Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 সূরা হাশ্র ২৯ ইয়াতীমদিগের, অভাবপ্রস্ত পথচারীদিগের; যাহাতে তোমাদিগের মধ্যে যাহারা বিত্তবান কেবল তাহাদিগের মধ্যেই এশ্বর্য আবর্তন না করে। রাসূল তোমাদিগকে যাহা দেয় তাহা তোমরা গ্রহণ কর এবং যাহা হইতে তোমাদিগকে নিষেধ করে তাহা হইতে বিরত থাক এবং তোমরা আল্লাহ্‌কে ভয় কর; আল্লাহ্‌ শাস্তিদানে কঠোর । তাফসীর £ ফায় কাহাকে বলে ? কায়-এর পরিচয় কি? এবং ফায়-এর বিধান কি? আলোচ্য আয়াতে এই সম্পর্কে আলোচনা করা হইয়াছে । কাফিরদের হইতে যেই সম্পদ যুদ্ধ ছাড়া হস্তগত হয় তাহাকে ফায় বলে । যেমন ঃ বনু নাযীরের সম্পদ । ইহা ফায় এইজন্য যে, মুসলমানরা ইয়াহুদীদিগের এই সম্পদ যুদ্ধ করিয়া হস্তগত করে নাই, বরং উহারাই রাসূল (সা)-এর ভয়ে ভীত ও সন্ত্রস্ত হইয়া তাহাদিগের ধন-সম্পদ মুসলমানদের হাতে ছাড়িয়া দিয়া চলিয়া যায়। ফলে আল্লাহ্‌ তা“আলা তাহার রাসূলকে উহা দান করেন এবং তাহাকে উহা ইচ্ছানুযায়ী ব্যয় করিবার অধিকার দান করেন। ফলে রাসূলুল্লাহ্‌ (সা) উপযুক্ত ও কল্যাণমূলক খাতেই উহা ব্যয় করেন। যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ ০৩১%০৬০৯ ১৮ 20০৯৯৮৮1০58 21458510178 41+525% সণ ১45৪০৮50815 5100- 58525015584 5 অর্থাৎ আল্লাহ্‌ বনূ নাযীরের ইয়াহুদীদিগের নিকট হইতে তাহার রাসূলকে যে ফায় দান দিয়াছেন তাহার জন্য তোমরা অশ্বে বা উষ্ট্রে আরোহণ করিয়া যুদ্ধ কর নাই। আল্লাহ্‌ তো যাহার উপর ইচ্ছা তাহার রাসূলদিগকে কর্তৃতৃ দান করেন। আল্লাহ্‌ সর্ববিষয়ে সর্বশক্তিমান । কোন শক্তিই কখনো তাহাকে পরাভূত করিতে পারে না। কীনা সানি রনির এস) ৪০4৮১৪14115 ১৪৮৪] 01১5 8155০155115 (510 11515 815-61555-1 অর্থাৎ যে কোন দেশের যে কোন জনপদ এইভাবে বিনা যুদ্ধে মুসলমানদের হস্তগত হইলে বনু নাযীরের সম্পদের ন্যায় উহার অধিকারী হইবে আল্লাহ্‌, তাহার রাসূল বা রাসূলের আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকীন ও মুসাফির । অর্থাৎ রাসূলুল্লাহ্‌ (সো) নিয়মানুযায়ী এই সব লোকদের মধ্যে উহা বন্টন করিয়া দিবেন। এইগুলি ফায়-এর সম্পদের মাসরাফ (ব্যেয়ের খাত) এবং উহার হুকুম । ইমাম আহমদ (র) ....... হযরত উমর (রা) হইতে বর্ণনা করেন যে, উমর (রা) বলেন ঃ বিনা যুদ্ধে প্রাপ্ত বনূ নাধীরের ফায়-এর সম্পদ শুধুমাত্র রাসূলুল্লাহ্‌ সো)-কেই দেওয়া হইয়াছিল । তিনি পরিবারের গোটা বছরের ব্যয় এখান হইতে প্রদান করিতেন আর অবশিষ্টাংশ দ্বারা যুদ্ধের অস্ত্র খরীদ করিতেন।

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।