Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ১১০ তাফসীরে ইবৃন কাছীর ৬. বল, “হে ইয়াহুদীগণ! যদি তোমরা মনে কর যে, তোমরাই আল্লাহ্‌র বন্ধু, অন্য কোন মানব গোষ্ঠী নহে, তবে তোমরা মৃত্যু কামনা কর, যদি তোমরা সত্যবাদী হও ।' ৭. কিন্তু তাহারা তাহাদের স্বহস্তে' যাহা অগ্রে প্রেরণ করিয়াছে উহার কারণে কখনও মৃত্যু কামনা করিবে না। আল্লাহ্‌ জালিমদের ব্যাপারে সম্যক অবহিত । ৮. বল, “তোমরা যে মৃত্যু হইতে পলায়ন কর, সেই মৃত্যুর সহিত তোমাদের সাক্ষাত হইবেই। অতঃপর তোমরা উপস্থিত হইবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহ্র নিকট এবং তোমাদিগকে জানাইয়া দেওয়া হইবে যাহা তোমরা করিতে । তাফসীর £ আল্লাহ্‌ তা“আলা এখানে ইয়াহুদী সম্প্রদায়কে নিন্দা করিয়া বলিতেছেন যে, তাহারা তাওরাতের দায়িত্ব নিয়াছিল উহা আমল করার জন্য অথচ তাহারা উহার আমল বর্জন করিয়া চলিয়াছে। তাহাদের দৃষ্টান্ত হইল ভারবাহী গাধা। গাধার পিঠে কিতাব রাখিলে যেমন সে কিতাবে কি আছে বা না আছে উহার খবর রাখে না, শুধু কিতাব বহনই উহার কাজ হয়, ইয়াহুদীদের অবস্থাও তাহাই । মূলত তাহারা গাধা হইতেও অধম । কারণ গাধা কিতাবটি যথাযথভাবে বহন করে । উহা বদলায় না, বিকৃত করে না, উল্টাপাল্টা ব্যাখ্যাও করে না। তেমনি উহা মুখস্ত করে না, বুঝে না, আমলও করে না। পক্ষান্তরে ইয়াহদীরা উহা তিলাওয়াত করে, মুখস্ত করে, বুঝে অথচ আমল করে না। পরস্তু জানিয়া-বুঝিয়া তাহারা উহা বদলায়, বিকৃত করে ও উল্টা ব্যাখ্যা শুনায়। তাই আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন ৪ 35155111419 417৯ 0270১ 2491 অর্থাৎ তাহারা চতুষ্পদ জীব-জানোয়ারের মত, বরং তাহা হইতেও অধম । তাহারাই চূড়ান্ত পর্যায়ের উদাসীন । -৮৯-/১| 1৮ | ০১৪-]| ১৫2১ 1015-4101 485 [১2১৫ ০230। 7১৪11 ৯০ ০০২ অর্থাৎ আল্লাহ্‌র আয়াতকে অস্বীকারকারী সম্প্রদায় কতই নিকৃষ্ট! আর আল্লাহ্‌ কখনও আত্মপীড়নকারী সম্প্রদায়কে পথ দেখান না। ইমাম আহমদ রে) ....... ইব্‌ন আব্বাস রো) হইতে বলেন ৪ জুমু'আর খুতবার সময় যে লোক কথা বলে সে ভারবাহী গাধার মত, শুধুই কিতাব বহন করে । তেমনি যে লোক তাহাকে চুপ থাকিয়া শুনিতে বলে তাহারও জুম'আ আদায় করা হয় না। অতঃপর আল্লাহ্‌ বলেন £ ্‌ 2 ০:46 টায় ররর র্যা বা যারা ০4 ৮৮০: ৮28 -১৪৪৬০০১৫ ৩। ৩৮111 5: অর্থাৎ তোমাদের ধারণা যদি ইহাই হয় যে, তোমরাই হিদায়াত প্রাপ্ত এবং মুহাম্মদ (সা) ও তাহার অনুসারীরা গোমরাহ, তাহা হইলে এই দুই দলের যাহারা গোমরাহ

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।