00111091115 সূরা হাশ্র ২৩ কিন্তু রাসূলুল্লাহ্ (সা) উহার বড় অংশ মুহাজিরদের মাঝে বন্টন করিয়া দেন আর কিছু দুই অসহায় আনসারীকে দান করেন। এই দুইজন ব্যতীত আনসারীদের অন্য জননাকর হন কাদিসারারন রাবার হালি রা রানার এর হাতে থাকিয়া যায় । বনূ নাধীরের ঘটনা নিম্নরূপ ঃ বীরে মাউনা যুদ্ধে ৭০ জন সাহাবীকে শহীদ করা হইল । কেবল ইব্ন উমাইয়া যামরী (রা) বেঁচে গেলেন। তিনি মদীনা ফিরিবার পথে বনু আমিরের দুই ব্যক্তিকে হত্যা করেন। অথচ তাদের সাথে নবী (সা)-এর সন্ধিচুক্তি ছিল যাহা তিনি মানিতেন না। তিনি মদীনা পৌছে নবী (সা)-কে এই সংবাদ দিলেন। তখন নবী সো) বলেন, তুমি এমন দুই ব্যক্তিকে হত্যা করিয়াছ যাহাদের রক্তপণ (দিয়ত) আমাকে আদায় করিতে হইবে । এই রক্তপণ আদায়ের সহায়তা করার'জন্য নবী (সা) বনূ নাধীরের কাছে গমন করিলেন । তখন তাহারা মদীনার পূর্ব প্রান্তে কয়েক মাইল দূরে উচু এলাকায় বসবাস করিত। ইব্ন ইসহাক (রে) বলেন, আমর ইব্ন উমাইয়্যা যামরী (রা) বনু আমিরের যে দুই ব্যক্তিকে হত্যা করিয়াছিলেন তাহাদের রক্তপণ আদায় করিতে সহায়তা চাওয়ার উদ্দেশ্যে নবী (সা) বনূ নাধীরের নিকট গমন করিলেন । কেননা তাহাদের সহিত নবী (সা)-এর সন্ধিচুক্তি ছিল। যখন তিনি আসিয়া তাহাদেরকে এই ব্যাপারটা জানাইলেন তাহারা বলিল, হে আবুল কাসিম! আপনি যাহা পছন্দ করেন আমরা তাহা আদায় করিব। অতঃপর তাহারা নির্জনে পরস্পরে ষড়যন্ত্র করিতে লিপ্ত হইল । তাহারা বলিল, এইবারের মত সুযোগ আর কোন সময় পাইবে না। অতএব কে আছে, যে এই দেওয়ালের অপর দিক হইতে উপরে উঠিয়া. একটা বড় পাথর তাহার মাথার উপর ছাড়িয়া দিবে। এই সময় নবী (সো) এ দেওয়ালের পার্থে বসা ছিলেন । তাহাদের এই ষড়যন্ত্রের আহ্বানে আমর ইবৃন জিহাশ ইবৃন কাব সাড়া দিয়া বলে যে, সে এই কাজের দায়িত্ব নিল। সেই হতভাগা পাথর নিক্ষেপ করার জন্য দেওয়ালের উপরে উঠিল । তখন নবী (সা) আবূ বকর, উমর ও আলী (রা) সহ সাহাঁবীগণের সাথে অবস্থান করিতেছিলেন। ইত্যবসরে তাহাদের ষড়যন্ত্রের ব্যাপারে .ওহী অবতীর্ণ হইল। তৎক্ষণাৎ নবী (সা) মদীনা প্রত্যাবর্তন করিলেন। সাহাবীগণ তাহার বিলম্ব দেখিয়া তালাশ করিতে বাহির হইলেন। মদীনা হইতে আগমনকারীকে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন যে, নবী (সা)-কে তিনি মদীনা প্রবেশ করিতে দেখিয়াছেন। সুতরাং সাহাবীগণ মদীনা প্রত্যাবর্তন করিয়া নবী (সা)-এর কাছে উপস্থিত হইলেন। নবী (সা) ইয়াহুদীদের এই বিশ্বাসঘাতকতার সংবাদ তাহাদেরকে অবগত করাইয়া তাহাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ দিলেন। নবী (সা) রওয়ানা হইয়া তাহাদেরকে ঘেরাও করিলেন। তাহারা দুর্গে আশ্রয় গ্রহণ করিল । নবী (সা) খর্জুর বৃক্ষ কাটিয়া ফেলিতে এবং বাড়ীঘরে আগুন জ্বালাইতে নির্দেশ দিলেন। তখন তাহারা ডাক ছাড়িয়া বলিতে লাগিল, হে মুহাম্মদ! আপনি যমীনে বিশৃঙ্খলা সৃষ্টি করিতে নিষেধ করেন এবং যে এইরূপ করে
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।