Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 ১০৮ তাফসীরে ইব্‌ন কাছীর পথহারা বিভ্রান্তির অতলান্তে নিমজ্জিত হইয়াছিল। অথচ এখনও তাহারা দীনে ইবরাহীমের দাবীদার ছিল। তেমনি আহলে কিতাবও তাহাদের কিতাবে অনেক পরিবর্তন ঘটাইয়াছিল । কোথাও অর্থ বদলাইয়াছে। কোথাও বাক্য বদল করিয়াছে। মোটকথা সত্য দীনের চেহারা বদলাইয়া ফেলিয়াছে। আল্লাহ্‌ পাক এই সব বিভ্রান্ত মানবগোষ্ঠীকে পথে আনার ও সত্য দীন পূর্ণতা দানের জন্য শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ (সা)-কে প্রেরণ করেন। এই পূর্ণ দীনে গোটা মানব জাতির পার্থিব জীবনের কল্যাণ ও পারলৌকিক জীবনের মুক্তির পথ নির্দেশনা রহিয়াছে। আল্লাহ্‌র দীনের যাবতীয় মৌল নীতিমালা উহাতে বিদ্যমান । আল্লাহ্‌ কিসে খুশী বা অখুশী হন, কোন্‌ পথে জান্নাত আর কোন্‌ পথে জাহান্নাম এমনকি পার্থিব জীবনের প্রতিটি খুঁটিনাটি ব্যাপারে কোন্টি করণীয় আর কোন্টি বর্জনীয় এক কথায় সকল ব্যাপারে সুনিশ্চিত ও সংশয়-মুক্ত বিধান নিয়া তিনি আবির্ভূত হইয়াছেন । এ বিরাট দায়িত্‌ পালনের জন্য আল্লাহ্‌ পাক তাহার ভিতরে প্রয়োজনীয় যোগ্যতা গুণাবলীর সমাবেশ ঘটাইয়াছেন। এত গুণ ও যোগ্যতা না অতীতে তিনি কাহাকে দিয়াছেন, না ভবিষ্যতে কাহাকেও দিবেন । আল্লাহ্‌ পাক তাহার উপর সদাসর্বদা দরূদ ও সালাম নাধিল করুন । আমীন! অতঃপর আল্লাহ্‌ পাক এখানে বলেন ঃ 4১০১0৮১১1৮১০১৮১৮৯০৮০1০১১৮3% ইমাম আবূ আবদুল্লাহ্‌ আল বুখারী (র) ..... আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন £ “আমরা নবী করীম (সো)-এর নিকট বসা ছিলাম। তখন তাহার উপর সুরা জুমুআ নাযিল হয়। তখন সাহাবাগণ আলোচ্য আয়াত দ্বারা কাহাদের কথা বুঝানো হইয়াছে তাহা জানিতে চাহিয়া প্রশ্ন করেন। কিন্তু একে একে দুইবার প্রশ্ন শুনিয়াও তিনি তাহাদের দিকে ভ্রাক্ষেপ করেন নাই । তৃতীয়বারে তিনি তাহার সামনে উপবিষ্ট হযরত সালমান ফারসী (রা)-এর মাথার উপর হাত রাখিয়া তিনি বলিলেন, ঈমান যদি আজ সুরাইয়া নক্ষত্রেও থাকিত তথাপি তাহাদের এক বা একাধিক লোক উহা লাভ করিত। আবু হুরায়রা (রা) হইতে আবুল লাইছ ও হাতিবের সূত্রে বিভিন্ন সনদে মুসলিম, তিরমিযী, নাসায়ী, ইব্ন আবূ হাতিম ও ইব্‌ন জারীর (র) হাদীসটি বর্ণনা করেন । এই হাদীস প্রমাণ করে যে, সূরাটি মাদানী এবং ইহাও প্রমাণ করে যে, রাসূলুল্লাহ্‌ (সা) শুধু আরবের উম্মীদের জন্যে নহে বরং আরব-আজম তথা সারা দুনিয়ার মানব জাতির জন্য প্রেরিত হইয়াছেন। কারণ তিনি আয়াতের (4০ 33415 অংশের ব্যাখ্যায় পারস্যবাসীর কথা বলিয়াছেন। আর এই একই কারণে তিনি পারসিয়ান ও রোম সমত্রটসহ বিভিন্ন জাতির কাছে ইসলামের দাওয়াত দিয়া পত্র পাঠাইয়াছেন, যেন তাহারা আল্লাহ্‌র দীন অনুসরণ করে। একই কারণে মুজাহিদ ও অন্যান্য মুহাদ্দিসগণ আলোচ্য

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।