Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 ১৭৮- তাফসীরে ইব্‌ন কাছীর কি তাহা হারাম করিতেছেন? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ আল্লাহ্‌র কসম! আমি তাহার কাছেও আর যাইব না। বর্ণনাকারী বলেন, সত্যিই তিনি কিছুদিন আর তাহার সহিত সহবাসে লিপ্ত হন নাই। ইত্যবসরে হাফসা (রা) আয়িশা রো)-এর নিকট ঘটনাটি বলিয়া দেন। অতঃপর আল্লাহ্‌ তা'আলা 11571117১১১ & 5 নাযিল করেন। এই হাদীসের সনদ বিশুদ্ধ । হাফিজ যিয়া মাকদিসী (র) ইহাকে পছন্দ করিয়াছেন । তবে এই হাদীসটি সিহাহ সিত্তার কোন কিতাবে বর্ণনা করা হয় নাই। ইবন্‌ জারীর, তাবারী (র).......ইবন্‌ আব্বাস (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, কোন হালাল বস্তুকে হারাম করিলে উহা কসম হইয়া যায় এবং ইহার কাফ্ফারা দিতে হইবে। ইহার পর ইবন্‌ আববাস (রা) তিলাওয়াত করেন ৬৪14 ১.৫ ০৪4 ২৮০০৯ 8১০০4111 । রাসূলুল্লাহ (সা) দাসীকে হারাম করিয়াছিলেন, ইহার উপর আবার বলেন ৫ 811 1৮11 (5%% তখন তিনি কসমের কাফ্ফারা আদায় করেন। এখানে হারাম করাকে কসম গণ্য করিয়াছেন। ইমাম বুখারী (র)...... ইবন্‌ আব্বাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, কোন হালাল বস্তুকে হারাম করিলে কসম বলিয়া গণ্য হইবে এবং কাফ্ফারা দিতে হইবে। অতঃপর ইবন্‌ আব্বাস (রা) ২৮:3০: 4101 19০5 (০০441 56 9৪1 পাঠ করেন। ইমাম মুসলিম রে)-ও উক্ত হাদীসটি হিশাম দস্তওয়াই সূত্রে বর্ণনা করেন। ইমাম নাসায়ী (র).......ইবন্‌ আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, এক ব্যক্তি হযরত ইব্ন আব্বাস রো)-এর নিকট মাসআলা জিজ্ঞাসা করিলেন, আমি তো আমার স্ত্রীকে নিজের উপর হারাম করিয়া ফেলিয়াছি, এখন আমি কি করি? উত্তরে ইব্‌ন আব্বাস (রা) বলিলেন ঃ তুমি হারাম করিয়াছ বলিয়াই হারাম হইয়া যায় নাই। অতঃপর তিনি ০4 ৮৮১11 14212 আয়াতটি পাঠ করিয়া বলিলেন £ তোমাকে কাফ্ফারা দিতে হইবে। কাফ্ফারার মধ্যে সবচেয়ে কঠিন হইল গোলাম আযাদ করা। উহাই তোমাকে করিতে হইবে। ইমাম আহমদ সহ অনেক আলিমের মত হইল যে, যে কোন হালাল বস্তু যেমন স্ত্রী, দাসী, খাদ্য, পানীয়, পোষাক-পরিচ্ছদ ইত্যাদি নিজের উপর হারাম করিয়া নিলে কাফ্ফারা ওয়াজিব হইবে । ইমাম শাফেয়ী রে)-এর মত হইল, শুধু স্ত্রী ও দাসী হারাম করিলে কাফ্ফারা ওয়াজিব হইবে, অন্য কিছুতে নহে। তিনি বলেন, স্ত্রীকে হারাম করা দ্বারা যদি তালাক উদ্দেশ্য হয় তবে তালাক হইয়া যাইবে এবং দাসীকে হারাম করা দ্বারা দাসী আযাদ করা উদ্দেশ্য হইলে, আযাদ হইয়া যাইবে । ইবন্‌ আবু হাতিম (র)....... ইব্ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আববাস (রা) বলেন, ৮11৮৯ ১7 1 ৮৫202 এই আয়াতটি সেই মহিলা

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।