Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 ২৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর ১৮৮23 ৩৯9 ০৫ 39159 5১১58, ৫০৫1 ও ১১১5১151055 1 ০1৮52 মিরন্লর রনরাররনূরের রর রন্র রাগারিজ বলিয়াছে যে, তোমরা ওয়াদ সুওয়াআ...... ইত্যাদি ছোট বড় কোন দেব-দেবীকেই ত্যাগ করিও না। ওয়াদ, সুওয়া“আ, য়াউক, য়াগৃছ, নাস্র এইগুলি উহাদিগের কতগুলি দেব-দেবীর নাম। হযরত নৃহ (আ)-এর জাতি আল্লাহ্র পরিবর্তে এইগুলির পূজা করিত। ইমাম বুখারী (র) ..... ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ নূহ (আ)-এর সম্প্রদায় যে সব দেব-দেবীর পূজা করিত পরবতাঁতে আরবরা এগুলির পূজা করিতে শুরু করে। দুমাতুল জান্দালের কাল্ব গোত্র “ওয়াদ”-এর, হুযায়ল গোত্র “সুওয়া“আ”" এর, প্রথমে মুরাদ পরে গুতাইয়া গোত্র য়াগৃছ-এর, হামদান গোত্র যাউক-এর এবং হিমরার গোত্র নাস্র-এর পূজা করিত। এই সব ক'টি মূলত নূহ (আ)-এর সম্প্রদায়ের কতিপয় নেককার লোকের নাম । তাহাদিগের ' আসল নামে ডাকিতে শুরু করে। তখনও এইগুলির পূজা শুরু হইয়াছিল না। কিন্তু তাহাদিগের পরবর্তী বংশধর মুর্খতাবশত এইগুলির পূজা করিতে শুরু করে । ইকরিমা, যাহ্হাক, কাতাদা এবং ইবৃন ইসহাক রে) হইতেও এই ধরনের বর্ণনা পাওয়া যায় । আলী ইব্‌ন আবূ তালহা (র) ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছে যে, হযরত নূহ (আ)-এর আমলে এই মূর্তিগুলির পূজা করা হইত। . ইব্ন জারীর (রে) ....... মুহাম্মদ ইবৃন কায়স (র) হইতে বর্ণনা করেন যে, মুহাম্মদ ইব্‌ন কায়স (র) বলেন, য়াউক, য়াগুছ ও নাসর আদম ও নূহ (আ)-এর মধ্যবর্তী যুগের সৎকর্মপরায়ণ তিন ব্যক্তির নাম। ইহারা ছিলেন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি। ইহারা মৃত্যুবরণ করিলে অনুসারীরা বলিল যে, আমরা যদি ইহাদিগের ভাক্র্ষ স্থাপন করিয়া রাখি, তাহা হইলে এই ভাঙ্কর্য দেখিয়া আমরা আগ্রহের সহিত 'ইবাদত করিতে পারিব। তাহারা তাহাই করে। কিন্তু শয়তানের প্ররোচণায় পরবর্তী বংশধররা ইহাদিগের পূজা করিতে শুরু করে। হাফিজ ইবৃন আসাকির (রে) ...... ইব্‌ন আব্বাস (রা)-এর সূত্রে বর্ণনা করেন যে, হযরত আদম (আ)-এর বিশ ছেলে ও বিশ মেয়ে সর্বমোট চল্লিশজন সন্তান ছিল। ইহাদের মধ্যে শেষ পর্যন্ত হাবীল, কাবীল, সালিহ, আব্দুর রহমান ও ওয়াদ বাচিয়া থাকেন। এই ওয়াদকেই শীছ বা হিবাতুন্নাহ বলা হইত। অন্যান্য ভাইগণ তাহাকে সকলের নেতা নিয়োগ করিয়াছিল । সুওয়া“আ, য়াগুছ, য়াউক ও নাস্র ইহার সন্তান ।

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।