00111091115 সুরা তালাক ১৫৭ ইমাম আহমদ (র) ........., আমির (রা) হইতে বর্ণনা করেন যে, আমির (রা) বলেন, একদা আমি মদীনায় আগমন করি । তখন ফাতিমা বিনতে কায়স (রা) আসিয়া আমার নিকট বর্ণনা করিল যে, রাসূলুন্নাহ (সা)-এর আমলে তাহার স্বামী তাহাকে তালাক দিয়া দেয়। ঘটনা বর্ণনা প্রসংগে সে বলিল যে, রাসূলুল্লাহ্ (সা) আমার স্বামীকে কোন এক অভিযানে প্রেরণ করিয়াছিলেন। কিছুদিন পর তাহার ভাই আসিয়া আমাকে বলিল যে, (তোমার স্বামী তোমাকে তালাক দিয়াছে) তুমি ঘর ছাড়িয়া চালিয়া যাও । আমি বলিলাম, কেন আমি তো ইদ্দত শেষ হওয়া পর্যন্ত ভরণ-পোষণ ও বাসস্থান পাওনা আছি। সে বলিল, না, তাহা তুমি পাইবে না। তখন নিরুপায় হইয়া আমি রাসূলুন্নাহ (সা)-এর নিকট গিয়া ঘটনাটি জানাই । রাসূলুল্লাহ (সা) আমার স্বামীর ভাইকে ডাকিয়া ঘটনাটি জিজ্ঞাসা করিলে সে বলিল, হুযূর! আমার ভাই তো তাহাকে একত্রে তিন তালাক প্রদান করিয়াছে। শুনিয়া রাসূলুল্লাহ (সা) বলিলেন £ শোন হে কায়স গোত্রের মেয়ে! স্ত্রীর ভরণ-পোষণ ও বাসস্থানের ব্যবস্থা করা স্বামীর জন্য তখনই ওয়াজিব হইবে যখন তালাকের পর স্বামীর রজ'আত করিবার সুযোগ থাকে । অতএব যদি রজ“আতের সুযোগ না থাকে তাহা হইলে স্ত্রীর স্বামীর নিকট খোরপোষ ও বাসস্থান কিছুই পাইবে না। এখন তুমি স্বামীর ঘর ছাড়িয়া আসিয়া অমুক মহিলার কাছে থাক। অতঃপর . ব্রাসূলুল্লাহ সো) বলিলেন, না, তাহার ঘরে তো আমার সাহাবীরা আসা-যাওয়া করে, ঠিক তুমি ইব্ন উম্মে মাকতৃমের ঘরে থাক। সে অন্ধ বিধায় তোমাকে দেখিতে পাইবে কা 55৮ | আবুল কাসিম তাবারানী (র)....... আমির শাবী (র) হইতে বর্ণনা করেন যে, মুগীরা মাখযামীর স্ত্রী ফাতিমা বিনতে কায়স (রা)-এর কাছে গেলাম | তখন সে আমাকে বলিল যে, আবূ আমর ইবৃন হাফস হঠাৎ করিয়া একদিন আমার নিকট আমার তালাকনামা প্রেরণ করে । তখন তিনি যুদ্ধ অভিযানে ইয়ামান অবস্থান করিতেছিলেন। আমি তখন তাহার অভিভাবকের কাছে খোরপোষ ও বাসস্থান দাবী-করি। তাহারা বলিল, না, তোমার স্বামী এই বাবদ আমাদের কাছে কিছু পাঠানও নাই এবং কিছু বলেনও নাই । অতঃপর আমি রাসূলুল্লাহ্ সো)-এর নিকট গিয়া বলিলাম যে, হে আল্লাহ্র রাসূল! (আমার স্বামী) আবূ আমর ইব্ন হাফস আমার কাছে আমার তালাকনামা প্রেরণ করে। ফলে আমি তাহার অভিভাবকদের কাছে ভরণ-পোষণ ও বাসস্থান দাবী করিলে তাহারা বলিল যে, সে তো এই যাবত আমাদের কাছে কিছু পাঠান নাই। শুনিয়া রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ “স্ত্রী খোরপোষ ও বাসস্থান তো তখনই পাইবে যখন স্বামীর রজ'আত করিবার সুযোগ থাকিবে । অতএব যদি রজ“'আতের সুযোগ না থাকে তাহা হইলে স্ত্রীর খোরপোষ ও বাসস্থান প্রদান করা স্বামীর জন্য ওয়াজিব নহে।” ইমাম নাসায়ী রে) ....... সাঈদ ইব্ন ইয়ামীদের সূত্রে এই হাদীসটি বর্ণনা
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।