00111091115 সুরা তালাক | ১৬১ হযরত আওফ ইব্ন মালিক আশজায়ী (রা)-এর এক ছেলেকে কাফিররা বন্দী. করিয়া লইয়া যায় এবং কারাগারে আবদ্ধ করিয়া রাখে । ফলে আওফ-ইবৃন মালিক (রা) রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া ছেলের বন্দীর ও কাফির কর্তৃক নির্যাতনের ঘটনাটি বর্ণনা করিতেন আর রাসূলুল্লাহ (সা) তাহাকে সান্ত্বনা দিয়া ধৈর্যধারণ করিবার উপদেশ প্রদান করিয়া বলিতেন, চিন্তা করিও না অচিরেই আল্লাহ্ তাআলা তাহার জন্য একটি ব্যবস্থা করিয়া দিবেন।” ইহার অল্প কিছুদিন পরই ছেলেটি কাফিরের হাত হইতে ছুটিয়া আসিয়া উহাদিগের অনেকগুলি ছাগল লইয়া বাপের কাছে চলিয়া আসে । সুদ্দীর ধারণা মতে তখনই 1 111১ ১০5 এই আয়াতটি নাধিল হয়। ইমাম আহমদ (রে) ....... ছাওবান রো) হইতে বর্ণনা করেন যে, ছাওবান (রা) বলেন ঃ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ মানুষ গুনাহের কারণে রিযক হইতে বঞ্চিত হয়। দু'আ ব্যতীত কোন কিছুই তাকদীর খগ্তন করিতে পারে না এবং আয়ু বৃদ্ধি করিতে পারে কেবল সৎকর্ম ও আত্মীয়তা বজায় রাখা ।” মুহাম্মদ ইব্ন ইসহাক (র) বলেন ঃ মালিক আশজায়ী রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট গিয়া ছেলের বন্দী সম্পর্কে অবহিত করিলে রাসূলুল্লাহ (সা) বলিলেন 8 “তোমার ছেলের কাছে এই সংবাদ পাঠাও যে, রাসূলুল্লাহ্ সো) অধিক পরিমাণ লা-হাগলা পড়িবার জন্য তোমাকে নির্দেশ দিতেছেন।' কাফিরা তাহাকে রশি দ্বারা বাধিয়া রাখিয়াছিল । কিন্তু একদিন আপনা আপনিই তাহার হাতের বাধন খুলিয়া যায়। ফলে সে ছুটিয়া পালাইয়া আসে । পথিমধ্যে কাফিরদের একটি উদ্ী পাইয়া তাহাতে আরোহণ করিয়া সে রওয়ানা করে । আরো অগ্রসর হইয়া আরো কতিপয় উট পাইয়া পালসুদ্ধ সমস্ত উট সংগে করিয়া বাড়িতে চলিয়া আসে। বাড়ি পৌছিয়া দরজায় আওয়াজ দেওয়ার সংগে সংগে তাহার পিতা বলিল, শপথ আন্নাহ্র! আমার আউফ আসিয়া গিয়াছে। তাহার মা বেদনার নিঃশ্বাস ছাড়িয়া তাহা হয় কি করিয়া সে তো শক্রদের হাতে বন্দী । অতঃপর সকলে দরজা খুলিয়া দেখিতে পাইল যে, আউফ দরজায় দীড়াইয়া। আর উঠান ভরা অনেকগুলি উট । অতঃপর স্থির হইয়া সে সমস্ত কাহিনী বর্ণনা করিল । শুনিয়া পিতা বলিল, তোমরা একটু অপেক্ষা কর, আমি উটের ব্যাপারে রাসূলুল্রাহ (সা)-কে মাসআলাটি জিজ্ঞাসা করিয়া আসি। তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত ছেলের এবং উটের কাহিনী বর্ণনা করিয়া শুনাইলেন। শুনিয়া রাসূলুল্াহ্ সো) বলিলেন “এই সবই তোমার সম্পদ । তুমি যাহা ইচ্ছা করিতে পার 1” এই প্রসংগে ১11 ৫111 355 ১-55 আয়াতটি নাধিল হয়। |ইবৃন আবূ হাতিম (র)] ইবন আবু হাতিম (র)....... ইমরান ইবৃন হুসাইন (রা) হইতে বর্ণনা করেন যে, ইমরান ইব্ন হুসায়ন (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন ৪ যে ব্যক্তি একনিষ্ঠভাবে আন্নাহ্কে গ্রহণ করে তাহার সকল সমস্যার সমাধানের জন্য তিনিই যথেষ্ট হইয়া যান । এবং তাহাকে তাহার ধারণাতীত রিযক দান করেন। আর যে ব্যক্তি আল্লাহ্কে ত্যাগ করিয়া শুধু দুনিয়ার পিছনে লাগিয়া যায়, তাহা হইলে আন্মাহ্ তা'আলা তাহাকে দুনিয়ারই হাতে সোপর্দ করেন ।” ইবনে কাছীর ১১তম খণ্ড-_২১
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।