00111091115 ১২০ : তাফসীরে ইবৃন কাছীর (203 সেই অবশিষ্ট বার সাহাবীর ভিতর হযরত আবু বকর ও উমর (রা) ছিলেন।” (” 2 ৮5? আয়াতাংশ দলীল হইল যে, ইমামকে দীড়াইয়া খুতবা দিতে হইবে। হযরত জাবির ইব্ন সামুরা (রা) হইতে ইমাম মুসলিম (র) এক বর্ণনা উদ্ধৃত করেন। উহাতে হযরত জাবির (রা) বলেন £ নবী করীম (সা) জুমুআর দুই খুতবা পড়িতেন। দুই খুতবার মাঝে তিনি বসিতেন। খুতবায় তিনি কুরআনের আয়াত পাঠ করিতেন ও লোকদিগকে উপদেশ দিতেন । এখানে স্মরণ রাখা উচিত যে, কারো মতে এই ঘটনা তখন ঘটে যখন রাসূলুল্লাহ্ (সা) নামাযান্তে খুতবা পড়িতেন। আবূ দাউদের কিতাবুল মারাধীলে এই বর্ণনা উদ্ধৃত হইয়াছে। ইমাম আবূ দাউদ (র) ....... মুকাতিল ইবৃন হাইয়ান (রা) হইতে বর্ণনা করেন £ রাসূলুল্লাহ্ (সা) দুই ঈদের মতই জুমুআর খুতবাও নামাযের পরে পাঠ করিতেন। একবার তিনি সেভাবে নামাযান্তে খুতবা পড়িতেছিলেন। এমন সময় দিহয়্যা ইব্ন খলীফা ব্যবসায়ের মালামাল নিয়ে আসিল। এক ব্যক্তি যখন আসিয়া এই খবর দিল তখন মুষ্টিমেয় সাহাবী ছাড়া সকলেই চলিয়া গেলেন। তাই আল্লাহ্ বলেন ঃ ১১১৯।। ০১০05 ০3৮5100১৮54) 3০০3 অর্থাৎ আল্লাহ্র নিকট পরকালে যে সকল পুরষ্কার রহিয়াছে তাহা পার্থিব এই ব্যবসায়ের মালামাল ও আনন্দ-কৌতুক হইতে অনেক উত্তম । তিনিই উত্তম রিৃকদাতা । যাহারা তাহার উপর ভরসা রাখিয়া তাহার নির্ধারিত সময়ে ও নির্দিষ্ট পথে রুজীর সন্ধান করিবে তাহাদের জন্যে পরপারের সেই সব পুরস্কার ও ইহকালের উত্তম রিষৃক মজুদ রহিয়াছে। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহ্র জন্য নিবেদিত।
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।