00111091115 সূরা তাহ্রীম ১৭৯ সম্পর্কে নাধিল হয়, যে নিজেকে রাসূলুল্লাহ্ (সা)-এর জন্য উৎসর্গ করিয়াছিল । কিন্তু এই হাদীসটি গরীব । সবচেয়ে বিশুদ্ধ মত হইল এই যে, রাসূলুল্লাহ সো)-এর মধুপান হারাম করা প্রসংগে এই আয়াতটি নাযিল হয়। যেমন ৪ ইমাম বুখারী (র) ..... হযরত আয়িশা রো) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্ (সা) হযরত যয়নব বিনতে জাহাশ রো)-এর ঘরে মধু পান করিতেন এবং তাহার মনোরঞ্জনের জন্য কিছুক্ষণ তাহার কাছে অবস্থান করিতেন। একদিন আমি এবং হাফসা রো) এই সিদ্ধান্ত নিলাম যে, এইবার রাসূলুল্লাহ্ (সা) তোমার এবং আমার যাহার ঘরেই আসিবেন আমরা বলিব যে, মনে হয় আপনি মাগাফীর খাইয়াছেন, আপনার মুখে তো উহার গন্ধ পাওয়া যাইতেছে । ঠিক তাহাই করা হইল । শুনিয়া রাসূলুন্রাহ্ সো) বলিলেন £ না মাগাফীর খাই নাই । তবে আমি যয়নব (রা)-এর ঘরে মধু পান করিতাম। তবে এখন হইতে আর তাহা করিব না। তুমি কাহারো কাছে এই কথা বলিও না। | কসম ও মান্নত অধ্যায়ে ইমাম বুখারী রে)....... হযরত আয়িশা (রা) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) যয়নব বিনতে জাহাশ (রা)-এর ঘরে প্রায়শই মধু পান করিতেন এবং তাহার মনোরঞ্জনের জন্য কিছুক্ষণ তথায় অবস্থান করিতেন। ফলে আমি আর হাফসা রো) এই সিদ্ধান্ত নিলাম যে, আজ তিনি আমাদের দুইজনের যাহার ঘরেই আসিবেন আমরা বলিব যে, কি ব্যাপার আপনার মুখে মাগাফীরের গন্ধ পাইতেছি, আপনি মাগাফীর খাইয়া আসিয়াছেন বোধহয় । অতঃপর সিদ্ধান্ত অনুযায়ী তাহা করিলাম । উত্তরে রাসূলুল্লাহ্ (সা) বলিলেন ৪ না, মাগাফীর খাই নাই। তবে যয়নবের ঘরে মধু খাইয়াছিলাম। আর খাইব না। তখন আল্লাহ্ তা'আলা [$%[, ৯1 ৫৮৯০ ০91 আয়াতটি নাধিল করেন । এইখানে আয়াতে ০ (:১-৯5 ৩। (১5::58৪4141 ছারা আয়িশা ও হাফসা রো)-কে বুঝানো হইয়াছে আর 16৮1০ 9 বলিয়া রাসূলুল্লাহ্ সো)- এর কথা “বরং আমি মধু খাইয়াছি' এর প্রতি ইংগিত করা হইয়াছে। হিশাম (র) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছিলেন, আমি শপথ করিয়া বলিতেছি যে, আর কখনো তাহা করিব না। তবে তুমি কাহারো নিকট এই ব্যাপারে কিছু বলিও না। উদ্ত্রী যে সকল গাছপালা ভক্ষণ করে সে সবের মধ্যে মিষ্ট দুর্ণন্ধ জাতীয় আঠালো এক বস্তুকে মাগাফীর বলা হয়। তাহার একবচন মাগফুর এবং বহুবচন হইয়া মাগাফীর । উক্ত হাদীসটি মুসলিম (র) তালাক অধ্যায়ে মুহাম্মদ ইবন্ হাতিম (র)...... আয়িশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন । ইমাম বুখারী (র)..... আয়িশা (রো) হইতে বর্ণনা করেন যে, আয়িশা রো) বলেন ঃ রাসূলুল্লাহ্ (সা) মধু ও হালুয়া খুব পছন্দ করিতেন । প্রতিদিন তিনি আসর নামাযের পর
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।