510197 সূরা হাশর ২৭ অর্থাৎ তোমরা যে খর্জুর বৃক্ষগুলি কর্তন করিয়াছ এবং যেগুলি কাণ্ডের উপর স্থির রাখিয়া দিয়াছ; তাহাতো আন্বাহ্রই অনুমতিতে; ইহা এইজন্য যে, তিনি পাপাচারীদেরকে লাঞ্কিত করিবেন । 5-. 4 উন্নতমানের এক ধরনের খেজুর বৃক্ষকে বলা হয়। আবু উবায়দা রো) বলেনঃ আজওয়া ও বারনী খর্জর ব্যতীত অন্যান্য খর্জুর বৃক্ষকে £.| বলা হয়। বহুসংখ্যক মুফাস্সিরের মত হইল, 'আজওয়া ছাড়া সকল বর্ণের খেজুর বৃক্ষকেই £€:4 বলা হয়। ইব্ন জারীর (র) বলেন £ যে কোন খর্জর বৃক্ষকেই | বলা হয় এবং ইহা মুজাহিদ (র)-এরও মত। | বনু নাধীরের সম্প্রদায়কে অবরোধ করিবার পর রাসূলুল্লাহ্ সো):তাহাদের ভীতি ও ঘৃণা প্রদর্শন ও হুমকিরূপে তাহাদিগের খর্জুর বৃক্ষগুলি কাটিয়া ফেলার নির্দেশ দেন। যায়েদ ইব্ন রূমান, কাতাদা ও মুকাতিল ইবৃন হায়য়ান (র) বলেন $ বনু নাধীরের এই ঘটনার পর বনু কুরায়যা এই বলিয়া অভিযোগ তোলে যে, কিঃব্যাপার ? আপনি দেশে শান্তি প্রতিষ্ঠার কথা বলিতেছেন আর এইসব ধ্বংস চালাইতেছেন ? এই . অভিযোগের উত্তরে আল্লাহ্ তা'আলা এই আয়াতটি নাধিল করেন। অর্থাৎ খর্জুর বৃক্ষ কর্তন করা বা কর্তন না করিয়া নিরাপদে রাখিয়া দেওয়া এই সবই আল্লাহ্র নির্দেশ ও অনুমতিক্রমেই হইতেছে। শক্রপক্ষের অপমান ও দর্প চূর্ণ করাই ইহার উদ্দেশ্য । মুজাহিদ রে) বলেন £ কতিপয় মৃজাহিদ খর্জুর বৃক্ষগুলি কাটিতে চাহিলে অন্যরা বাধা দিয়া বলিল যে, বৃক্ষ কাটিয়া লাভ কি? শেষ পর্যস্ত তো এইগুলি আমাদিগের হাতেই চলিয়া আসিবে । ফলে উভয় দলের সমর্থনে আলোচ্য আয়াত নাষিল হয়। অর্থাৎ বৃক্ষ কাটিয়া ফেলা এবং না কাটিয়া অক্ষত রাখিয়া দেওয়া উভয়েই আল্লাহ্র অনুমোদন রহিয়াছে। ইমাম নাসাঈ (র) ....... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন ৪7411 ২1 ১০ 15 ৮০ এই আয়াতের ব্যাখ্যায় বলেন ঃ বনূ নাধীরের কিছু বৃক্ষ কার্টিয়া ফেলিবার এবং কিছু রাখিয়া দেওয়ার পর সাহাবাগণের মনে সংশয় সৃষ্টি হয় যে, কাটিয়া ফেলা ঠিক হইল না-কি রাখিয়া দেওয়া ঠিক হইল ? ফলে তাহারা রাসূলুল্লাহ্ সো)-এর নিকট গিয়া জিজ্ঞাসা করেন যে, হুযুর! আমরা যাহা কাটিয়া ফেলিয়াছি উহাতে আমরা কোন সওয়াব পাইব ? আর যাহা রাখিয়া দিয়াছি উহাতে কি কোন গুনাহ হইবে ? তখন আল্লাহ্ তা'আলা ....... 2] ১৮13 ৮ এই আয়াতটি নাধিল করেন । অনুরূপ জাবির (রা) হইতে এটি আবু ইয়ালা (র) বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) ...... ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন উমর (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্ (সা) বনু নাযীরের খর্জুর বৃক্ষগুলি কাটিয়া আগুন দ্বারা পোড়াইয়া ফেলিয়াছিলেন।
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।