00111091115 ১৫০ তাফসীরে ইব্ন কাছীর অর্থাৎ পরীক্ষার স্বরূপ মানুষের জন্য স্ত্রী, সন্তান-সন্ততি, স্বর্ণ-রোপ্যের স্তূপ, আকর্ষণীয় অশ্ব ও গৃহপালিত জীব ও ক্ষেত খামারের ফল-ফসলের মায়া সৃষ্টি করা হইয়াছে। এইগুলি হইল পার্থিব সীমিত জীবনের সম্বল অথচ স্থায়ী জীবনের সম্মানের আশ্রয়স্থল তো আন্মাহ্র নিকটই রহিয়াছে । ইমাম আহমদ (র) ....... আবু বুরাইদা (রা) হইতে বর্ণনা করেন ঃ “রাসূলুল্লাহ্ (সা) খুতবা দিতেছিলেন। এমন সময় হাসান ও হুসাইন (রা) আসিলেন। তাহাদের উভয়ের দেহে লাল জামা ছিল । দু'জনই শিশু ছিলেন । কোনমতে হেলিয়া দুলিয়া হাটিয়া রাসূলুল্লাহ্ সো)-এর দিকে আসিতেছিলেন। সহসা তাহার দৃষ্টি তাহাদের উপর পড়িল। তিনি মিম্বার হইতে নামিয়া তাহাদিগকে তুলিয়া নিলেন এবং নিজের সামনে নিয়া বসাইলেন। অতঃপর তিনি বলিলেন, আল্লাহ্ তাআলা সত্য এবং তাহার রাসূলও সত্য বলিয়াছেন যে, “মাল ও আওলাদ ফিতনা । ইহাদিগকে হেলিয়া দুলিয়া উঠিয়া পড়িয়া আগাইতে দেখিয়া ধৈর্য ধরা সন্ভব হইল না। তাই খুতবা বন্ধ করিয়া তুলিয়া আনিতে হইল ।” সুনান প্রণেতাগণ হুসাইন ইব্ন ওয়াকিদের সূত্রে হাদীসটি বর্ণনা করেন। ইমাম তিরমিষী রে) বলেন, হাদীসটি হাসান গরীব । আমরা শুধু এই একটি সূত্রেই হাদীসটি জানিতে পাই। | | ইমাম আহমদ (রি) ......., আশআছ ইব্ন কায়স (রা) হইতে বর্ণনা করেন ঃ “কিন্দা গোত্রের প্রতিনিধি দলের সহিত আমিও রাসূলুল্লাহ (সা)-এর খেদমতে হাযির হইলাম । তিনি আমাকে প্রশ্ন করিলেন, তোমার কি কোন ছেলে মেয়ে রহিয়াছে? আমি জবাব দিলাম? হ্যা, এখানে আসার প্রাক্কালে আমার একটি ছেলে হইয়াছে। হায়! উহার ' বদলে যদি কোন হিংস্র জানোয়ার হইত । তিনি বলিলেন, খবরদার, এরূপ বলিও না। সন্তান আঁখি ঠাণ্ডী করে । যদি সে মারা যায় তাহা হইলে সওয়াব মিলে । তারপর বলেন, কেহ ইহার ফলে ভগ্নহদয়ে ও দুঃখ-ভারাক্রান্ত হয়।” এই হাদীসটি একমাত্র ইমাম আহমদই সংকলন করিয়াছেন । হাফিজ আবু বকর বায্যার (র) ....... আবু সাঈদ খুদরী রো) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেন, সন্তান অন্তরের কামনার ফসল । উহা মানুষকে কাপুরুষ বানায়, দুঃখ দেয় ও কৃপণ বানায়। অতঃপর আল বায্যার (রে) বলেন £ এই সূত্র ভিন্ন অন্য কোন সুত্রে এ হাদীসটি আমার জানা নাই । তাবারানী (র) ....... আবূ মালিক আল আশআরী রো) হইতে বর্ণনা করেন £ “রাসূলুল্লাহ্ সো) বলেন, তোমার শত্রু শুধু সেই লোকই নহে, যে কুফরীর উপর দৃঢ় থাকিয়া তোমার বিরুদ্ধে লড়াই করিতে আসিয়াছে । কারণ, তুমি যদি তাহাকে হত্যা
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।