Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 ১৮২ তাফসীরে ইব্‌ন কাছীর উমর (রা) বলেন, আমার এক আনসারী প্রতিবেশী ছিল এবং আমরা পালাক্রমে রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমতে আসা-যাওয়া করিতাম। একদিন তিনি যাইতেন এবং সেই দিনের নাধিলকৃত কুরআনের আয়াতসমূহ কণ্ঠস্থ করিয়া আমাকে শুনাইতেন। এবং একদিন আমি যাইতাম আমিও অনুরূপ করিতাম। উমর (রা) তখনকার সময় আমাদের মধ্যে একটি খবর প্রকাশ হইয়াছিল যে, গাস্সান গোত্রের লোকজন আমরা মদীনাবাসীর বিরুদ্ধে সৈন্য নিয়ে আগমন করিবে । এই সময় একরাতে আমার প্রতিবেশী বন্ধু ইশার সময় আসিয়া সজোরে আমার ঘরের দরজায় আঘাত করিলেন এবং আমাকে ডাক দিলেন। আমি বাহির হইলাম। তিনি বলিলেন, বিরাট দুর্ঘটনা ঘটিয়া গিয়াছে । আমি বলিলাম, আর কি গাস্সানরা আক্রমণ করিয়াছে? তিনি বলিলেন, না বরং ইহার চাইতে অধিক বড় ঘটনা "ঘটিয়া গিয়াছে? রাসূলুল্াহ্‌ (সা) স্ত্রীদেরকে তালাক দিয়াছেন । আমি মনে মনে বলিলাম, হাফসা ক্ষতিগ্রস্ত হইয়াছে। আমি ইহাই পূর্ব হইতে ভাবিতেছিলাম যে, এইরূপ ঘটিতে পারে । পরিশেষে ফজরের নামায শেষ করিয়া জামা কাপড় পরিধান করিয়া হাফসা (রা)-এর কাছে গেলাম । তখন তিনি কাদিতেছিলেন। আমি বলিলাম, হে হাফসা! তোমাদেরকে কি রাসুলুল্লাহ (সা) তালাক দিয়াছেন? তিনি বলিলেন, আমি জানি না। তবে রাসূলুল্লাহ্‌ (সা) আমাদের হইতে পৃথক হইয়া এই তোশাখানায় অবস্থান করিতেছেন। আমি তখন সেখানে যাইয়া তাহার হাবশী গোলামকে বলিলাম যে, তুমি উমরের ঘরে প্রবেশ করিবার জন্য অনুমতি প্রার্থনা করিয়া আস। সেই গোলাম ভিতরে প্রবেশ করিয়া আবার বাহির হইয়া বলিল, আমি রাসূলুল্লাহ্‌ সা)-এর তোমার প্রবেশের অনুমতি চাহিয়াছিলাম; তিনি নীরব রহিয়াছেন। আমি তখন এখান হইতে চলিয়া আসিলাম এবং মসজিদের মিম্বরের কাছে গেলাম । সেখানেও একদল বসিয়া আছেন। তাহাদের কেহ কেহ কীদিতেছেন। আমি তাহাদের নিকট কিছু সময় অতিবাহিত করিলাম । ইহার পর আমার অন্তরে আবার প্রবল ইচ্ছা আসিল। আমি পুনরায় সেই গোলামের নিকট আসিয়া বলিলাম, তুমি উমরের প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা কর। সে প্রবেশ করিয়া বাহির হইয়া আসিয়া বলিল, আমি তোমার কথা উল্লেখ করিয়াছি । রাসূলুল্লাহ্‌ (সা) নীরব রহিয়াছেন। আমি আবার বাহির হইয়া আসিয়া মিম্বরের কাছে বসিয়া রহিলাম । কিছুক্ষণ পর আবার উৎসাহ জাগে । আমি আসিয়া গোলামকে উমরের জন্য প্রবেশের অনুমতি প্রার্থনা করিতে বলিলাম । সে ভিতরে প্রবেশ করিয়া পুনরায় বাহিরে আসিয়া বলিল, তোমার উন্লেখ করি কিন্তু তিনি চুপ করিয়া রহিয়াছেন। তখন আমি নিরাশ হইয়া ফিরিয়া আসিতেছি হঠাৎ করিয়া গোলাম ডাকিতেছে যে, হে উমর! তুমি ভিতরে প্রবেশ কর। তোমাকে নবী সো) অনুমতি দিয়াছেন, আমি ভিতরে প্রবেশ করিলাম এবং রাসূলুল্লাহ্‌ (সা)-কে সালাম করিলাম । তিনি তখন একটি খালি চাটাইয়ের উপর হেলান দিয়া বসিয়া ছিলেন।

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।