Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 সূরা মুনাফিকৃন ১২৯ তথাপি রাসূলুল্লাহ সো) আগাইয়া চলিলেন। দ্বি-প্রহরে চলা শুরু করিয়া বিকাল হইল, রাত্রি হইল, সকাল হইল, এমনকি রৌদ্রের প্রখরতা বাড়িল, তখন তিনি ছাউনি ফেলিয়া বিশ্রামের অনুমতি দিলেন, যেন মানুষ অতিষ্ঠ হইয়া ইহা লইয়া কথাবার্তায় লিপ্ত না হয়। যেহেতু সাহাবাগণ ক্রমাগত বিনিদ্র পথ চলার কারণে অত্যন্ত ক্লান্ত ছিলেন, তাই বিশ্রামের সাথে সাথে গভীর ঘুমে মগ্ন হইলেন। ইত্যবসরে আলোচ্য আয়াত নাযিল হইল । | হাফিজ আবূ বকর বায়হাকী রে) ...... জাবির ইবৃন আবদুল্লাহ্‌ রো) হইতে বর্ণনা করেনঃ “আমি হুযূর (সা)-এর সংগে যুদ্ধে গিয়াছিলাম । জনৈক মুহাজির এক আনসারকে পাথর মারিয়াছিল। ইহা লইয়া ঝগড়ার সূত্রপাত হইল । এমনকি উভয়েই নিজ নিজ দলের সাহায্য চাহিল। হাকডাক শুরু হইল। হুযূর (সা) অত্যন্ত অস্ুষ্ট হইলেন। তিনি বলিলেন, ইহা কোন্‌ জাহেলীপনা শুরু হইল ? এই সব বাজে অভ্যাস ছাড়। আব্দুল্লাহ্‌ ইবৃন উবাই তদুত্তরে বলিল, আজ মুহাজিররা এই কাজ শুরু করিয়াছে ? আল্লাহ্‌র কসম! আমরা মদীনায় ফিরিয়া গিয়া সন্ত্ান্তগণ ইতরজনকে তাড়াইয়া দিব । তখন মদীনায় স্বভাবতই আনসারগণ সংখ্যায় মুহাজিরগণ হইতে বহুগুণে বেশী ছিল। পরে অবশ্য মুহাজিরের সংখ্যা বৃদ্ধি পাইয়াছিল। হযরত উমর (রা) যখন আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাইর ঘোষণার খবর পাইলেন, তখন হুযুর সো)-এর কাছে তাহাকে হত্যার অনুমতি প্রার্থনা করিলেন, কিন্তু তিনি তাহাকে এই বলিয়া থামাইয়া দিলেন যে, লোকে বলিবে, মুহাম্মদ (সো) তাহার সহচর হত্যা করিতেছে । সুফিয়ান ইবৃন উআইনা (রা) হইতে হুসাইন ইব্ন মুহাম্মদ আস মারওযী রে)-এর সূত্রে ইমাম আহমদ (র) উক্ত হাদীস বর্ণনা করেন। হুমায়দীর সূত্রে ইমাম বুখারীরে)-ও উহা বর্ণনা করেন। সুফিয়ান হইতে আবু বকর ইব্ন আবূ শায়বা (র) প্রমুখের সনদে ইমাম মুসলিম রেট-ও উহা বর্ণনা করেন। ইমাম আহমদ (রি) ....... যায়েদ ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ “তাবৃকের যুদ্ধে আমি হুযুর (সা)-এর সঙ্গে ছিলাম । তখন আব্দুল্সাহ্‌ ইব্‌ন উবাই দুর্বলদের বহিষ্কার করিব। তখন আমি নবী করীম (সা)-এর নিকট আসিয়া ইহা বলিলাম । তখন আব্দুল্লাহ্‌ ইবন উবাই আসিয়া শপথ করিয়া বলিল, এরূপ কোন কথা সে বলে নাই। তখন আমার গোত্র আমাকে ভ€সনা করিল ও অনেক মন্দ কথা শুনাইল। আমাকে তাহারা এই বলিয়া শাসাইল যে, কেন আমি এই কাজ করিলাম । আমি অত্যন্ত ব্যথা-ভারাক্রান্ত চিত্তে বিষণ্ন মুখে সেইখান হইতে চলিয়া আসিলাম। অতঃপর হুযূর (সা) আমাকে ডাকিয়া নিলেন এবং বলিলেন, আল্লাহ্‌ তা'আলা তোমার অভিযোগের . ইবনে কাছীর ১১তম খণ্ড__১৭

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।