00111091115 সূরা মুয্যামৃমিল ৩১১ সাঈদ (রো) বলেন, অতঃপর আমি চলিয়া আসিতে উদ্যত হুই। হঠাৎ বিতর নামাযের কথা মনে পড়িয়া যায় | ফলে বলিলাম, হে মু'মিন জননী! রাসূলুল্লাহ্ (সা)-এর বিত্র নামায সম্পর্কে কিছু বলুন। আয়িশা রো) বলিলেন ঃ আমরা রাত্রিকালে রাসূলুল্লাহ্ সো)-এর জন্য মিসওয়াক ও উযুর পানি ইত্যাদি প্রস্তুত করিয়া রাখিতাম। সময়মত তিনি ঘুম হইতে জাগ্রত হইয়া মিসওয়াক করিয়া উযু করিতেন এবং একত্রে আট রাকাত নামায পড়িতেন। এই আট রাকাতের মাঝে আর তিনি বসিতেন না। অষ্টম রাকাতে বসিয়া আল্লাহ্র যিকর করিতেন ও দুআ করিতেন। অতঃপর সালাম না ফিরাইয়া উঠিয়া আরো এক রাকাত পড়িয়া বসিয়া আল্লাহ্র যিক্র করিতেন ও দু'আ ' করিতেন। অতঃপর উচ্চস্বরে সালাম ফিরাইতেন, যাহা আমরা শুনিতে পাইতাম । তারপর বসিয়া বসিয়া আরো দুই রাকাত নামায পড়িতেন। এইভাবে তিনি এগার রাকাত নামায পড়িতেন। অতঃপর যখন রাসূলুল্লাহ্ (সা) বৃদ্ধ হইয়া যান এবং শরীর ভারী হইয়া'যায়, তখন প্রথমে বেজোড় সাত রাকাত পড়িয়া সালাম: ফিরাইয়া বসিয়া আরো দুই রাকাত সর্বমোট নয় রাকাত নামায পড়িতেন। রাসূলুল্লাহ্ (সা)-এর অভ্যাস ছিল যে, তিনি কোন নামায পড়িলে তাহা নিয়মিত পড়িতেন। শুরু করিয়া কয়দিন পর আবার ছাড়িয়া দিতেন না)। কোন ব্যস্ততা, নিদ্রা বা রোগ-ব্যাধির কারণে রাতের নামায পড়িতে না পারিলে দিনের বেলা বার রাকাত পড়িয়া লইতেন। রাসূলুল্লাহ্ (সা) পুরা কুরআন এক রাত্রে খতম করিয়াছেন বা রমযান ব্যতীত অন্য কখনো ধারাবাহিকভাবে একমাস রোযা রখিয়াছেন বলিয়া আমার জানা নাই । সাঈদ ইব্ন হিশাম (রা) বলেন ঃ অতঃপর আমি হযরত ইব্ন আব্বাস (রা)-এর নিকট আসিয়া হযরত আয়িশা (রা)-এর সহিত আমার যে আলাপ হইয়াছে উহা আদ্যোপান্ত তাহাকে অবহিত করি । শুনিয়া তিনি আয়িশা (রা)-এর বক্তব্যের সত্যতা স্বীকার করিয়া বলিলেন, তাহার কাছে আসা-যাওয়া থাকিলে আমি সরাসরি তাহার সহিত এইসব বিষয়ে আলাপ করিতাম। ইমাম মুসলিম (র)-ও হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইব্ন আবূ হাতিম (রে) ...... ইব্ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন ঃ সুরা মুয্যাম্মিলের প্রথমাংশ নাযিল হওয়ার পর সাহাবা-কিরাম রমযান মাসের ন্যায় রাত জাগিয়া নামায পড়িতে শুরু করে । এইভাবে এক বছর অতিবাহিত হইবার পর শেষাংশ নাধিল হয়। ইব্ন জারীর (র) ....... আবূ আব্দুর রহমান (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ আবদুর রহমান রো) বলেন, সূরা মুয্যাম্মিল অবতীর্ণ হওয়ার পর সাহাবাগণ দীর্ঘ এক বছর যাবত রাত জাগিয়া তাহাজ্জুদ পড়ে । দাড়াইয়া থাকিতে থাকিতে তাহাদিগের পা ফুলিয়া যাইত । অতঃপর ১1১ ৪11 ১০ ১5৮5 1৮১ স্(৪ এই আয়াতটি নাধিল হয়। ইহার পর সাহাবাগণ স্বস্তি লাভ করেন । হাসান বসরী (র) এবং সুদ্দী রে) এইরূপ মত পোষণ করিয়াছেন। ্ ূ ইব্ন আবু হাতিম (র) ....... সাঈদ ইব্ন হিশাম (রা) হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইবৃন হিশাম (রা) বলেন, আমি হযরত আয়িশা (রা)-কে বলিলাম যে, রাসূলুল্লাহ্
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।