Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ১৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর মদীনায় রওয়ানা দেওয়ার নির্দেশ দিলেন। তাই সবাই নির্ধারিত সময়ের পূর্বেই রওয়ানা দিল। তাহারা একাধারে একদিন এক রাত ও পরদিন রৌদ্র প্রখর হওয়া পর্যন্ত চলিতে লাগিলেন। প্রখর রৌদ্রের কারণে কিছুক্ষণের জন্য তাবু ফেলিয়া বিশ্রাম নিলেন। বেলা ঢলিয়া পড়ার সাথে সাথে আবার চলা শুরু করিলেন। এইভাবে ক্রমাগত চলিয়া তৃতীয় দিন সকালে কাফা মুশাল্নাল হইতে মদীনায় পৌছিলেন। অতঃপর হুযূর (সা) হযরত উমর (রো)-কে ডাকিয়া আনিয়া পুনঃ জিজ্ঞাসা করিলেন, আমি যদি তোমাকে অনুমতি দিতাম তাহা হইলে কি তাহাকে হত্যা করিতে ? উমর (রা) বলিলেন, নিশ্চয়, আমি তাহার শির দেহ হইতে বিচ্ছিন্ন করিতাম। হুযূর (সা) ধূলিমাখা হইয়া যাইত। আজও আমি যদি অনুমতি দেই তাহাকে হত্যা করার তাহা হইলে সবাই ঝাঁপাইয়া পড়িবে তাহাকে হত্যা করিতে । তখন মানুষ এই কথা বলার সুযোগ পাইত যে, মুহাম্মদ (সা)-তাহার সঙ্গী-সাথীগণকেও নিষ্ঠুরভাবে হত্যা করে । এই ঘটনা উপলক্ষেই সূরা মুনাফিকৃনের আলোচ্য আয়াতগুলি নাযিল হইয়াছে। এই বর্ণনাটি অত্যন্ত গরীব। তবে ইহাতে কিছু মূল্যবান কথা রহিয়াছে যাহা অন্য সব বর্ণনায় পাওয়া যায় না। মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) এক বর্ণনায় বলেন ঃ মুনাফিক আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাইর পুত্র হযরত আব্দুল্লাহ (রা) পাক্কা মুসলমান ছিলেন। এই ঘটনার পর তিনি রাসূল (সা)-এর খেদমতে হাযির হইয়া সবিনয়ে আরয করিলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমি জানিতে পাইলাম, আমার পিতা আবোল তাবোল যাহা কিছু বলিয়াছে তাহার প্রতিদান স্বরূপ আপনি তাহাকে হত্যার অনুমতি দিতে চাহেন। যদি তাহাই হয় তাহা হইলে সেই অনুমতি অন্য কাহাকেও না দিয়া আপনি আমাকেই দিন৷ আমি নিজেই গিয়া তাহার মাথা কাটিয়া আপনার পদপ্রান্তে উৎসর্গ করিব। আল্লাহ্‌র কসম! খাযরাজ গোত্রের প্রতিটি লোক জানে যে, আমার চাইতে বেশী কোন পুত্র তাহার পিতাকে শ্রদ্ধা করে না ও ভালবাসে না। তথাপি আমি আল্লাহ্‌র রাসূলের নির্দেশে আমি আমার প্রিয়তম পিতার গর্দান নিতেও প্রস্তুত রহিয়াছি। পক্ষান্তরে আপনি যদি এই দায়িতৃ অন্য কাহাকেও দেন এবং সে তাহাকে হত্যা করে, তাহা হইলে আমার ভয় হয়, হয়ত পিতৃহত্যার প্রতিশোধ স্পৃহায় অন্ধ হইয়া আমি তাহাকে হত্যা করিয়া ফেলিব। সেক্ষেত্রে ইহা সুস্পষ্ট যে, এক কাফিরের বদলা নিতে গিয়া আমি এক মুসলমানকে হত্যা করিয়া জাহান্নামী হইব । তাই আপনি দয়া করিয়া আমার পিতাকে হত্যার দায়িত্‌ আমাকে অর্পণ করুন| রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, না, আমি তাহাকে হত্যা করিতে চাহি না; তাহার সহিত আরও নম্র ও উদার ব্যবহার চাই । কারণ, সে যতদিন আমাদের সাথী হিসাবে থাকিবে ০০০০০৪০০০

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।