00111091115 ১৬৪ তাফসীরে ইবন কাছীর ১১12 ১5255 01241 91 ৭৮১41154515 অর্থাৎ তালাক প্রাপ্তা হওয়ার সময় কিংবা স্বামীর মৃত্যুকালে যে মহিলা গর্ভবতী থাকে, তাহা হইলে সন্তান প্রসব পর্যন্ত সে ইদ্দত পালন করিবে । এমনকি তালাক কিংবা মৃত্যুর সামান্য পরেও যদি প্রসব হইয়া যায় তবুও তাহাতে তাহার ইদ্দত শেষ হইয়া যাইবে। পূর্ববতী ও পরবর্তী গরিষ্ঠসংখ্যক উলামার মত ইহাই । তবে হযরত আলী ও ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণিত আছে যে, তাহারা বলিতেন, মহিলা গর্ভবতী হইলে দুই ইদ্দতের যেটি পরে শেষ হইবে উহাই তাহার ইদ্দত অর্থাৎ তিন মাস শেষ হওয়ার পূর্বেই যদি সন্তান প্রসব হয় তাহা হইল তিন মাস এবং তিন মাসের পূর্বে সন্তান প্রসব না হইলে সন্তান প্রসব হইবে তাহার ইদ্দত। ইমাম বুখারী (র).......আবুূ সালামা (রা) হইতে বর্ণনা করেন, আবূ সালামা (রা) বলেন, জনৈক ব্যক্তি একদিন হযরত ইব্ন আব্বাস ও আবু হুরায়রা রো)-এর নিকট বসা ছিল। হঠাৎ সে জিজ্ঞাসা করিল যে, আচ্ছা বলুন তো, স্বামীর মৃত্যুর চল্লিশ রাত পর কোন মহিলা সন্তান প্রসব করিলে তাহার ইদ্দতের ব্যাপারে ফতোয়া কি হইবে? উত্তরে ইবন আব্বাস (রা) বলিলেন $ দুই ইদ্দতের যেটি পরে শেষ হইবে উহা তাহার ইদ্দত। অর্থাৎ এই মহিলাকে তিনমাস ইদ্দত পালন করিতে হইবে । আবু সালামা (রা) বলেন, শুনিয়া আমি বলিলাম, তাহা হয় কি করিয়া? আল্লাহ্ তো বলেন, 211 40-%1 59319 অর্থাৎ গর্ভবতী মহিলাদের ইদ্দত হইল গর্ভ প্রসব পর্যন্ত । আবূ হুরায়রা (রা) বলিলেন, আমি আমার চাচাতো ভাই আবু সালামার মতে একমত । অতঃপর এই সমস্যা সমাধানের জন্য ইব্ন আব্বাস (রা) স্বীয় গোলাম ইব্ন কুরায়বকে উম্মে সালামার নিকট প্রেরণ করেন। উম্মে সালামা রো) বলিলেন £ সুবায়আ আসলামিয়া নান্নী মহিলার স্বামী যখন নিহত হয় তখন সে ছিল গর্ভবতী । স্বামীর মৃত্যুর চল্লিশ দিন পর তাহার গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ হয়। ইহার পরই বিবাহের প্রস্তাব আসিলে রাসূলুল্লাহ্ (সা) তাহাকে বিবাহ দিয়াছেন। আবু সানাবিলও তাহাদেরই একজন, যে তাহাকে বিবাহ করিবার প্রস্তাব দিয়াছিল । ইমাম বুখারী (র) এই হাদীসটি সংক্ষেপে বর্ণনা করিলেও ইমাম মুসলিমসহ অন্য গ্রন্থকাররা অনেক বিস্তারিতভাবে বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ রে)....... মিসওয়ার ইবৃন মাখরামা (রা) হইতে বর্ণনা করেন যে, মিসওয়ার রো) বলেন সুবায়'আ আসলামীর স্বামীর মৃত্যুর কয়েক রাত পরই তাহার গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ হয়। অতঃপর নিফাস হইতে পবিত্র হইবার পর বিবাহের প্রস্তাব আসিলে সে রাসূলুল্লাহ্ সো)-এর নিকট অনুমতি প্রার্থনা করে । রাসূলুল্লাহ্ সা) বিবাহের অনুমতি দিলে তাহার বিবাহ হইয়া যায়। ইমাম মুসলিম রে)......-উবায়দুন্াহ ইব্ন আব্দুন্নাহ ইবৃন উতবা (রা) হইতে বর্ণনা করেন যে, উবায়দুল্াহ ইবৃন আব্দুল্লাহর পিতা উমর ইব্ন আব্দুল্লাহ ইবৃন আরকাম
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।