00111091115 সূরা মুয্যাম্মিল ৩১৯ করা হইয়াছে। বস্তুত ইহা রাসূলুল্লাহ্ (সা)-এর নবৃওতের একটি প্রকৃষ্ট প্রমাণ । কেননা, ইহাতে ভবিষ্যতে সংঘটিতব্য অদৃশ্যের কথা উল্লেখ করা হইয়াছে ইব্ন জারীর (র).......... আবূ রাজা মুহাম্মদ (র) হইতে বর্ণনা করেন যে, আবু রাজা মুহাম্মদ (র) বলেন, আমি হাসান বসরী (র)-কে একদিন জিজ্ঞাসা করিলাম যে, একজন কুরআনের হাফিজ, যিনি শুধু ফরয নামাযই আদায় করে কিন্তু তাহাজ্জদ পড়ে না, তাহার সম্পর্কে আপনি কি বলেন? উত্তরে তিনি বলিলেন, সে কুরআনকে তাকিয়া বানাইয়াছে আল্লাহ্র অভিশাপ তাহার উপর । আমি বলিলাম, হে আবূ সাঈদ! (হাসান) আল্লাহ্ তো বলিয়াছেন 8 ০৪11 2০ 5 ৮০1%৮১৯৮$ তিনি বলিলেন, হ্যা, ঠিকই তো বলিয়াছেন, পাঁচ আয়াত পড়িলেও যথেষ্ট হইবে। এই বর্ণনা দ্বারা বুঝা যায় যে, হাসান বসরী রে) রাত জাগিয়া কিছু হইলেও তাহাজ্জুদ পড়া হাফিজদের জন্য ওয়াজিব মনে করিতেন । এ প্রসংগে এক হাদীসে আছে যে, ভোর পর্যন্ত সারারাত ঘ্ুমাইয়া থাকে, এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছিলেন 8 “এমন ব্যক্তির কানে শয়তান পেশাব করে ।” এই হাদীসের ব্যাখ্যায় কেহ কেহ বলেন, লোকটি আসলে ইশার নামায না পড়িয়াই শুইয়া থাকিত। অর্থাৎ ইশার নামায না পড়িয়া যাহারা শুইয়া থাকে শয়তান তাহাদিগের কানে পেশাব করিয়া দেয়। তবে কেহ কেহ তাহাজ্জুদের কথা উল্লেখ করিয়াছেন। সুনানের কিতাবসমূহে আছে যে, রাসূলুল্লাহ্ সো) বলিয়াছেন, “হে কুরআন ওয়ালারা! বিতর পড়।” অন্য হাদীসে আছে যে, “যে ব্যক্তি বিতর পড়িল না সে আমার লোক নয়।” আবু বকর ইব্ন আব্দুল আযীয হাম্বলী (র) বলেন ঃ রমযান মাসে তাহাজ্জাদ পড়া ওয়াজিব । (তেবে তাহাজ্জুদের ব্যাপারে সহীহ মাসলাক হলো এই যে, তাহাজ্জুদ রমযানে বা রমযানের বাহিরে কখনোই ওয়াজিব নয়) | 59 111519 515০1114815 অর্থাৎ ফরয নামাযসমূহ আদায় কর এবং ফরধ যাকাত প্রদান কর। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, যাকাতের আদেশ হিজরতের পূর্বে ম্কাতেই অবতীর্ণ হইয়াছে । তবে উহার পরিমাণ নিসাব ও অন্যান্য বিধান অবতীর্ণ হইয়াছে হিজরতের পরে মদীনায় । ইব্ন আব্বাস রো), ইকরিমা, মুজাহিদ, হাসান, কাতাদা রে) এবং আরো অনেকে বলেন, তাহাজ্জুদ ফরয হওয়া সম্পর্কিত এই আয়াতটি পরবতীতে রহিত হইয়া যায়। তবে কতদিন পর রহিত হয়, সেই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায় । উপরে এই ব্যাপারে আলোচনা করা হইয়াছে।
— পৃষ্ঠা ৩১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।