00111091115 ১০৪ তাফসীরে ইব্ন কাছীর দ্বিতীয় ফির্কার বিশ্বাস হইল, ঈসা (আ) আল্লাহ্র সন্তান ছিলেন৷ যতদিন আন্রাহ্র _ মরজী ছিল দুনিয়ায় ছিলেন। যখন আল্লাহ্র ইচ্ছা হইয়াছে তাহার কাছে ফিরাইয়া নিয়া গেছেন। এই ফির্কার নাম হইল নাস্তুরিয়া । | তৃতীয় ফির্কাটি সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল। তাহাদের আকীদা ছিল ঈসা (আ) আল্লাহ্র বান্দা ও রাসূল। তিনি আমাদের ভিতর ততদিন ছিলেন যতদিন আল্লাহ্ তা'আলা তাহার থাকা প্রয়োজন মনে করিয়াছিলেন। অতঃপর তিনি তাহাকে নিজের কাছে নিয়া গেলেন। এই ফির্কাটি ছিল মুসলমান । পরবরতীকালে প্রথমোক্ত দুই দলের শক্তি বাড়িয়া গেল। তাহারা মুসলমান ফির্কাকে হত্যা করিত ও নানারূপ নির্যাতন-নিপীড়ন চালাইয়া দমাইয়া রাখিত । অবশেষে আল্লাহ্ পাক আখেরী নবী মুহাম্মদ (সা)-কে পাঠাইলেন। তখন সেই পরাভূত ও নির্যাতিত মুসলমান ঈসায়ীরা শেষ নবীর কাছে দ্বিতীয়বার ইসলামের দীক্ষা নিয়া মুক্তির নিঃশ্বাস ছাড়িলেন। পক্ষান্তরে কাফির দুই ফির্কা আখেরী নবীর সংগেও কুফরী করিল । অতঃপর যখন ইসলাম ও কুফরের লড়াই হইল, তখন আল্লাহ্ তাআলা মুসলমানগণকে সাহায্য করিলেন। ফলে কাফিরগণ সংখ্যাধিক্য হওয়া সর্তেও পরাভূত হইল। আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে ইমাম ইব্ন জারীর (র) তাহার তাফসীরে তাবারীতে এই বিশ্রেষণই প্রদান করেন। ইমাম নাসায়ী রে) তাহার সুনানে আবু মু'আবিয়া (র) হইতে মুহাম্মদ ইব্ন আ'লা ও আবূ কুরাইবের সনদে আয়াতের অনুরূপ তাফসীর উদ্ধত করেন। তাই এই আখেরী নবীর শেষ উম্মতের অন্তর্ভুক্ত থাকিয়া তাহারা সর্বদা বিজয়ী থাকিবে ও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকিবে । এমনকি কিয়ামত ঘনাইয়া আসিবে । এই উম্মত শেষ পর্যায়ে ঈসা (আ)-এর নেতৃতে মসীহ্ দাজ্জালের সংগে লড়াই করিয়া তাহাকে ধ্বংস করিবে । সহীহ হাদীসসমূহে ইহা সবিস্তারে বর্ণিত হইয়াছে। আল্লাহ্ সর্বজ্ঞ। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহ্র জন্য নিবেদিত।
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।