00111091115 ২৬২ তাফসীরে ইব্ন কাছীর দিবেন, তাহাকে পদদলিত করিতে ও শিং দিয়া গুঁতাইতে । ফলে উহারা শ্রেণীবদ্ধ হইয়া পর্যায়ক্রমে দলিত-মথিত করিতে ও গতাইতে থাকিবে ৷ যখন শেষ পশুটি উহা করিয়া চলিয়া যাইবে তখন প্রথম পশুটি ঘুরিয়া আসিয়া আবার শুরু করিবে । এইভাবে পঞ্চাশ হাজার বছর চলিতে থাকিবে । ইত্যবসরে সকলের হিসাব নিকাশ ও ফয়সালা শেষ হইবে । তখন পশুগুলি বিদায় নিবে । যে সকল গরু, বকরী ও ভেড়া তাহাকে শিং দিয়া গুতাইবে সেগুলির শিং ভাঙাও হইবে না, ভোতাও হইবে না। আমেরী জিজ্ঞাসা করিল, হে আবু হুরায়রা! উটের ক্ষেত্রে আল্লাহ্র হক কি কি? তিনি বলিলেন, আরোহণের জন্য দরিদ্রগণকে বিনা ভাড়ায় দিবে ও তাহাদের সঙ্গে ভাল ব্যবহার করিবে আর তাহাদিগকে বিনা পয়সায় উটের দুধ খাইতে দিবে ও তাহাদিগকে কিছুদিনের জন্যে দুগ্ধবতী উট দিবে। কাতাদা (র) হইতে সাঈদ ইব্ন আবূ আরূবার সূত্রে নাসায়ী ও শু“বার সূত্রে আবু দাউদ রে) হাদীসটি বর্ণনা করেন । এই হাদীসের অন্য সনদ ঃ ইমাম আহমদ (র) ...... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন ৪ “রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন-যে ব্যক্তি স্বর্ণ ও রৌপ্যের ভাণ্তারের মালিক হইয়া উহার হক আদায় করিল না তাহার স্বর্ণ ও রৌপ্যের পাত বানাইয়া জাহান্নামের আগুনে উত্তপ্ত করিয়া তাহার কপালে ও দুই পাজরে দাগ দেওয়া হইবে । যতক্ষণ পর্যন্ত সকল বান্দার বিচার আচার শেষ না হইবে ততক্ষণ. এই শাস্তি চলিতে থাকিবে । উক্ত সময়টুকু তোমাদের হিসাব মতে পঞ্ঝাশ হাজার বছর হইবে । তারপর সে জান্নাত অথবা জাহান্নামে যাইবে । . ইহার পূর্বে ছাগল-ভেড়া ও উটের বর্ণনা উদ্ধৃত হইয়াছে । সেই হাদীসে ইহাও বর্ণিত হইয়াছে যে, তিন প্রকারের লোকের ঘোড়া থাকে । এক ধরনের লোক উহা ভাড়ায় খাটায়। এক ধরনের লোক ব্যক্তিগত সন্ত্রম রক্ষার্থে উহা ব্যবহার করে। তৃতীয় ধরনের লোক ব্যবসার বোঝা টানায়। সহীহ্ মুসলিম শরীফে পূর্ণ হাদীসটি উদ্ধৃত হইয়াছে। উহার পূর্ণ সনদ ও বর্ণনা এখানে উদ্ধৃত করার নহে। ফিকাহর কিতাবের যাকাতের অধ্যায় উহার উপযুক্ত স্থান । এখানে হাদীসটি এই প্রসঙ্গে আনা হইল যে, উহাতেও বলা হইয়াছে -যতক্ষণ না আল্লাহ্ পাক বান্দার হিসাব নিকাশের দিনটি শেষ না করেন যাহার দৈর্ঘ্য হইল পঞ্চাশ হাজার বতসর। ইব্ন জারীর (র) ....... ইবন আবু মুলাইকা (র) হইতে বর্ণনা করেন ঃ ৮2৩ ০050155০508, 9৫ আয়াতাংশ প্রসঙ্গে এক ব্যক্তি ইব্ন' আব্বাস (রা)-কে প্রশ্ন করিল-পঞ্চাশ হাজার বছরের দিনটি কোন্ দিন ? তিনি পাল্টা প্রশ্ন করিলেন-এক হাজার বছরের দিনটি কোন্ দিন ? লোকটি জবাব দিল, আমি তো আপনার কাছেই জানিতে আসিলাম। তখন তিনি বলিলেন, আল্লাহ্ তা“আলা এইরূপ দুইটি দিনের উন্লেখ করিয়াছেন । আল্লাহই উহা সম্পর্কে ভাল জানেন। আল্লাহ্র কিতাবে কোন ব্যাপারে আমার জানা না থাকিলে আমি তাহা বলা অপছন্দ করি ।
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।