Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ১৭৪ | তাফসীরে ইব্‌ন কাছীর অন্য এক হাদীসে আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ঃ সপ্ত আকাশ এবং উহার মধ্যে যাহা কিছু রহিয়াছে সাত যমীন এবং উহার মধ্যে যাহা কিছু আছে আল্লাহ্‌র কুরসীর তুলনায় সেই সব কিছু জনমানবহীন মরুভূমিতে ফেলিয়া রাখা একটি আংটির ন্যায় মাত্র । ইব্‌ন জারীর (র).......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস ইব্‌ন জারীর (র).......সাঈদ ইব্‌ন জুবাইর (রা) হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন জুবাইর (রা) বলেন ঃ জনৈক ব্যক্তি ইব্ন আব্বাস (রা)-কে আলোচ্য আয়াতের ব্যাখ্যায় জিজ্ঞাসা করিলে উত্তরে তিনি বলিলেন, আমি যদি ইহার ব্যাখ্যা বলি তো তুমি উহা স্বীকার করিবে না। ইব্‌ন জারীর (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন। তিনি বলেন £ পৃথিবীর অন্যান্য স্তরেও হযরত ইবরাহীম (আ) এবং পৃথিবীর অন্যান্য সৃষ্টির ন্যায় সৃষ্টি বসবাস করে। ইমাম বায়হাকী (রে).......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন ঃ সাত পৃথিবীর প্রত্যেকটিতে তোমাদিগের নবীর ন্যায় নবী আছে, আদম (আ)-এর ন্যায় আদম আছে, নূহ (আ)-এর ন্যায় নৃহ আছে, ইবরাহীম (আ)-এর ন্যায় ইবরাহীম আছে ও ঈসা (আ)-এর ন্যায় ঈসা আছে। অতঃপর বায়হাকী অন্য এক সনদে ইব্‌ন আব্বাস রো) হইতে উক্ত আয়াতের তাফসীরে বলেন, প্রত্যেক যমীনেই ইবরাহীমের লোক আছে। আবু বকর আব্দুল্লাহ ইব্‌ন মুহাম্মদ (র)......উছমান ইব্‌ন আবূ দাহরাস (রা) হইতে বর্ণনা করেন যে, উছমান ইবৃন আবূ দাহরাস (রা) বলেন, আমি শুনিতে পাইয়াছি যে, রাসূলুল্লাহ্‌ (সা) একদিন কতিপয় সাহাবার কাছে উপস্থিত হইয়া দেখিলেন যে, তাহারা সকলেই চুপচাপ বসিয়া আছেন। কেহ কোন কথা বলিতেছেন না। দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, “কি ব্যাপার, তোমরা নিশ্ুপ কেন?” উত্তরে তাহারা বলিলেন, আমরা আন্নাহ্‌র সৃষ্টি লইয়া চিন্তা করিতেছি। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “ঠিক আছে তোমরা আন্রাহ্‌র সৃষ্টি লইয়া চিন্তা কর। কিন্তু আল্লাহ্‌কে লইয়া গবেষণায় মাতিও না। শোন, এই পৃথিবীর পশ্চিম প্রান্তে আরেকটি একটি শুভ্র পৃথিবী আছে উহার আলোই হইল উহার শুভ্রতা । কিংবা বলিলেন, উহার শুভ্রতাই হইল উহার আলো । তথায় আল্লাহ্‌র এমন সৃষ্ট জীব আছে যাহারা পলকের সময়ও আল্লাহ্র নাফরমানী করে না।” শুনিয়া সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, তাহা হইলে শয়তান কি তাহাদিগকে ধোকা দেয় না? রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন £ শয়তান কি জিনিষ উহা তো তাহারা জানে না। সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, উহারা কি আদম সন্তান? রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন $ “আদমের সৃষ্টি সম্পর্কেই উহাদিগের কোন খবর নাই।” এই হাদীসটি মুরসাল ও মুনকার ।

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।