Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ 640
📝 Text 📖 PDF

001119115 ৩২২ তাফসীরে ইব্‌ন কাছীর ৫. অপবিত্রতা হইতে দূরে থাক, ৬. অধিক পাওয়ার প্রত্যাশায় দান করিও না। ৭. এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্যধারণ কর। ৮. যেদিন শিংগায় ফুতকার দেওয়া হইবে । ৯. সেইদিন হইবে এক সংকটের দিন-__ ১০. যাহা কাফিরদিগের জন্য সহজ নহে । তাফসীর £ সহীহ বুখারীতে আছে যে, হযরত জাবির (রা) বলিতেন, কুরআনের সর্বপ্রথম সূরা মুদ্দাছছির নাধিল হয়। অপরদিকে জমহুর ইমামদের মত হইল যে, তা ১:1178। কুরআনের সর্বপ্রথম নাযিলকৃত আয়াত। ইমাম বুখারী (র) ইয়াহইয়া ইব্ন আবূ কাছীর (র) হইতে বর্ণনা করেন যে, ইয়াহইয়া (র) বলেন, আমি আবু সালামা (রা)-কে জিজ্ঞাসা করিলাম যে, কুরআনের কোন্‌ অংশ সর্বপ্রথম নাধিল হয়? তিনি বলিলেন, +১%১111$55 সর্বপ্রথম নাযিল হয়। আমি বলিলাম যে, অনেকে তো বলে যে, সর্বপ্রথম নাধিলকৃত আয়াত 11 ১/1১--,০ আবূ সালামা (রা) বলিলেন, আমি হযরত জাবির (রা)-কে এই প্রশ্ন করিয়াছিলাঁম এবং তুমি আমাকে যাহা বলিয়াছ, আমিও তাহাকে তাহাই বলিয়াছিলাম । উত্তরে তিনি আমাকে বলিলেন, রাসূলুল্রাহ (সা) যাহা বলিয়াছেন, আমি তোমাকে তাহাই বলিলাম । রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন 8 একদিন আমি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলাম । ফিরিবার সময় হঠাৎ শুনিতে পাইলাম যে, কে যেন আমাকে ডাকিতেছে। আমি ডানে, বামে ও সামনে-পিছনে চতুর্দিকে তাকাইয়াও কিছুই দেখিতে পাইলাম না। সর্বশেষে উপরের দিকে তাকাইয়া কি যেন দেখিতে পাইলাম । অতঃপর খাদীজার নিকট আসিয়া বলিলাম, আমাকে কাপড় দ্বারা ঢাকিয়া দাও আর আমার গায়ে ঠাণ্ডা পানি ঢাল। তাহারা আমাকে কাপড় দ্বারা ঢাকিয়া দিল এবং গায়ে ঠাণ্ডা পানি ঢালিল। তখন 1$%0) ১১৫১ এ৪০ও ১১১৪৪ ১৮৯]। নাষিল হয়। ইমাম মুসলিম (র)..... জাবির ইবৃন আব্দুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) কিছুকাল ওহী বন্ধ থাকিবার ঘটনা বর্ণনা প্রসংগে বলিয়াছেন ৪ একদিন আমি হাটিতে ছিলাম । ইত্যবসরে উপরের দিকে একটি আওয়াজ শুনিতে পাইলাম । তখন আমি আকাশের দিকে মাথা তুলিয়া দেখিতে পাইলাম যে, হেরা গুহায় আমার নিকট যেই ফেরেশতা আসিয়াছিল, তিনি আকাশ ও পৃথিবীর মধ্যখানে একটি চেয়ারে বসিয়া আছেন। দেখিয়া ভয়ে আমি ভূমিতে লুটাইয়া পড়িবার উপক্রম হইলাম । কোন রকমে বাড়িতে আসিয়া বলিলাম যে, তোমরা আমাকে কাপড় দ্বারা ঢাকিয়া রাখ। ঘরের লোকেরা আমাকে কাপড় দ্বারা ঢাকিয়া রাখিল। অতঃপর আল্লাহ্‌ তাআলা '৮১ 115১1106515 নাধিল করেন। অতঃপর অনবরত ওহী অবতীর্ণ হইতে থাকে।

— Page 321 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.