Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 ৩৩০ তাফসীরে ইব্‌ন কাছীর তিনি তাহার সামনে কুরআনের পরিচয় তুলিয়া ধরেন। ওলীদ ইব্‌ন মুগীরা ফিরিয়া গিয়া কুরাইশদের নিকট বলিল, ইবৃন আবু কাবশার (অর্থাৎ মুহাম্মদ (সা)-এর কথা শুনিয়া তো আমি মুগ্ধ হইয়া গেলাম । আমি আল্লাহ্র শপথ করিয়া বলিতেছি যে, উনি যাহা বলেন, উহা কাব্য, যাদু বা মাতলামী কিছুই নহে। উহা যে, আল্লাহ্‌র কালাম তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। ইহা শুনিয়া অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দ অস্থির হইয়া বলিল, হায়! হায়! ওলীদই যদি ধর্ম ত্যাগ করিয়া ফেলে তো অন্যান্য কুরাইশরাও তাহাই করিবে । আবু জাহ্‌ল এই সংবাদ শুনিয়া বলিল, তোমাদিগের চিন্তার কোন কারণ নাই । আমি একাই ওলীদকে ধর্ম ত্যাগের হাত হইতে রক্ষা করিব । এই বলিয়া সে ওলীদের বাড়িতে যাইয়া তাহাকে বলিল, তুমি কি জান যে, তোমার সম্প্রদায় তোমার জন্য চাদা তুলিতেছে? তাহারা তোমাকে সাদকা প্রদান করিবে, বোধ হয়। ওলীদ বলিল, কেন্‌ আমার কি সম্পদের অভাব আছে? আমি কি ধনবল ও জনবলে সকলের শীর্ষে নহি? আবু জাহল বলিল, তাহা তো ঠিক জানি কিন্তু শুনিলাম লোকে বলাবলি করে যে, তুমি না-কি দুই মুটো খাওয়ার জন্য ইব্‌ন আবু কুহাফার (আবু বকর (রো) কাছে যাতায়াত কর! তাই নাকি! আমার সম্প্রদায় আমার ব্যাপারে এইরূপ কথাবার্তা বলে? আল্লাহ্র কসম! জীবনে আর কখনো ইব্‌ন আবূ কুহাফা, উমর বা ইব্‌ন আবু কাবশা (মুহাম্মদ সো) কাহারো কাছেই যাইব না । মুহাম্মদ যাহা বলে তাহা তো লোক-পরম্পরায় প্রাপ্ত যাদু ছাড়া কিছুই নহে। অতঃপর আল্লাহ তা“আলা ১335 ৫5৪ 29 ......... ০০81১ ৮০ ৯১১$ এই আয়াতগুলি নাযিল করেন। ৰ কাতাদা (র) বলেন ঃ ওলীদ ইব্‌ন মুগীরা বলিয়াছিল যে, কুরআন সম্পর্কে অনেক চিন্তা-গবেষণা করিয়া এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে, মুহাম্মদ যাহা বলেন তাহা কাব্য নয়। তবে উহার লালিত্য ও মাধুর্য অস্বীকার করা যায় না। উহা অন্যের উপর প্রভাব বিস্তার করে অন্যের দ্বারা নিজে প্রভাবিত হয় না। উহা যে লোক পরম্পরায় প্রাপ্ত যাদু তাহাতে আমার কোন সন্দেহ নাই । অতঃপর আল্লাহ্‌ তা'আলা 4৪ ৪4 00583 ৯]। নাধিল করেন। | ৃ ইবৃন জারীর (র) .......... ইকরিমা (রা) হইতে বর্ণনা করেন যে, ইকরিমা (রা) বলেন, ওলীর্দ ইব্‌ন মুগীরা একদা রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করিলে রাসূলুল্লাহ (সা) তাহাকে কুরআন পাঠ করিয়া শুনান। শুনিয়া ওলীদ ইব্‌ন মুগীরার অন্তর বিগলিত হইয়া যায়। আবূ জাহল এই সংবাদ শুনিতে পাইয়া ওলীদের কাছে আসিয়া বলিল, চাচাজান! আপনার সম্প্রদায় তো চাদা তুলিয়া আপনাকে কিছু দান-সাদকা করিবার প্রস্তুতি গ্রহণ করিতেছে। ওলীদ অবাক বিম্ময়ে জিজ্ঞাসা করিল, কী ব্যাপার? আবু জাহ্‌ল বলিল, ব্যাপার আর কি, কিছু পাওয়ার আশায় নাকি আপনি মুহাম্মদের পিছু ধরিয়াছেন। শুনিয়া ওলীদ বলিল, কেন, তাহারা কি জানে না যে, আমিই তাহাদিগের মধ্যে সবচেয়ে বেশি অর্থশালী! আবূ জাহ্‌্ল বলিল, ঠিক আছে তাহাদিগের ধারণা যদি ভুলই হইয়া থাকে তো আপনি মুহাম্মদ সম্পর্কে এমন একটি মন্তব্য করুন যাহাতে স্পষ্ট হইয়া যায় যে, আপনি মুহাম্মদকে স্বীকার করেন না। ওলীদ বলিল, দেখ তোমাদের মধ্যে আমি একজন স্বনামধন্য কবি। অনেক কিছুই আমার জানা । কিন্তু মুহাম্মদ যাহা বলে, মানুষের

— পৃষ্ঠা ৩২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।