00111091115 ১১৬ | তাফসীরে ইবৃন কাছীর বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (সা) বলেন ঃ প্রতি সাপ্তাহিক দিবসে গোসল করা মু'মিনের জন্য নির্ধারিত অন্যতম হবুল্লাহ্। সে দিন সে মাথাসহ সর্বাঙ্গ ধৌত করিবে । (মুসলিম) জাবির (রা) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (সা) বলেন ঃ প্রত্যেক মুসলিমের জন্যে সপ্তাহে প্রত্যেক শুক্রবার গোসল করা অপরিহার্য । নাসায়ী, আহমদ ও ইব্ন হাববানে ইহা বর্ণিত হইয়াছে। ইমাম আহমদ (র) ..... আওস ইবৃন আওস মুছকাফী (রা) হইতে বর্ণনা করেন যে, আওস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্ সো) বলিয়াছেন, যে ব্যক্তি শুক্রবার ভালভাবে বসে তাহার খুত্বা শুনে ও মনোনিবেশ সহকারে উহা খেয়াল করে, তাহার প্রতি পদক্ষেপে এক বছরের নফল রোযা ও ইবাদতের সওয়াব মিলে। এই হাদীসটি বিভিন্ন সনদে শব্দের কিছু তারতম্য সহ বর্ণিত হইয়াছে। চার সুনানের সংকলকরা ইহা সংকলন করিয়াছেন । ইমাম নি লা 'হাসান' বলিয়াছেন। ও ৮৫ 20 “যে ব্যক্তি জুমুআর দিন ফরয গোসলের মত ভালভাবে গোসল করিয়া প্রথম পর্বেই মসজিদে হাযির হয়, সে যেন একটি উট কুরবানী করিল। যে ব্যক্তি দ্বিতীয় পর্বে গেল, সে যেন একটি গরু কুরবানী করিল। যে ব্যক্তি তৃতীয় পর্বে গেল,.সে যেন একটি ছাগল কুরবানী করিল । যে ব্যক্তি চতুর্থ পর্বে গেল, সে যেন একটি মোরগ সাদকা করিল । যে ব্যক্তি পঞ্চম পর্বে গেল, সে যেন একটি ডিম সাদকা দিল । অতঃপর যখন ইমাম খুতবার জন্য বাহির হয় তখন ফেরেশতারা খুতবা শোনার জন্য সমবেত হয়|” বুখারী ও মুসলিমে ইহা বর্ণিত হইয়াছে। জুমুআর দিন উত্তম পোশাক পরা, খোশবু লাগানো, পরিচ্ছন্ন ও পবিত্র হওয়া মুস্তাহাব । আবু সাঈদ (রা)-এর বর্ণিত হাদীসে আছে, “প্রত্যেক সাবালেগ মুসলমানের জন্য জুমুআর দিন গোসল করা, মিসওয়াক করা ও খোশবু লাগানো ওয়াজিব । _ ইমাম আহমদ (র) ..... আবু আইয়ুব রো) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) বলেন ৪ “যে ব্যক্তি জুমুআর দিন গোসল করিল, খোশবু ব্যবহারের সামর্থ্য থাকিলে খোশবু লাগাইল ও পরিচ্ছন্ন কাপড় পরিধান করিল, অতঃপর বাহির হইয়া মসজিদে আসিয়া সময় থাকিলে নামায পড়িল, কাহাকেও কষ্ট দিল না, যখন ইমাম আসিলেন মনোনিবেশ সহকারে খুতবা শুনিল ও তাহার সহিত নামায আদায় করিল, পরবতী জুমুআ পর্যন্ত সম্তাব্য অপরাধের জন্য উহা কাফ্ফারা হইয়া গেল।
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।