00111091115 ১২৮ তাফসীরে ইব্ন কাছীর , অতঃপর সে ধীরে ধীরে তাহার নিকট সমবেত আনসারণণকে বুঝাইতে লাগিল যে, দেখ, এই সব আপদ তোমরা নিজেরাই ডাকিয়া আনিয়াছ। তোমরাই তাহাদিগকে ডাকিয়া আনিয়া নিজের শহরে স্থান দিয়াছ। তাহাদিগকে তোমাদের বাড়ী ঘর ও সম্পদের আধাআধি হিস্সা দান করিয়াছ। এখনও যদি তোমরা তাহাদিগকে আর্থিক সাহায্য দান বন্ধ কর, তাহা হইলে অভাবে পড়িয়া তাহারা মদীনা ছাড়িয়া চলিয়া যাইবে । হযরত যায়েদ ইবন আকরাম (রা)-এর.বয়স তখন কম ছিল। তিনি এই সব কথা শুনিয়া সোজাসুজি হুযূর (সা)-এর কাছে চলিয়া গেলেন এবং তাহার কাছে সব কথা তুলিয়া ধরেন। তখন সেখানে উমর ফারুক (রা) বসা ছিলেন। তিনি উত্তেজিত হইয়া আরয করেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি আব্বাদ ইব্ন বিশরকে নির্দেশ দিন আব্দুল্লাহ্ ইব্ন উবাইর গর্দান উড়াইয়া দিতে । রাসূলুল্লাহ্ সো) বলিলেন, তাহা হইলে এই কথাই জনসাধারণের ভিতর রটিয়া যাইবে যে, মুহাম্মদ (সা) তাহার সংগীদের গলাকাটা শুরু করিয়াছে । এই কাজটি ঠিক হইবে না। যাও, এখনই সবাইকে মদীনায় রওয়ানা হইবার কথা ঘোষণা করিয়া দাও। আব্দুল্লাহ্ ইবৃন উবাই খবর জানিতে পাইল যে, তাহার সব কথা ফাস হইয়া গিয়াছে তখন সে অস্থির হইয়া পড়িল। সংগে সংগে রাসূলুল্লাহ্ সো)-এর নিকট ছুটিয়া গেল এবং ইনাইয়া বিনাইয়া মিথ্যা বাহানা করিয়া নিজের কথা নির্দোষ প্রমাণের প্রয়াস পাইল । এমনকি শপথ করিয়া সে বলিল, ওই সব কথা সে আদৌ বলে নাই । যেহেতু সে নিজ গোত্রের সম্মানিত ব্যক্তি ছিল, তাই উপস্থিত সবাই বলিল, হুযুর (সা)! যায়েদ ছোট মানুষ । সে হয়ত তুল শুনিয়া ও ভুল বুঝিয়া ওই সব কথা বলিয়াছে। এখন তো অন্যরকম প্রমাণ হইল । হুযুর (সা) সংগে সংগেই নির্ধারিত সময়েই আগেই সকলকে মদীনায় রওয়ানা হইতে নির্দেশ দিলেন। পথে হযরত উসায়েদ ইব্ন হুমায়ের (রা)-এর সহিত দেখা হইল। তিনি হুযুরের যথাযোগ্য সম্মান প্রদর্শনপূর্বক আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ! নির্ধারিত সময়ের আগেই ফিরিয়া যাইতেছেন কেন? হুযুর (সো) বলিলেন, তোমরা কি শুনিতে পাও নাই যে, তোমাদের সাথী আব্দুল্লাহ্. ইবৃন উবাই কি বলিয়াছে? সে তো বলিতেছে, মদীনায় ফিরিয়া গিয়া সবলরা দুর্বলগণকে শহর হইতে বহিষ্কার করিবে । হযরত উসায়েদ (রা) বলিলেন, হে আন্রাহ্্র রাসূল! সবল তো আপনিই। সেই তো দুর্বল। আপনি তাহার কথার কোনই মূল্য দিবেন না।'মূলত লোকটি বড়ই অন্তর্জালায় ভুগিতেছে। সকল মদীনাবাসী একমত হইয়াছিল তাহাকে সর্দার হিসাবে বরণ করার জন্য । তাহার মাথার তাজ প্রস্তুত করা হইতেছিল। ইত্যবসরে আল্লাহ্ রাব্বুল আলামীন আপনাকে নিয়া আসিলেন। ফলে তাহার হাত হইতে রাজ্য খসিয়া গেল। ফলে সে দিশাহারা হইয়া পড়িয়াছে।
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।