Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 নবি | তাফসীরে ইব্‌ন কাছীর সালুল তাহার গোত্রের সর্দার ও অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিল। জুমুআর দিন যখন নবী করীম (সা) খুতবা প্রদানের জন্য মিম্বরের উপর বসিতেন, তখন সে দাড়াইয়া বলিত, তা'আলা তোমাদিগকে মর্যাদা দান করিয়াছেন। তাই তোমাদের জন্য অপরিহার্য হইল তাহাকে সর্বতোভাবে সাহায্য করা । তোমরা তাহাকে সম্মান দিও, তাহার কথা শুনিও এবং তিনি যাহা বলেন তাহা অনুসরণ করিয়া চলিও।” ইহা বলিয়া সে বসিয়া যাইত। ওহুদের যুদ্ধের সময় তাহার নিফাক প্রকাশ পাইল। সে সেখান হইতে হুযুর (সা)-এর ফরমান অমান্য করিয়া এক তৃতীয়াংশ সৈন্য লইয়া মদীনায় ফিরিয়া আসিল । হুযূর (সা) যখন যুদ্ধ শেষে বহাল তবিয়তে মদীনায় প্রত্যাবর্তন করিলেন এবং জুমুআর দিন খুতবা দানের জন্য মিম্বরে বসিলেন, তখন পূর্বের মতই আবদুল্লাহ্‌ ইবৃন উবাই " দীড়িয়া কিছু বলার উপক্রম করিল। তখন এখান ওখান হইতে কয়েকজন সাহাবী দাড়াইয়া গেলেন ও তাহার জামা টানিয়া ধরিয়া বলিলেন, “হে আল্লাহ্‌র দুশমন! বসিয়া যাও। তোমার এমন আর কথা বলার অধিকার নাই। তুমি যাহা কিছু করিয়াছ তাহা কাহারও অজানা নাই। সুতরাং তোমার এখন আর. কোন কিছু বলার অধিকার নাই ।' ইহাতে সে অত্যন্ত নারাজ হইয়া সকলকে ডিঙ্গাইয়া বাহির হইয়া গেল এবং যাবার পথে বলিতে ছিল, আমি কি কোন খারাপ কথা বলিতে দীড়াইয়াছিলাম? বরং আমিতো তাহার কাজ আরও জোরদার করার কথাই বলিতাম। কতিপয় আনসার তাহাকে মসজিদের দরজায় ঘিরিয়া ধরিলেন এবং.বলিলেন, কি হইয়াছে । সে বলিল, আমি তো তাহার কথা জোরদার করার জন্য দুই কথা বলিতে চাহিয়াছিলাম। অথচ তাহার বসাইয়া দিল। আমি কি খারাপ কিছু বলিতাম? আমার তো উদ্দেশ্য ছিল তাহাকে সাহায্য-সহায়তা দানের কথা বলিব । তাহারা বলিলেন, ঠিক আছে এখন তুমি আমাদের সাথে সিরিয়া চল। আমরা রাসূলুল্লাহ্‌ সো)-কে অনুরোধ করিব তোমার জন্য আন্রাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করিতে । সে ঘাড় বাকাইয়া বলিল, “উহার কোন প্রয়োজন আমার নাই ।” কাতাদা ও সুদ্দী (র) বলেন £ এই আয়াত আব্দুল্লাহ্‌ ইব্ন উবাই-এর ব্যাপারে অবতীর্ণ হইয়াছে । ঘটনাটি ছিল এই ঃ | তাহার আত্মীয়দের এক তরুণ রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে তাহার কিছু খারাপ কথাবার্তা সম্পর্কে অভিযোগ পেশ করিল । রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে ডাকিয়া সে সম্পর্কে প্রশ্ন করিলে সে উহার সত্যতা অস্বীকার করিল এবং কসম করিয়া বলিল, উহা সম্পূর্ণ মিথ্যা কথা । আনসারগণ তাহার কথা বিশ্বাস করিল এবং তরুণ সাহাবীকে অনেক মন্দ

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।