Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ২৯২০ তাফসীরে ইব্‌ন কাছীর ইমাম আহমদ (র).......বনী সাওয়াদের জনৈক ব্যক্তি হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি আয়িশা (রা)-কে রাসূলুল্লাহ্‌ (সা)-এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছিলাম। উত্তরে তিনি বলিলেন, তুমি কি কুরআন পড় না? আল্লাহ্‌ বলেন এ 7০5 1৯51 অর্থাৎ নিশ্চয় আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। ইবন জারীর ().......সাঈদ ইব্‌ন হিশাম (র) হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইবৃন হিশাম (র) বলেন ঃ আমি একদিন হযরত আয়িশা (রা)-এর নিকট আসিয়া বলিলাম যে, আমাকে রাসূলুল্লাহ্‌ সো)-এর চরিত্র সম্পর্কে কিছু বলুন। উত্তরে তিনি বলিলেন, তাহার চরিত্র ছিল কুরআন । কেন তুমি কি ১০১1২ ২1 এ এই আয়াতটি পড় না? ইবন জারীর (র).......জুবাইর ইব্‌ন নুফায়র রে) হইতে বর্ণনা করেন যে, জুবাইর (র) বলেন, আমি একদিন আয়িশা (রা)-এর খেদমতে উপস্থিত হইয়া রাসূলুল্লাহ (সা)-এর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। উত্তরে তিনি বলিলেন, তাহার চরিত্র ছিল : কুরআন । রাসূলুল্লাহ্‌ (সা)-এর চরিত্র ছিল কুরআন-_ হযরত আয়িশা (রা)-এর এই উক্তিটির তাৎপর্য হইল এই যে, এমনিতেই রাসূলুল্লাহ্‌ (সা) সৃষ্টিগতভাবেই উত্তম ও সচ্চরিত্রের অধিকারী ছিলেন। সততা, মহানুভবতা, বীরতৃ, ক্ষমা ও সহনশীলতা ছিল তাহার চরিত্রের অবিচ্ছেদ্য অংশ । তদুপরি তিনি ছিলেন কুরআনের আহকামের বাস্তব নমুনা । করিয়াছেন যাহা করিতে কুরআন নিষেধ করিয়াছে । বুখারী ও মুসলিম শরীফে আছে যে, হযরত আনাস (রা) বলেন, আমি দীর্ঘ দশ বছর রাসূলুল্লাহ্‌ (সা)-এর খেদমত করিয়াছি। এই দশ বছর কোন দিন তিনি আমার কোন আচরণে বিব্রতবোধ করেন নাই। আমি কোন (অপ্রয়োজনীয়) কাজ করিয়াছি বা (প্রয়োজনীয়) কাজ করি নাই আর তিনি বলিয়াছেন, এই কাজটি কেন করিলে বা কেন করিলে না, এই দশ বছরের জীবনে এমনটি কখনো শুনি নাই। তিনি সর্বাধিক সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তাহার হাতের তালু অপেক্ষা কোন পরম জিনিস আমি জীবনে স্পর্শ করি নাই। তাহার দেহের ঘাম হইতে সুগন্ধিযুক্ত কোন মিশক বা আতর বা অন্য কিছু জীবনে আমার নাকে আসে নাই। ইমাম বুখারী (রে).......বারা (রো) হইতে বর্ণনা করেন যে, বারা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) সকলের চেয়ে সুদর্শন ও চরিত্রবান ছিলেন। বেশী লম্বাও ছিলেন না আবার খাটোও ছিলেন না। এই বিষয়ে অসংখ্য হাদীস রহিয়াছে । ইমাম তিরমিযী রে) শামায়েল গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করিয়াছেন। ইমাম আহমদ (র)......আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়িশা রো) বলেন “রাসূলুন্নাহ্‌ সো) জীবনে কখনো নিজ হাতে নিজের কোন খাদেম, স্ত্রী বা অন্য

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।