Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা তাহ্রীম ১৮১ উল্লেখ্য যে, মধুপানের ঘটনায় পান করানোর ব্যাপারে দুইজনের:নাম পাওয়া যায়। একজন হইলেন হযরত হাফসা ও যয়নব বিনতে জাহাশ (রা)। ইহাতে বুঝা যায় যে, ঘটনা আসলে একটি নয় বরং দুই সময়ে পৃথক পৃথকভাবে এই ধরনের দুইটি ঘটনা ঘটিয়া থাকিবে এবং উভয় ঘটনার প্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হইয়াছে। ইমাম আহমদ (র).......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন উ/14111 ০0| ৮255 01 এই আয়াতে আন্রাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ সো)-এর যেই দুই স্ত্রীর কথা উল্লেখ করিয়াছেন, উহারা কাহারা, এই কথাটি হযরত উমর (রো)-কে জিজ্ঞাসা করিবার জন্য আমারা অনেক দিন যাবত সুযোগের অপেক্ষায় ছিলাম । ঘটনাক্রমে এক বছর তিনি হজ্জে গেলেন। আমিও তাহার সংগে ছিলাম । পথিমধ্যে এক সুযোগে আমি কথাটি জিজ্ঞাসা করিয়া ফেলিলাম। উত্তরে তিনি বলিলেন, তাহারা দুইজন হইলেন আয়িশা ও হাফসা (রা)। ইমাম আহমদ রে) হাদীসটি বিস্তারিত এইভাবে বর্ণনা করেন £ উমর (রা) বলেন, আমরা কুরাইশগণ আমাদের স্ত্রীদের উপর প্রবল থাকিতাম। যখন আমরা হিজরত করিয়া মদীনায় আগমন করিলাম, দেখিলাম যে, মদীনাবাসীদের স্ত্রীগণ তাদের ওপর প্রবল । ইহা হইতে আমাদের স্ত্রীগণ অনুরূপ প্রথা শিক্ষা করিয়া ফেলিলেন। তিনি বলেন, উমাইয়া ইবন্‌ যায়দ এর বাড়ীর কাছে মদীনার উপরিভাগে আমার আবাস ছিল । একদিন আমি আমার স্ত্রীর উপর রাগাবিত হইলাম । আমার স্ত্রী আমার সাথে কথা কাটাকাটি শুরু করিলেন। আর আমি ইহাকে অত্যন্ত অপছন্দ করিলাম । আমার স্ত্রী বলিল, আপনি আমার প্রতিউত্তরকে কেন অপছন্দ মনে করিতেছেন। আল্লাহ্‌র কসম! রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রীগণও এইরূপ প্রতিউত্তর দিয়া থাকেন। কোন কোন সময় ইহার ফলে দিন রাত কথাবার্তা বর্জন করিয়া থাকেন। উমর (রো) বলেন, আমি এই কথা শুনিয়া হাফসা (রা)-এর ঘরে গেলাম এবং বলিলাম, তোমরা কি রাসূলুল্লাহ্‌ সো)-এর সাথে তাহার কথার উত্তর দিয়া থাক! তিনি বলিলেন যে, নিশ্চয়ই । আমি পুনরায় বলিলাম, তোমরা দিনরাত তাহার সাথে কথাবার্তা বর্জন করিয়া থাক। তিনি বলিলেন, হ্যা নিশ্চয় । আমি বলিলাম, তোমাদের মধ্যে যে এইরূপ করিবে নিশ্চয়ই সে ক্ষতিগ্রস্ত হইবে । তোমরা কি নিরাপদ মনে করিতেছে যে, তোমাদের এহেন কার্যকলাপের ফলে আল্লাহ্র রাসূলের অসস্তৃষ্টির কারণে আল্লাহও তোমাদের উপর অসস্তৃষ্ট হইয়া পড়েন । সে তো ধ্বংস হইয়া যাইবে । হে হাফসা! সাবধান তুমি রাসূলুল্লাহ্‌ সো)-এর কোন কথার উত্তুর দিও না এবং টাটা অর্থ সম্পদ কোন কিছু চাওয়ার থাকে আমার নিকট চাহিবা এবং তোমার সাথী অর্থাৎ আয়িশা রো) তোমার চাইতে অধিক সুন্দরী ও সুশ্রী এবং রা

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।