Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 ৩০৮ তাফসীরে ইব্ন কাছীর ইব্‌্ন মাসউদ (রা) হইতে বর্ণিত আছে যে, তিনি বলিয়াছেন কুরআনকে তোমরা বালির মত বিক্ষিপ্ত করিয়া এবং কবিতার মত অশ্রদ্ধার সহিত পড়িও না। বিস্ময়কর অর্থবোধক আয়াত পাঠ করিয়া থামিয়া উহা দ্বারা মনে আন্দোলন সৃষ্টি কর। কিভাবে সুরা শেষ করিবে কেবল এই চিন্তা করিও না। ইমাম বুখারী (রে) ....... আমর ইব্‌ন মুররা রো) হইতে বর্ণনা করেন যে, আমর ইব্‌ন মুররা (র) বলেন, আমি আবু ওয়ায়েলকে বলিতে শুনিয়াছি যে, এক ব্যক্তি ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট আসিয়া বলিল, আমি গত রাতে মুফাস্সালের সব ক'টি সূরা একই রাকাআতে পাঠ করিয়াছি। শুনিয়া ইবৃন মাসউদ (রা) বলিলেন ঃ তবে তো তুমি কবিতা পাঠের ন্যায় খুব দ্রুতই পড়িয়াছ। আমার সেই পাশাপাশি সূরাগুলির কথা মনে আছে, যেইগুলো রাসূলুল্লাহ (সা) একত্রে মিলাইয়া পড়িতেন। এরপর তিনি মুফাস্সালের বিশটি সুরার নাম উন্মেখ করিয়া বলিলেন, রাসূলুল্লাহ্‌ (সা) এক রাকাআতে একত্রে ইহার দুইটি মাত্র সূরা পাঠ করিতেন। 385 সি শ্রে 5 ৪155 101 অর্থাৎ আমি তোমার প্রতি অবতীর্ণ করিতেছি গুরুভার বাণী। চা অবতীর্ণ করিতেছি যাহার উপর আমল করা হইবে কষ্টকর। কেহ কেহ বলেন £ এমন বাণী অবতীর্ণ করিব, যাহা অত্যন্ত গুরুতৃপূর্ণ হওয়ার কারণে অবতরণকালে ভারী বলিয়া অনুভূত হইবে । যেমন £ হযরত যায়দ ইব্ন সাবিত (রা) বলেন £ একবার ওহী অবতরণের সময় রাসূলুল্নাহ সো)-এর রান আমার রানের উপর ছিল। ওহীর ভারে আমার রান ভাঙ্গিয়া চূর্ণ-বিচুর্ণ হইবার উপক্রম হইয়াছিল । ইমাম আহমদ রে) ..... আব্দুল্লাহ্‌ ইব্ন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আমর (রো) বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম যে, ওহী আগমনের পূর্বে কি আপনি টের পান? রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, হ্যা, ওহী অবতরণের সময় কড়া নড়িবার ন্যায় আওয়াজ শুনিতে পাই। তখন আমি নিরব হইয়া যাই। অতঃপর যখন আমার উপর ওহী অবতীর্ণ হয় তখন আমার মনে হয় যে,এই বুঝি আমি মরিয়া গেলাম । ইমাম বুখারী (রে) ... আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) বলেন, হারিছ ইব্‌ন হিশাম (রা) রাসূলুল্লাহ্‌ সো)-কে জিজ্ঞাসা করিলেন যে, আপনার নিকট ওহী কিভাবে আগমন করে? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ আমার নিকট ওহী কখনো ঘন্টার আওয়াজের ন্যায় আসে । এই পদ্ধতিই আমার জন্য বেশী কষ্টকর হয়৷ আওয়াজ বন্ধ হওয়ার সংগে সংগে আমার সব মুখস্ত হইয়া যায়। কখনো কখনো (আমার পরিচিত) কোন মানুষের আকৃতি ধরিয়া ফেরেশতা আসিয়া আমার সহিত সরাসরি কথা বলেন, আর তিনি যাহা বলেন আমি সংগে সংগে উহা মুখস্ত করিয়া ফেলি। হযরত আয়িশা (রা) বলেন ঃ আমার স্বচক্ষে দেখা ঘটনা যে, প্রচণ্ড শীতের দিনে ৮৯ শেষে তাহার কপাল হইতে ঘাম ভাসিয়া ডত। রা

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।