Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 ১৬৮ তাফসীরে ইব্‌ৃন কাছীর স্ত্রী গর্ভবতী হউক বা না হউক উভয় অবস্থাতেই তাহার জন্য ব্যয় করিতে হয়। সুতরাং এইখানে গর্ভবতী হইবার কথা উল্লেখ করায় বুঝা গেল যে, এইখানে তালাক রজয়ীর ক্ষেত্রে নয় বরং তালাকে বায়েনের ক্ষেত্রের জন্যই এই বিধান দেওয়া হইয়াছে । পক্ষান্তরে অন্যান্য আলিমগণ বলেন ঃ পূর্ববতী বর্ণনার ন্যায় এইখানেও তালাকে রজয়ীর কথাই বলা হইয়াছে । অর্থাৎ যেই তালাকের পর তালাক প্রত্যাহার করিয়া পুনরায় তাহাকে স্ত্রীরূপে গ্রহণ করিবার সুযোগ থাকে সেইরূপ তালাকপ্রাপ্তা মহিলার জন্যই এই নির্দেশ দেওয়া হইয়াছে। কিন্তু গর্ভবতী হওয়ার কথাটি বিশেষভাবে উন্লেখ করিবার কারণ হইল যে, সাধারণত সন্তান প্রসব করিতে দীর্ঘ সময় লাগিয়া যায় । এমতাবস্থায় কেহ এই ধারণা করিয়া বসিতে পারে যে, তালাকের ইদ্দত পালনের সময়কাল পর্যস্তই স্ত্রীর ব্যয়ভার বহন করিতে হইবে । সন্তান হইতে আরো বিলম্ব হইলে সেই অতিরিক্ত সময়ে আর ব্যয়ভার বহন করিতে হইবে না। এই জন্যই আল্লাহ্‌ তা'আলা স্পষ্টভাবে বলিয়া দিতেছেন যে, রজয়ী তালাকপ্রাপ্তা মহিলা গর্ভবতী হইলে সন্তান প্রসব পর্যন্তই স্ত্রীর ব্যয়ভার বহন করিতে হইবে। ১১১৬৯ ০৯১১৪ ৫। ১৮০১০ 90৪ অর্থাৎ সন্তান প্রসবের সংগে সংগে স্ত্রীর ইদ্দত শেষ হইয়া যাইবে । অতঃপর সে ইচ্ছা করিলে শিশুকে দুধ পান করাইবার দায়িতৃ নিতেও পারে আবার ইচ্ছা করিলে নাও নিতে পারে । তবে প্রথম প্রথম শিশুর জীবন রক্ষা করিবার জন্য দুধ পান করানো মায়ের জন্য আবশ্যক। ইহার পর যদি সে দুধ পান করাইবার দায়িত্‌ গ্রহণ করে, তাহা হইলে চুক্তি মাফিক পারিশ্রমিক তাহাকে প্রদান করিতে হইবে। বস্তুত শিশুর পিতা বা অভিভাবকের সহিত চুক্তি করিয়া শিশুকে দুধপান করানো মহিলার ন্যায়সঙ্গত অধিকার । ১৩১৫৮১১।১১৯৪৩ অর্থাৎ একে অপরের প্রতি সদ্যবহার করিও । কেহ কাহারো কোন প্রকার আৃযৌক্তিক চাপ সৃষ্টি করিও না বা একজন আরেকজনের ক্ষতি করিবার চেষ্টা করিও না। যেমন সূরা বাকারায় আল্লাহ্‌ তা“আলা বলেন £ ১২1৩২ 41 5১1585 ৯১13 5১113 “559 অর্থাৎ কোন জননীকে তাহার সন্তানের জন্য এবং কোন জনককে তাহার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হইবে না। ৯141 ৮০১৯০৪7১৮৭৭ ১15 অর্থাৎ যদি স্বামী ও স্ত্রীর মাঝে মতবিরোধ দেখা দেয়। অর্থাৎ স্ত্রী যেই পরিমাণ পারিশ্রমিক দাবী করে স্বামী তাহাতে সম্মত না হয় কিংবা স্বামী যে পরিমাণ পারিশ্রমিক দিতে চাহে স্ত্রী তাহাতে রাজী না হয় এমতাবস্থায় শিশুকে দুধ পান করাইবার জন্য অন্য ধাত্রী নিয়োগ করিবে । অন্য মহিলা যেই পরিমাণ পারিশ্রমিকে সম্মত হয়, স্ত্রী যদি তাহাতে রাজী হইয়া যায়; তাহা হইলে _ সন্তানকে দুধ পান করাইবার ব্যাপারে তাহাকে অথাধিকার.দিতে হইবে । 5০52 55 3২৬৯ অর্থাৎ সন্তানের বিত্তবান পিতা বা অভিভাবকের নিজ সন্তানের জন্য সামর্থ্য অনুযায়ী ব্যয় করিতে হইবে।

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।