Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ২৪ তাফসীরে ইব্‌ন কাছীর তাহাকে দোষারোপ করেন অথচ আপনি খর্জুর কৃক্ষ কাটিয়া ফেলিতে ও আগুন জ্বালাইতে নির্দেশ দিয়াছেন, ইহার কারণ কি? এদিকে বনূ আওফ ইব্‌ন খাযরাজ গোত্র হইতে আব্দুল্লাহ্‌ ইব্ন উবাই ইব্‌ন সহ্ল, ওয়াদিআ ইবৃন মালিক ইব্‌ন আবু কাওকল, সুওয়াইদ ও দায়িস বনূ নাধীরের নিকট লোক পাঠাইয়া বলিল যে, তোমরা দৃঢ় থাক আমরা তোমাদের সাহায্য পরিত্যাগ করিব না। যদি তোমরা যুদ্ধে লিপ্ত হও আমরাও যুদ্ধ করিব। আর যদি তোমরা এখান হইতে বাহির হইয়া যাও আমরাও তোমাদের সাথে বাহির হইয়া যাইব । বনূ নাধীরের লোকেরা উহাদের সাহায্যের প্রত্যাশায় রহিল। কিন্তু তাহারা আসিল না এবং ইহাদের অন্তরে ভীতি সঞ্চার হইল। তখন ইহারা রাসূলুল্লাহ্‌ (সা)-কে প্রার্থনা জানাইল যে, তিনি যেন তাহাদেরকে হত্যা না কারিয়া দেশত্যাগের সুযোগ দেন এবং সঙ্গে করিয়া উটের বোঝাই পরিমাণ সম্পদ নেওয়ার অনুমতি দেন। নবী করীম (সা) তাহাই করিলেন। তাহারা উটের বোঝাই পরিমাণ সম্পদ সঙ্গে নিয়া খায়বরের দিকে বাহির হইয়া গেল। এই সময় অনেকেই নিজেদের ঘরে আগুন জ্বালাইয়া দিল। আর তাহাদের কতিপয় লোক শাম দেশে চলিয়া গেল। তাহাদের অবশিষ্ট সম্পদ রাসূলুল্লাহ্‌ (সা)-এর জন্য রহিয়া গেল। তিনি সেইগুলিকে প্রথম যুগের মুহাজিরদের মধ্যে বন্টন করিয়া দেন এবং আনসারগণের মধ্য হইতে শুধুমাত্র সাহল ইব্‌ন হুনাইফ ও আবূ দুজানা সিমাক ইবন হারশা এই দুইজনকে দরিদ্র হওয়ার কারণে সম্পদ দান করেন এবং বনূ নাধীরের মাত্র দুই ব্যক্তি ইয়ামীন ইব্‌ন কাব এবং আবূ সাঈদ ইব্‌ন ওয়াহব ইসলাম গ্রহণ করিয়া নিজদিগের সম্পদের হিফাজত করিয়া নেন। ইব্ন ইস্হাক (রে) বলেন, ইয়ামীনের বংশধরদের এক ব্যক্তি বলিল যে, নবী (সা) বলিলেন, হে ইয়ামীন! তোমার ভাতিজা আমর ইব্ন জিহাশকে দেখিতেছি না, সে কি করিল। আমার সাথে তাহার কোন সম্পর্ক নাই । তখন ইয়ামীন ইবৃন আমর পুরস্কার দেওয়ার প্রতিশ্র্ণত দিয়া এক ব্যক্তিকে সাব্যস্ত করিল, সে যেন আমর ইব্‌ন জিহাশকে হত্যা করিয়া ফেলে । অবশেষে সে তাহাকে হত্যা করিল। ইব্‌ন ইসহাক রে) বলেন, সূরা হাশর গোটা সুরাই বনূ নাযীর সম্পর্কে অবতীর্ণ হয়। ইব্‌ন আবু হাতিম (র) ....... ইব্‌ন আব্বাস. রো) হইতে বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রো) বলেন, হাশর অনুষ্ঠিত হইবার স্থান যে শাম, ইহাতে যাহার সন্দেহ হইবে সে যেন | ০7১13 ৯৯ এই আয়াতটি পাঠ করে । বনূ নাধীরকে নির্বাসন দিবার পর রাসূলুল্লাহ্‌ সো) যখন বলিলেন, তোমরা বাহির হইয়া যাও। তখন তাহারা বলিল, কোথায় যাইব ? উত্তরে রাসূল সো) বলিলেন, হাশর অনুষ্ঠিত হইবার জায়গায় । আবূ সাঈদ আশাজ (রে) ..... হাসান (র) হইতে বর্ণনা করেন যে, হাসান (র) বলেন, ৮৭৮৮ ২৭ ৯ পপ এপ এই হলো প্রথম হাশর । আমরা পিছনে আসিতেছি।

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।