Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 সূরা তালাক ১৬৫ যুহরীর নিকট এই নির্দেশ লিখিয়া পাঠান, যেন সে সুবায়'আ আসলামিয়ার নিকট যাইয়া তাহার স্বামীর মৃত্যু ও পরবর্তী ঘটনা সম্পর্কিত হাদীস এবং রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে কী বলিয়াছিলেন তাহা জিজ্ঞাসা করিয়া আসে । পরবর্তীতে উমর ইবৃন আব্দুল্লাহ নির্দেশদাতার নিকট এই সংবাদ প্রেরণ করেন যে, সুবায়'আর বক্তব্য অনুযায়ী সে বদরী সাহাবী হযরত সাদ ইব্‌ন খাওলার স্ত্রী ছিল। বিদায় হজ্জের সময় যখন স্বামী মারা যায় তখন সে গর্ভবর্তী। কিন্তু স্বামীর মৃত্যুর কিছুদিন পরই তাহার পেটের সন্তান ভূমিষ্ঠ হয়। অতঃপর নিফাস হইতে পবিত্র হইবার পরই সাজসজ্জা করিয়া বিবাহের সপ্তাহের অপেক্ষা করিতে থাকে । একদিন আবু সানাবিল ইবৃন বাকাক তাহার কাছে আসিয়া জিজ্ঞাসা করে যে, ব্যাপার কি এত সাজগোছ কেন? মনে হয় বিবাহের অপেক্ষায় রহিয়াছ? কিন্তু আল্লাহ্‌র শপথ! চারমাস দশদিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত তুমি বিবাহ করিতে পার না। সুবায়'আ বলেন, এই কথা শুনিয়া আমি রাসূলুল্লাহ্‌ সো)-এর নিকট আসিয়া এই ব্যাপারে ফতোয়া জিজ্ঞাসা করিলাম । তিনি বলিলেন যে, সন্তান প্রসবের সংগে সংগেই তোমার ইদ্দত শেষ হইয়া গিয়াছে । এবং তিনি আমাকে বিবাহের অনুমতি দিলেন । ইবন আবু হাতিম (র)....... মাসরক (র) হইতে বর্ণনা করেন যে, মাসরূক (রে) বলেন, হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) শুনিতে পাইলেন যে, আলী (রো) বলেন, গর্ভবতী মহিলার ইদ্দত হইল দুই ইদ্দতের “যেইটি' পরে শেষ হইবে তাহা শুনিয়া ইবৃন মাসউদ রো) বলিলেন ৪৮1 1৯91 ১3919 এই আয়াতটি সূরা নিসার আয়াতের পরে নাযিল হইয়াছে । এই ব্যাপারে আমি প্রয়োজনে মুলাআনাও করিতে পারি। (মুলাআনা অর্থ বিতর্কিত বিষয়ে উভয়পক্ষ এই কথা বলা যে, আমার মত যদি মিথ্যা হয় তো আমার উপর আল্লাহ্র লা“নত হউক) ইমাম আবূ দাউদ এবং ইব্‌ন মাজাহ আবু মুআবিয়া ও আ'“মাশের সূত্রে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । আব্দুল্লাহ ইবৃন ইমাম আহমদ (র).......উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে বর্ণনা করেন যে, উবাই ইব্‌ন কা'ব (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলাম যে, ২4) এ.-৯%। 5535 এই আয়াতে কাহার ইদ্দতের কথা বলা হইয়াছে? তা তালাকপ্রাপ্তা মহিলার নাকি যাহার স্বামী মারা গিয়াছে তাহার? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ উভয়ের ইদ্দতের কথাই বলা হইয়াছে । এই হাদীসটি খুবই গরীব বরং মুনকার । কারণ ইহার সনদের মধ্যে মুছান্না ইব্‌ন সাব্বাহর বর্ণনা গ্রহণযোগ্য নহে। তবে ইব্‌ন আবৃ-হ্াতিম অন্য" সূত্রে-হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইবন আবৃ:হাতিম-(র) ..... উবাই ইবন কাব রো) হইতে বর্ণিত। যখন এই আয়াত অবতীর্ণ হইল তিনি রাসূলুল্লাহ (সো)-কে বলেন, এই আয়াতটি গর্ভবর্তী ও তালাকপ্রাপ্তা উভয়ের ইদ্দতের ব্যাপারে সমানভাবে প্রযোজ্য কি-না তা এখানে অস্পষ্ট । রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, আয়াতটি অর্থাৎ

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।