00111091115 সূরা তাহ্রীম ১৮৩ ইমাম আহমদ (র) অপর সূত্রে বর্ণনা করেন যে, চাটাইয়ের বেতের দাগ নবী (সা)-এর শরীরে প্রকাশ পাইয়াছিল। উমর (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি আপনার বিবিগণকে তালাক দিয়াছেন? এই কথা শুনিয়া তিনি আমার দিকে মাথা তুলিয়া বলিলেন, না তো! তখন আমি বলিলাম, আল্লাহু আকবর! ইয়া রাসূলাল্লাহ! আপনি তো জানেন, আমরা কুরাইশগণ স্ত্রীগণের উপর প্রবল থাকিতাম ।'যখন আমরা মদীনায় আগমন করিলাম এখানে দেখিতে পাইলাম যে, মদীনার পুরুষগণের উপর সত্রীগণ প্রবল এবং আমাদের স্ত্রীগণ ইহা দেখিয়া তাহা শিক্ষা করিয়া নিয়াছে। আমি একদিন আমার স্ত্রীর উপর রাগ করিলাম । সে আমার কথার উত্তর দিতে লাগিল এবং ইহাকে আমি অপছন্দ করিলাম । সে বলিল, তুমি কি আমার প্রতিউত্তরকে অপছন্দ মনে করিতেছ। আল্লাহ্র কসম! রাসূলুল্লাহ্ (সা)-এর বিবিগণ তাহার কথার উত্তর দেন এবং কেউ কেউ দিনরাত কথাবার্তা বর্জন করিয়া থাকেন। আমি তখন বলিলাম, এইরূপ যে করিবে নিশ্চয়ই সে ক্ষতিগ্রস্ত হইবে । তাহারা কি নিরাপদ হইয়া গিয়াছেন যে, আল্লাহ্র রাসূলের অসম্তৃষ্টির কারণে আল্লাহ্ তাহাদের উপর অস্তৃষ্ট হইবেন না। সে তো ধ্বংস হইয়া যাইবে । এই কথা শুনিয়া রাসূলুল্লাহ্ (সা) মুচকি হাসি দিলেন। আয়ি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমি হাফসার নিকট যাইয়া বলিয়াছি, হে হাফসা তোমার সাথী অর্থাৎ আয়িশা যদি তোমার চাইতে সুন্দরী হয় অথবা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট অধিক প্রিয় হয়, সাবধান তুমি ইহাতে ঈর্যাবিত হইও না। ইহা শুনিয়া তিনি দ্বিতীয়বার মুচকি হাসিলেন। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! কিছু মন ভুলানো আলোচনা ক্রি । তিনি বলিলেন, কর। আমি বলিলাম, মাথা তুলে ঘরের সামান পত্রের দিকে তাকাইলাম। দেখিলাম, ঘরে আরাম করার মত সামান্য সামান ব্যতীত আর কোন কিছু নাই । আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! দু'আ করুন আল্লাহ্ যাহাতে আপনার উম্মতকে ধন-সম্পদে প্রশস্ততা প্রদান করুক। আল্লাহ্ পারস্যবাসী ও রোমবাসীদের উপর প্রশস্ততা দান করিয়াছেন অথচ তাহারা আল্লাহ্র ইবাদত করে না। এই কথা শুনিয়া হেলান হইতে সোজা হইয়া বসিয়া পড়েন এবং বলেন, হে উমর! আমার সম্পর্কে তোমার কি কোন সন্দেহ আছে? তাহারা তো এমন এক সম্প্রদায় যাহাদেরকে আল্লাহ্ এই পৃথিবীতে ধন-সম্পদ দান করিয়াছেন । আখিরাতে তাহারা শূন্য হাত। তখন আমি বলিলাম, আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। বস্তুত তিনি বিবিগণের উপর ভীষণ রাগাৰিত হইয়া এক মাস পর্যন্ত তাহাদের কাছে যাইবেন না বলিয়া কসম করিয়াছিলেন । এই হাদীসটি বুখারী মুসলিম, তিরমিযী ও নাসায়ী (রর) বিভিন্ন সূত্রে যুহরী রে) হইতে বর্ণনা করিয়াছেন । বুখারী ও মুসলিম (র)....... ইবন্ আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ এক বৎসর যাবত অপেক্ষা করিতেছিলাম একটি আয়াত সম্পর্কে উমর (রা)-কে " জিজ্ঞাসা করিব কিন্তু তাহার ভয়ে জিজ্ঞাসা করিতে সাহস পাইলাম না। পরিশেষে তিনি হজ্জে রওয়ানা হইলেন এবং আমিও তাহার সহিত হজ্জে রওয়ানা হইলাম । হজ্জ শেষে
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।