00111091115 ১৭৬ তাফসীরে ইবৃন কাছীর ১. হে নবী! আল্লাহ্ তোমার জন্য যাহা বৈধ করিয়াছেন তুমি তাহা নিষিদ্ধ করিতেছ কেন? তুমি তোমার স্ত্রীদিগের সন্তুষ্টি চাহিতেছ। -আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু । ২. আল্লাহ তোমাদিগের শপথ হুইতে মুক্তি লাভের ব্যবস্থা করিয়াছেন, আল্লাহ্ তোমাদিগের সহায়; তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । ৩. স্মরণ কর-- নবী তাহার স্ত্রীদিগের একজনকে গোপনে কিছু বলিয়াছিল। অতঃপর যখন সে উহা অন্যকে বলিয়া দিয়াছিল এবং আল্লাহ্ নবীকে উহা জানাইয়া দিয়াছিলেন, তখন নবী এই বিষয়ে কিছু ব্যক্ত করিল এবং কিছু অব্যক্ত রাখিল; যখন নবী উহা তাহার সেই স্ত্রীকে জানাইল তখন সে বলিল, “কে আপনাকে ইহা অবহিত করিল?" নবী বলিল, “আমাকে অবহিত করিয়াছেন তিনি যিনি সর্বজ্ঞ, সম্যক অবগত ।” ৪. যদি তোমরা উভয়ে অনুতপ্ত হইয়া আল্লাহ্র দিকে প্রত্যাবর্তন কর যেহেতু তোমাদিগের হৃদয় ঝুঁকিয়া পড়িয়াছে__ আল্লাহ্ তোমাদিগকে ক্ষমা করিবেন । কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরের পোষকতা কর তবে জানিয়া রাখ আল্লাহই তাহার বন্ধু এবং জিবরাঈল ও সৎকর্মপরায়ণ মুমিনগণও, উপরন্তু অন্যান্য ফিরিশতাগণও তাহার সাহায্যকারী । ৫. যদি নবী তোমাদিগের সকলকে পরিত্যাগ করে তবে তাহার প্রতিপালক সম্ভবত তাহাকে দিবেন তোমাদিগের অপেক্ষা উৎকৃষ্টতর স্ত্রী-_যাহারা হইবে আত্মসমর্পণকারী, বিশ্বাসী, অনুগত, তওবাকারী, ইবাদতকারী, সিয়াম পালনকারী, অকুমারী এবং কুমারী । তাফসীর £ এই সুরাটির প্রথমাংশের শানে নুযূল সম্পর্কে মুফাস্সিরণের মধ্যে মতবিরোধ রহিয়াছে । কেহ বলেন ঃ উহা হযরত মারিয়া রো) সম্পর্কে নাধিল হইয়াছে। রাসূলুল্লাহ্ (সা) এক সময় তাহাকে নিজের জন্য হারাম করিয়া লইয়াছিলেন। সেই প্রসংগে ৯1।+৮-54। %% নাধিল হয়। ইমাম নাসায়ী রে) ....... আনাস (রো) হইতে বর্ণনা করেন যে, আনাস (রো) বলেন, রর যাহার সহিত তিনি সহবাস করিতেন। কিন্তু হযরত আয়িশা ও হাফসা (রা)-এর আপত্তির কারণে তিনি তাহার কাছে গমনাগমন বন্ধ করিয়াছেন। সেই প্রসংগে আল্লাহ্ তা'আলা &1।:৮41| 1$%(% নাধিল করেন। ইবন্ জারীর (ে).......ঘায়েদ ইব্ন আসলাম রো) হইতে বর্ণনা করেন যে, যায়েদ ইবৃন আসলাম (রো) বলেন, রাসূলুল্লাহ্ সো) তাহার জনৈকা স্ত্রীর ঘরে ইবরাহীমের মায়ের (মারিয়া (রা)-এর সহিত মিলিত হন। সংবাদ পাইয়া সেই স্ত্রী বলিল, হে আল্লাহ্র রাসূল! আমার ঘরে আবার আমারই বিছানায় এই কাজ? তখন রাসূলুল্লাহ্
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।