00111091115 ১৩২ তাফয্ীরে ইব্ন কাছীর বলিল, তোমরা রাসূলের খানা এমন সময় পৌছাইবা যখন বদ্দুরা তাহার কাছে না থাকে । রাসূলুল্লাহ্ (সা) তখন উপস্থিত অন্যান্য সহচর নিয়া খানা খাইবেন। তাহারা বাদ পড়িয়া যাইবে । এইভাবে দুই চারিদিন চলিলেই অনশন-উপবাসে কষ্ট পাইয়া উহারা ভাগিয়া যাইবে । তারপর আমরা মদীনায় গিয়া এই ইতর লোকগুলিকে বাহির করিয়া দিব। আমি তখন হুযূর (সা)-এর নিকট উহা জানাইবার জন্য আমার চাচার কাছে সব কিছু বলিলাম । তিনি হুযূর (সা)-এর কাছে উহা বলিলেন। হুযুর (সা) তাহাকে ডাকিয়া প্রশ্ন করিলে সে শপথ করিয়া উহা অস্বীকার করিল । ফলে হুযূর সো) তাহাকে সত্যবাদী ও আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিলেন । চাচা আমার কাছে আসিয়া বলিলেন, তুমি ইহা কি করিলে ? হুযুর (সা) তোমার উপর অসন্তুষ্ট হইয়াছেন। তিনি এবং উপস্থিত সকলেই তোমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিয়াছেন। ইহা শুনিয়া মনে হইল যেন আমার মাথার উপর দুঃখের পাহাড় ভাঙ্গিয়া পড়িয়াছে। আমি দুঃখ-ভারাক্রান্ত চিত্তে লজ্জায় মাথা নত করিয়া হুযুর (সা)-এর সহিত চলিতেছিলাম। কিছুক্ষণ পর হুযুর (সা) আসিয়া কাছাকাছি আসিয়া কান ধরিলেন। আমি মুখ তুলিয়া হুযূর (সো)-এর দিকে তাকাইতেই তিনি মুচকি হাসি দিয়া আগাইয়া চলিলেন। আল্লাহ্র কসম! তখন আমার এত আনন্দ দেখা দিল যে, সারা দুনিয়ার আবাদ এলাকা যদি আমাকে দান করা হইত তাহা হইলেও আমি তত আনন্দ পাইতাম না আর পরক্ষণেই আবূ বকর (রা) আমার কাছে আসিয়া জিজ্ঞাসা করিলেন, তোমাকে হুযূর (সা) কি কথা বলিলেন ? আমি বলিলাম, তিনি আমাকে কিছুই বলেন নাই। শুধু আমার কান ধরিয়া টান দিয়াছেন এবং আমার দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়াছেন। ইহা শুনিয়া তিনি বলিলেন, ব্যস, তুমি খুশী হও। তারপর উমর ফারূক (রা) আগাইয়া আসিয়া একই প্রশ্ন করিলেন । আমিও পূর্বানুরূপ জবাব দিলাম । পরদিন সকাল বেলায়ই সূরা মুনাফিকুন নাধিল হইল ও হুযূর (সা) উহা পড়িয়া আমাদিগকে শুনাইলেন। এই হাদীসটি ইমাম তিরমিধী (র) এককভাবে বর্ণনা করিয়াছেন । তিনি হাদীসটিকে 'হাসান সহীহ্" বলিয়াছেন । . উবায়দুল্লাহ্ ইব্ন মুসা (র) হইতে হাকিমের সূত্রে ইমাম বায়হাকী (র) হাদীসটি শপ রানে বনজ জনি, দরের আব্দুল্লাহ্ ইবৃন লাহিআ ও মুসা ইব্ন উকবা তীহাদের মাগাধী গ্রন্থে এই হাদীসটি উদ্ধৃত করিয়াছেন। কিন্তু তাহাদের উভয়ের বর্ণনায় আব্দুল্লাহ্ ইবৃন উবাইর খবর হুযূর (সা)-এর কাছে পৌছাইয়াছেন আওস ইবৃন আকরাম (রা)। তিনি হারিছ ইব্ন খাযরায
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।