Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 সুরা তাহ্রীম ১৯১ সহিত এবং নারী নারীর সহিত সমকামিতায় লিপ্ত হইবে । অথচ আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা) উহা হারাম করিয়াছেন এবং আল্লাহ্‌ ও তাহার রাসূল উহাতে অসস্তৃষ্ট হন। যতক্ষণ পর্যন্ত তাহারা এই অপরাধে লিপ্ত থাকিবে ততক্ষণ পর্যন্ত উহাদিগের কোন নামায কবুল হইবে না, যতক্ষণ না তাহারা আল্লাহ্‌র নিকট তাওবা নাসূহা করে । যির ইব্ন হুবাইশ (রে) বলেন, এই কথা শুনিয়া আমি উবাই ইব্‌ন কাব (রা)-কে জিজ্ঞাসা করিলাম যে, তাওবা নাসূহা কি? উত্তরে তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে ইহা জিজ্ঞাসা করিলাম যে, তওবা নাসূহা কি? উত্তরে তিনি বলিলেন, তাওবা নাসূহা হইল কোন অপরাধ হইয়া গেলে সংগে সংগে অনুতপ্ত হওয়া এবং পরে আর উহা পুনরাবৃত্তি না করা। ইবন আবু হাতিম রে)....... হাসান বসরী (র) হইতে বর্ণনা করেন । তিনি বলেন, তাওবা নাসূহা হইল কৃত অপরাধকে ঘৃণা করা ও উহা হইতে ক্ষমা প্রার্থনা করা । দৃঢ় প্রতিজ্ঞার সহিত তাওবা করিলে আল্লাহ্‌ তা'আলা পূর্বকৃত পাপ ক্ষমা করিয়া দেন। যেমন সহীহ্‌ হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন ঃ ইসলাম পূর্বকৃত অপরাধ ক্ষমা করিয়া দেয় এবং তওবাও পূর্বকৃত পাপ মোচন করিয়া দেয়। উল্লেখ্য যে, পূর্বকৃত অপরাধ হইতে পরিত্রাণ পাওয়ার জন্য তাওবা করিয়া মৃত্যু পর্যন্ত উহার পুনরাবৃত্তি না করা শর্ত, নাকি পুনরায় সেই অপরাধ না করিবার প্রতিজ্ঞা করিলেই যথেষ্ট হইবে ইহাতে দ্বিমত রহিয়াছে । এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ সো) বলিয়াছেন ঃ মুসলমান হইয়া যে ব্যক্তি ভালো কাজ করিবে জাহেলী যুগের কৃতকর্মের জন্য তাহাকে পাকড়াও করা হইবে না আর যে ব্যক্তি মুসলমান হইয়াও মন্দ কাজ করে, তাহাকে পূর্বের ও পরের সকল অপরাধের জন্যই পাকড়াও করা হইবে । ইহাতে বুঝা যায় যে, তাওবার পরে পুনরায় গুনাহ্‌ করিলে পূর্বের গুনাহ মাফ হইবে না, কারণ ইসলাম গ্রহণ করা তাওবা অপেক্ষা শক্তিশালী হওয়া সত্তেও যখন এমন হয় তাহা হইলে তাওবার ব্যাপারে তো কোন কথাই নেই। দে র০2215-85 2১119 ৮৮11 10 ১৯২ 192 ১৯1 ৮৫০ অর্থাৎ তোমাদিগের প্রতিপালক তোমাদিগের মন্দ কর্মগুলি মোচন করিয়া দিবেন এবং তোমাদিগকে দাখিল করিবেন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত। সেইদিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ্‌ তা“আলা নবী এবং তাহার ঈমানদার সংগীদিগকে অপদস্ত করিবেন না। উহাদিগের সম্মুখে ও ডানে জ্যোতি প্রধাবিত হইতে থাকিবে।

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।