00111091115 সূরা মুনাফিকুন ১২৭ কথা শুনাইল খুব করিয়া ধমকাইয়া এমনকি তাহাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিল । তখন. আল্লাহ্ পাক এই আয়াত নাধিল করেন। উহাতে যখন আন্মাহ্ তা'আলা মুনাফিকের মিথ্যা শপথের স্বরূপ উদ্ঘাটন করিলেন এবং তরুণ লোকটির অভিযোগের সত্যতা প্রমাণিত হইল, তখন তাহাকে বলা হইল, চল রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে। তিনি তোমার জন্য আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা করিবেন । সে মাথা নাড়িয়া অসম্মতি জানাইল এবং তাহার কাছে গেল না। ইব্ন আবূ হাতিম (র) ........ সাঈদ ইব্ন জুবায়ের রো) হইতে বর্ণনা করেন £ রাসূলুল্লাহ্ (সা)-এর পুণ্য অভ্যাস ছিল এই যে, যখন তিনি কোন মনযিলে অবতরণ করিতেন, তখন সেখানে নামায না পড়িয়া রওয়ানা হইতেন না। তাবুকের যুদ্ধে তিনি খবর পাইলেন যে, আবদুল্লাহ্ ইব্ন উবাই বলিয়া বেড়াইতেছে যে, আমরা মদীনার _ প্রভাবশালী ব্যক্তিগণ দুর্বল লোকগুলোকে মদীনায় গিয়াই তাড়াইয়া দিব। তাই হুযূর (সা) দিনের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা না করিয়া তিনি রওয়ানা হইলেন। তখন আবদুল্লাহ্ ইবৃন উবাইকে বলা হইল, তুমি হুযূর (সা)-এর নিকট গিয়া আল্লাহ্র কাছে ক্ষমা চাও। আলোচ্য আয়াতে সেই কথাই বলা হইয়াছে । এই হাদীসের সনদ সাঈদ ইবৃন জুবায়ের (রা) পর্যন্ত তো ঠিক আছে। কিন্তু তিনি যে ঘটনাটিকে তাবৃকের যুদ্ধের সহিত সংশ্রিষ্ট করিয়াছেন এই ব্যাপারে প্রশ্ন রহিয়াছে। বরং ইহা ঠিক নহে। কারণ তাবৃকের যুদ্ধে আবদুল্লাহ্ ইবৃন উবাই ইব্ন সালুল ছিলই না। সে তো একদল সৈন্য নিয়া সেখান হইতে ফিরিয়া গিয়াছিল। ইতিহাস ও সীরাত গ্রন্থেসমূহে দেখা যায় যে, এই ঘটনা হইল বনূ মুস্তালিকের যুদ্ধের সময়কার ঘটনা । আব্দুল্লাহ্ ইব্ন আবূ বকর ও মুহাম্মদ ইব্ন ইয়াধিদ ইব্ন হাব্বান হইতে ইব্ন ইসহাকও তাহার নিকট হইতে ইউনুস ইব্ন বুকায়ের বর্ণনা করেন 8 “এই যুদ্ধের সময় হুযুর (সা) এক জায়গায় অবস্থান নিয়াছিলেন। সেখানে হযরত জুহজাহ্ ইব্ন সাঈদ গিফারী ও হযরত সাঈদ ইবৃন সিনানের ভিতর পানি লইয়া ঝগড়া চলিতেছিল। জুরজাহ ছিলেন হযরত উমর ফারুক (রো)-এর কর্মচারী । ঝগড়াটি দীর্ঘ সময় ধরিয়া চলিতেছিল। অবশেষে সিনান আনসারগণের ও জুহজাহ মুহাজিরগণের সাহায্য কামনা করেন। এই ঘটনা প্রবাহের সময় হযরত যায়েদ, ইবৃন আব্বাস (রো) সহ একদল আনসার আবদুল্লাহ্ ইব্ন উবাইর নিকট বসা ছিলেন। সে যখন এই ঘটনা শুনিল, তখন বলিল, দেখ তো, আমাদেরই শহরে মুসলিমরা আমাদের উপর হামলা চালাইয়াছে। আন্মাহ্র কসম! আমাদের ও কুরাইশ মুহাজিরদের সম্পর্ক এমন হইয়া দীড়াইয়াছে যে, আমাকে কামড়ানোর জন্যই যেন আমরা কুকুরকে ঘি, ননী খাওয়াইয়া মোটা তাজা করিয়াছি। আন্মাহ্র শপথ! মদীনায় ফিরিয়া গিয়া আমরা সবলরা সেই সব ছিন্রমূল দুর্বলগণকে তাড়াইয়া দিব।
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।