Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

510197 সূরা মুনাফিকৃন ১৩৩ গোত্রের লোক। হযরত যায়েদ ইবৃন আরকাম ও আওস ইবৃন আরকাম উভয়ই খবর পৌছাইয়াছেন। ইহাও হইতে পারে যে, কোন বর্ণনাকারী নাম শুনিয়া ভুল করিয়াছিল । আল্লাহ্‌ই সর্বজ্ঞ। ইব্‌ন আবু হাতিম (র) ...... আমর ইব্‌ন সাবিত আল আনসারী ও উরওয়া ইবনুয যুবায়ের রো) হইতে বর্ণনা করেন ৪ “এই ঘটনার সহিত সংশ্লিষ্ট যুদ্ধটি ছিল মুরায়সিয়ার যুদ্ধ। এই যুদ্ধেই হুযুর (সা) খালিদ ইব্‌ন ওয়ালিদ (রা)-কে পাঠাইয়া মুসাল্লাল ও সাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত “মানাত' প্রতিমাটি ধ্বংস করাইয়াছিলেন। এই যুদ্ধেই আনসারদের মিত্র কাহাফ গোত্রের এক ব্যক্তি ও এক মুহাজিরের মাঝে ঝগড়া হইয়াছিল । বাহাসী সাহায্যের জন্য আনসারগণকে ও মুহাজির লোকটি মুহাজিরগণকে আহ্বান জানাইয়াছিল । উভয় গ্রুপ হইতেই কিছু লোক জড়ো হইয়া ঝগড়ায় লিপ্ত হইল । ঝগড়া শেষ হইলে দুর্বল ঈমানের ও মুনাফিক চরিত্রের কিছু আনসার 'আব্ুন্নাহ্‌ ইব্‌ন উবাইর কাছে সমবেত হইল । তাহারা তাহাকে বলিল, আমরা তো তোমার নিকট হইতে অনেক কিছু আশা করিতেছিলাম । তুমি আমাদিগকে শত্রুর হাত হইতে হেফাজত করিতে । এখন তো দেখি তুমি নিক্কর্মা হইয়া গিয়াছ। না আমাদের কল্যাণ নিয়া ভাবিতেছ, না আমাদের ক্ষতি ঠেকাইতেছ। তুমিই “জালাবীব'গণকে এতখানি বাড়াইয়াছ যে, এখন তাহারা আমাদিগকে হামলা করিতেছে। নতুন মুহাজিরগণকে আনসাররা জালাবীব বলিত। তখন আল্লাহ্‌র দুশমন আব্দুল্লাহ্‌ ইবন উবাই তাহাদিগকে বলিল-আন্লাহ্র কসম! আমরা বনেদী লোকেরা মদীনায় ফিরিয়া গিয়া এই ইতর লোকগুলিকে তাড়াইয়া দিব । যে, এই লোকগুলিকে টাকা পয়সা দিও না। তাহা হইলেই তাহারা না খাইতে পাইয়া ভাগিয়া যাইবে । এইসব কথা হযরত উমর ফারুক (রা) শুনিতে পাইলেন। তিনি সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ্‌ (সা)-এর খেদমতে হাযির হইয়া বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমাকে অনুমতি দিন এইসব ফিতনার মূল নায়ক আব্দুল্লাহ্‌ ইব্ন উবাইকে খতম করিয়া ফেলি। রাসূলুল্লাহ্‌ (সা) প্রশ্ন করিলেন, আমি অনুমতি দিলে কি তুমি তাহাকে হত্যা করিবে ? উমর (রা) বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমি এই হাতেই তাহার গর্দান উড়াইব। রাসূলুল্লাহ্‌ (সো) তাহাকে বলিলেন, বস! ইত্যবসরে হযরত উসায়েদ ইব্‌ন হুযায়ের (রা)-ও অনুরূপ দাবী নিয়া হাযির হইলেন। তিনি একজন আনসার ও বনু তালহা গোত্রীয় লোক । রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকেও পূর্বানুরূপ প্রশ্ন করিলে তিনিও উমর (রা)-এর মতই জবাব দিলেন । রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকেও বসাইলেন। ইহার.কিছুক্ষণ পরেই তিনি

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।