00111091115 সুরা কালাম ২১৭ মুজাহিদ (র) বলেন : নূন সাত তবক যমীনের নীচের বসবাসকারী বিরাটকায় একটি মাছ বলিয়া কথিত আছে। হাসান বসরী (রে) সহ একদল মুফাস্সির বলেনঃ এই মতসটির পিঠের উপর আকাশ যমীন সমান মোটা একটি পাথর আছে। সেই পাথরের উপর আছে চল্লিশ হাজার শিং বিশিষ্ট একটি ষাঁড় । আর সেই ষাঁড়ের পিঠের উপর সাত তবক যমীন ও তন্ধ্যস্ত সমুদয় বস্তু অবস্থিত। কেহ কেহ এই অর্থের উপর নিম্ন বর্ণিত হাদীসটির ব্যাখ্যা করিয়াছেন । ইমাম আহমদ (র)....... আনাস (রো) হইতে বর্ণিত যে, আব্দুল্লাহ ইবৃন সালাম যখন রাসূলুল্লাহ্ সো)-এর মদীনা আগমনের সংবাদ পাইলেন, তখন তিনি তাহার নিকট আসিয়া কতটি প্রশ্ন করেন। তিনি বলেন, আমি আপনার নিকট এমন কতক প্রশ্ন করিব যাহার উত্তর নবী ব্যতীত কেহ জানিতে পারে না। তিনি বলেন, কিয়ামত সংঘটিত হওয়ার সর্বপ্রথম আলামত কি? জান্নীতবাসীগণ প্রথম কি বস্তু দিয়া আহার করিবেন? কি কারণে সন্তান তাহার পিতার বর্ণ ও আকৃতি ধারণ করে এবং কি কারণে সন্তান তাহার মাতার বর্ণ ও আকৃতি ধারণ করে? নবী (সা) বলিলেন, এই প্রশ্নগুলোর উত্তর নিয়া এই মাত্র জিবরাঈল (আ) আমার নিকট আসিয়া বলিয়া গিয়াছেন। তখন ইব্ন সালাম বলিলেন, জিবরাঈল তো ফিরিশতাগণের মধ্যে ইয়াহুদীদের জন্য চিরশক্র ৷ নবী (সা) বলিলেন, কিয়ামত সংঘটিত হওয়ার সর্বপ্রথম আলামত হইল যে, একটি অগ্নি প্রকাশিত হইবে, যাহা সকল মানুষকে পূর্ব দিক হইতে পশ্চিম দিকে একত্রিত করিবে এবং জান্নাতীগণ সর্বপ্রথম যাহা আহার করিবেন তাহা হইল মাছের কলিজা এবং যখন মাতার উপর পিতার বীর্য প্রবল হইবে তখন সন্তান পিতার আকৃতি ধারণ করিবে । আর যখন পিতার উপর মাতার বীর্য প্রবল হইবে তখন সন্তান মাতার আকৃতি ধারণ করিবে। হাদীসটি বুখারী ও মুসলিমে বর্ণিত হইয়াছে। মুসলিমে অপর এক সনদে সাওবান (রা) হইতে বর্ণিত আছে যে, একবার এক ইয়াহুদী পণ্ডিত কয়েকটি বিষয়ে নবী (সা)-কে জিজ্ঞাসা করিয়াছিল। এইগুলির মধ্যে ইহাও ছিল যে, জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করিবার পর সর্বপ্রথম তাহাদেরকে কি তুহফা দেওয়া হইবে? নবী (সা) বলিলেন, মাছের কলিজার একাংশ । আবার প্রশ্ন করিল, ইহার পর তাহাদের খাদ্য কি হইবে? নবী (সা) বলিলেন, তাহাদের জন্য জান্নাতের একটি ষাড় জবেহ করা হইবে । যে ষাড়টি জান্নাতের মধ্যে বিচরণ করিত । অতঃপর প্রশ্ন করিল, ইহার পর তাহাদের পানীয় কি হইবে? নবী (সা) বলিলেন, সালসাবীল নামক প্রস্রবণ হইতে পানীয় দেওয়া হইবে। কেহ কেহ বলেন, নূন হইল নূরের একটি পলক । ইবন জারীর (র)....... কুররা (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন নূন হইল নূরের একটি পলক এবং কলম হইল নূর দিয়া: তৈরি, কিয়ামত পর্যন্ত যাহা সংঘটিত হইবে তাহা লিখিতে থাকিবে । এই হাদীসটি মুরসাল গরীব ৷ ইবন জুরাইজ রে) বলেন, আমাকে বলা হইয়াছে যে, কলমটি নূরের তৈরি যাহার দৈর্ঘ্য এক শত বৎসরের পথের সমান। | ইবনে কাছীর ১১তম খণ্ড--২৮
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।