001119115 ২২. তাফসীরে ইব্ন কাছীর আঘাতে তোমাদিগকে নিপাত করিয়া দিব এবং তোমাদিগের স্ত্রী-কন্যাদিগকে আমাদিগের দাসী বানাইয়া লইব। এই পত্র পাইয়া আব্দুল্লাহ্ ইব্ন উবাই এবং তাহার সাঙ্গপাঙ্গরা পরামর্শ করিয়া মুহাম্মদ (সা)-এর সহিত লড়াই করিবার গোপন সিদ্ধান্ত গ্রহণ করে। এই সংবাদ শুনিতে পাইয়া রাসূলুল্লাহ্ (সা) নিজে তাহাদিগের সহিত সাক্ষাৎ করিয়া তাহাদিগের সহিত এই বিষয়ে আলাপ করেন। ফলে তাহারা পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করিয়া ফেলে। অতঃপর কুরাইশরা এই সিদ্ধান্ত পরিবর্তনের সংবাদ পাইয়া বদর যুদ্ধের পর ইয়াহুদীদের নিকট পুনরায় পত্র লিখে যে, তোমরা মজবুত দুর্গের অধিকারী ও শক্তিশালী সম্প্রদীয়। মুহাম্মদের সহিত যুদ্ধ না করিলে আমরা তোমাদিগকে রেহাই দিব না। তোমরা আক্রমণ কর, আমরা তোমাদিগের যথাসাধ্য সহযোগিতা করিব । এইবার বনূ নাযীর বিশ্বাসঘাতকতা করিবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে এবং রাসূলুল্লাহ্ সো)-এর নিকট এই প্রস্তাব পাঠায় যে, আপনি আপনার সাহাবীদের মধ্য হইতে ত্রিশজন লোক প্রেরণ করুন, আমাদের মধ্য হইতেও ত্রিশজন বিজ্ঞ লোক আসিতেছে । এই ষাটজন মধ্যবর্তী এক স্থানে বসিয়া আলাপ আলোচনা করিবে। আলোচনার পর যদি আমাদের এই ব্রিশজন আপনার প্রতি ঈমান আনে তো আমরাও আপনার প্রতি ঈমান আনয়ন করিব। কিন্তু তাহাদিগের এই ষড়যন্ত্রের কথা রাসূল (সা)-এর অজানা রহিল না। তাই তিনি পরদিন রণসাজে সজ্জিত হইয়া সাহাবীদের _ সঙ্গে লইয়া ইয়াহুদীদের গোটা এলাকা ঘেরাও করিয়া ফেলেন এবং তাহাদিগকে .পুনরায় সন্ধি চুক্তিতে আবদ্ধ হইবার প্রস্তাব দিয়া বলিলেন, হয়তো তোমরা আমাদিগের এই প্রস্তাব মানিয়া লও, অন্যথায় তোমাদিগের রক্ষা নাই। কিন্তু তাহারা সন্ধি করিতে অস্বীকৃতি জানায় এবং যুদ্ধের জন্য গ্রন্ুতি নেয়। ফলে সেই দিন সারাদিন যুদ্ধ হয়। পরদিন বনূ নাধীরকে এই অবস্থায় রাখিয়াই রাসূলুল্লাহ্ (সা) সৈন্যদের লইয়া বনু কুরায়যা গোত্রের নিকট গিয়া সন্ধির প্রস্তাব দেন। তাহারা রাসূলুল্লাহ্ (সা)-এর সহিত সন্ধিচুক্তিতে আবদ্ধ হয় । ফলে তাহাদিগকে নিরাপদে থাকিবার অনুমতি দেওয়া হয়। অতঃপর পুনরায় বনূ নাধীরের নিকট ফিরিয়া আসিয়া আবার যুদ্ধ শুরু করেন। অবশেষে ইয়াহুদীরা পরাজিত হয় । রাসূল (সা) তাহাদেরকে শহর ত্যাগ করিবার নির্দেশ দেন এবং ঘোষণা করেন যে, তোমাদিগের যে সব সম্পদ তোমরা সঙ্গে করিয়া নিয়া যাইতে পার লইয়া যাও। ফলে তাহারা তাহাদিগের সহায়-সম্পদ সম্ভব পরিমাণ উটের পিঠে বোঝাই করিয়া নির্বাসনে চলিয়া যায়। আর যে সব সম্পদ নেওয়া সম্ভব হয় নাই তাহা রাসূলুল্লাহ্ (সা)-এর মালিকানায় চলিয়া আসে । আল্লাহ্ তাআলা উহা বিশেষভাবে রাসূলুল্লাহ্ (সা)-কেই দান করেন । যেমন এক আয়াতে আল্লাহ্ তা'আলা বলেন £ পা শা & চা রিটা রা হারার ০ ০ টির রহ ৪ ০৫০ ও এল ১০ বলল উিউইটা ৮5 41559 054111 ৮2 ৩ অর্থাৎ আল্লাহ্ তাআলা তাহার রাসূল (সা)-কে গনীমতরূপে যাহা দান করিয়াছেন তোমরা উহা যুদ্ধ ছাড়াই লাভ করিয়াছ।
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.