Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

001119115 উনত্রিশতম পারা স্ুরা মুলক ৩০ আয়াত, ২ রুকু, মক্কী ৯১1১৯১14175 ইমাম আহমদ (র) ....... আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন £ কুরআন মজীদে ত্রিশ আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে, যা উহা পাঠকারীর জন্য সুপারিশ করিবে । ফলে তাহাদের ক্ষমা করিয়া দেওয়া হইবে । সূরাটি হইল সূরা মুল্ক। ইমাম তিরমিযী (র)-এর মতে হাদীসটি হাসান। | ইব্ন আসাকির রে) ........ আনাস ইব্ন মালিক (রো) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, তোমাদের পূর্বেকার যুগের এক ব্যক্তি মারা গেল। তাহার তাবারকাল্লামী সূরা কণ্ঠস্থ ছিল। তাহাকে কবরে দাফন করার পর ফিরিশৃতা আসিলে সেই সূরাটি আসিয়া ঝাঁপিয়া পড়িল। ফিরিশৃতা বলিলেন, তুমি যেহেতু আল্লাহ্‌র কিতাবের একটি অংশ। আমি তোমাকে পেরেশান করিতে চাই না এবং আমি তোমার ও আমার কোন প্রকার লাভ-ক্ষতির মালিক নই। তুমি যদি এই ব্যক্তির নাজাত চাও তাহা হইলে আল্লাহ্‌র নিকট যাইয়া সুপারিশ কর। তখন সেই সুরাটি আল্লাহ্‌র নিকট যাইবে আর বলিবে, অমুক ব্যক্তি তোমার কিতাব হইতে আমাকে শিখিয়াছে এবং আমাকে তিলাওয়াত করিয়াছে । আমি তাহার অন্তরে থাকাকালীন তুমি কি তাহাকে আগুন দিয়ে জ্বালাইবে এবং তাহাকে শাস্তি দিবে? যদি তুমি তাহা করিতে চাও তবে তোমার কিতাব হইতে আমাকে মিটাইয়া ফেল। তখন আল্লাহ্‌ বলিবেন, তুমি কি রাগাবিত হইয়াছ? সূরাটি বলিবে, আমার জন্য রাগ করার অধিকার আছে। আল্লাহ্‌ বলিবেন, যাও, তোমার সুপারিশ গ্রহণ করিলাম । সেই সুরাটি আসিয়া কবরের সেই ফিরিশ্তাকে হাকাইয়া বাহির করিয়া দিবে। অতঃপর সে, মৃত ব্যক্তির মুখে আসিয়া বলিবে, ধন্যবাদ তোমার, তুমি আমাকে তিলাওয়াত করিয়াছিলে। ধন্যবাদ বক্ষের, যে আমাকে সংরক্ষণ করিয়া রাখিয়াছে। ধন্যবাদ এই যুগলপদের, যে আমাকে নিয়ে

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।