Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 ৩১০ তাফসীরে ইব্‌ন কাছীর | ইমাম আহমদ (র) ....... সাঈদ ইবৃন হিশাম (রা) হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন হিশাম (রা) এক পর্যায়ে তীহার স্ত্রীকে তালাক দিয়া মদীনায় চলিয়া যান। যাবতীয় পথে রূম রাজ্যের বিরুদ্ধে জিহাদ করিবার মনস্থ করেন । মদীনায় পৌছিয়া নিজ গোত্রের সাক্ষাৎ করিয়া মনের কথা ব্যক্ত করেন। শুনিয়া তাহারা বলিল, রাসূলুল্সাহ্‌ (সা)-এর জীবদ্দশায় আমাদের মধ্য হইতে ছয়জন লোক এই ধরনের ইচ্ছা পোষণ করিলে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগকে বারণ, করিয়া বলিয়াছিলেন £ আমার মধ্যেই কি তোমাদিগের জন্য উত্তম আদর্শ নেই ? এই ঘটনা শুনিয়া সাঈদ ইব্‌ন হিশাম রো) সিদ্ধান্ত পরিবর্তন করিয়া ফেলেন এবং তখনই উপস্থিত লোকদেরকে সাক্ষী রাখিয়া স্ত্রীর তালাক প্রত্যাহার করিয়া নেন। ইতিমধ্যে তিনি হযরত ইব্ন আব্বাস (রা)-এর সহিত সাক্ষাৎ করিয়া বিত্র নামায সম্পর্কে জিজ্ঞাসা করেন। ইব্‌ন আব্বাস (রা) বলিলেন, দুনিয়াবাসীদের মধ্যে বিতর সম্পর্কে হযরত আয়িশা (রা) সবচেয়ে ভালো বলিতে পারিবেন । তুমি তাহার নিকট গিয়া জিজ্ঞাসা কর এবং ফিরিয়া আসিয়া তিনি কি বলেন তাহা আমাকে জানাইও | সাঈদ ইব্‌ন হিশাম (রা) বলেন £ অতঃপর আমি হাকীম ইব্‌ন আফলাহ (রা)-এর নিকট যাই এবং আমাকে হযরত আয়িশা (রা)-এর কাছে লইয়া যাইবার জন্য অনুরোধ করি। কিন্তু তিনি অপারগতা প্রকাশ করিয়া বলিলেন, আমি তাহার কাছে যাইতে পারিব না। কারণ হযরত আলী ও তালহার প্রতিপক্ষের পারস্পরিক ছন্দের ব্যাপারে তাহাকে কোন কথা না বলিতে আমি বারণ করিয়াছিলাম। কিন্তু তিনি আমার পরামর্শ গ্রহণ করিলেন না। সাঈদ ইব্‌ন হিশাম রো) বলেন, ইহার পরও আমার গীড়াগীড়িতে অগত্যা তিনি সম্মত হইলেন । আমরা দুইজন হযরত আয়িশা (রা)-এর ঘরে উপস্থিত হই। দেখিয়া হযরত আয়িশা রো) (পর্দার আড়াল হইতে) জিজ্ঞাসা করিলেন, কে হাকীম ? হাকীম বলিলেন, হ্যা। আয়িশা বলিলেন, তোমার সঙ্গে আর কে? বলিলেন, সাঈদ ইব্ন হিশাম । আয়িশা (রা) বলিলেন, কোন্‌ হিশাম ? হাকীম বলিলেন, আমিরের পুত্র হিশাম । শুনিয়া আয়িশা (রা) আমিরের জন্য রহমতের দু'আ করিলেন ও বলিলেন, আমির বড় ভালো লোক ছিল। আমি বলিলাম, উম্মুল মু'মিনীন! রাসূলুল্লাহ্‌ (সা)-এর চরিত্র কেমন ছিল একটু বলুন। উত্তরে আয়িশা (রা) বলিলেন ঃ তুমি কি কুরআন পড় না ? বলিলাম, হ্যা, পড়ি। আয়িশা (রা) বলিলেন, এই কুরআনই ছিল রাসূলুল্লাহ্‌ (সা)-এর চরিত্র । অতঃপর আমি উঠিয়া আসিতে উপক্রম হই। হঠাৎ রাসূলুল্লাহ্‌ (সা)-এর তাহাজ্জুদের কথা মনে পড়ে । তখন জিজ্ঞাসা করিলাম' যে, হে উম্মুল মু'মিনীন! রাসূলুল্লাহ্‌ (সা)-এর তাহাজ্জদ সম্পর্কে আমাকে কিছু বলুন। আয়িশা (রা) বলিলেন, তুমি কি সুরা মুয্যাম্মিল পড় না ? আমি বলিলাম, হ্যা পড়ি । আয়িশা (রা) বলিলেন, এই সুরার শুরুতেই আল্লাহ্‌ তা'আলা তাহাজ্জুদ ফরয করিয়াছিলেন। ফলে রাসূলুল্লাহ্‌ (সা) ও সাহাবা-কিরাম এক বছর যাবত রাত জাগিয়া তাহাজ্জদ পড়েন। এতে তাহাদিগের পা পর্যন্ত ফুলিয়া যাইত। দীর্ঘ বার মাস এইভাবে তাহাজ্জুদ পড়ার পর আন্মাহ্‌ তা'আলা অত্র সূরার শেষাংশ নাধিল

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।