00111091115 ১৮০ তাফসীরে ইব্ন কাছীর বাড়িতে আসিয়া কোন একজন স্ত্রীর ঘরে প্রবেশ করিতেন। নিয়মানুযায়ী তিনি একদিন হাফসা (রা)-এর ঘরে প্রবেশ করিলেন। কিন্তু সেইদিন স্বাভাবিক নিয়মের চেয়ে বেশী অবস্থান করেন। ইহাতে আমার মনে ঈর্ধা জাগে । ফলে আমি হাফসাকে এই ইহার ' কারণ জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম যে, তাহার বংশের জনৈকা মহিলা তাহাকে কিছু মধু হাদিয়া দিয়াছিল। উহা দ্বারা শরবত বানাইয়া তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে পান করান। আর ইহাতেই তাহার একটু বেশী বিলম্ব হইয়া যায়। শুনিয়া আমি মনে মনে বলিলাম, আচ্ছা কোন এক কৌশলে রাসূলুল্লাহকে ইহা হইতে ফিরাইতে হইবে । ফিরিয়া আসিয়া আমি সাওদা বিনতে যামআ (রা)-কে বলিলাম, খুব সম্ভব রাসূলুল্লাহ্ (সা) আজ তোমার কাছে আসিবেন। আসিলে তুমি বলিবে যে, বোধহয় আপনি মাগাফীর খাইয়াছেন। তখন তিনি অস্বীকার করিবেন । তুমি বলিবে, তাহা হইলে আপনার মুখে ইহা কিসের দুর্গন্ধ? তখন তিনি বলিবেন যে, হাফসা রো) আমাকে মধুর খাওয়াইয়াছিল। ইহা তাহারই ঘ্বাণ। তখন তুমি বলিবে, তাহা হইলে বোধহয় মৌমাছি কণ্টকপূর্ণ বৃক্ষ যাহা হইতে মাগাফীর তৈরি হয় সেই বৃক্ষ হইতে রস চুষিয়াছে, যাহার ফলে মধুর মধ্যেও সেই দুর্ন্ধ প্রকাশ পাইয়াছে। আমার কাছে আসিলে আমিও এইরূপ বলিব। অতঃপর আমি সফিয়্যা (রা)-কে বলিলাম, তোমার কাছে আসিলে তুমিও এইরূপ বলিবে। বস্তৃত ঘটনা উহাই ঘটিল। সাওদা (রা) বলেন £ আমার ঘরে প্রবেশ করিয়া রাসূলুল্লাহ্ (সা) আমার কাছে আসিলে আমি বলিলাম, হে আল্লাহ্র রাসূল! আপনি কি মাগাফীর খাইয়াছেন? রাসূলুল্লাহ্ (সা) বলিলেন £ না তো। আমি বলিলাম, তবে আপনার মুখ হইতে ইহা কিসের গন্ধ পাইতেছি? রাসূলুল্লাহ্ সো) বলিলেন ঃ হাফসা (রা) আমাকে মধুর শরবত পান করিয়াছে । আমি বলিলাম, তাহা হইলে মৌমাছি মাগাফীর নামক দুর্গন্ধ বৃক্ষে মুখ লাগাইয়াছে; বোধহয় যাহার ফলে মধুর মধ্যে দুর্ণন্ধ হইয়াছে। | আয়িশা (রা) বলেন, আমার কাছে আসিলে আমিও উহাই বলিলাম । সফিয়্যার কাছে গেলে সেও একই কথা বলিল। অতঃপর রাসূলুল্লাহ্ (সা) পুনরায় হাফসা রো)-এর ঘরে গেলে সে বলিল, হে আন্নাহ্র রাসূল । আরেকটু শরবত দিব কি? রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, দরকার নাই । আয়িশা (রো) বলেন ঃ ইহা শুনিয়া সাওদা (রা) বলিলেন, তবে কি আমরাই রাসূলের উপর উহা হারাম করিয়া দিলাম? আমি বলিলাম, চুপ কর তুমি । মুসলিমের এক বর্ণনায় আছে যে, আয়িশা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) দুর্গন্ধকে অত্যন্ত অপছন্দ করিতেন। এই জন্যই তাহারা সকলে বলিয়াছিলেন যে, আপনি মাগাফীর খাইয়াছেন? কেননা ইহাতে দুর্গন্ধ রহিয়াছে। যখন তিনি বলিলেন, আমি মধু খাইয়াছি। তাহারা বলিলেন, মৌমাছি ওরফুয বৃক্ষ যাহা হইতে মাগাফীর তৈরি হয়, তাহা হইতে রস ছুষিয়াছে, এই জন্যই মধুর মধ্যে সেই দুর্ণন্ধ প্রকাশ পাইয়াছে।
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।