Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 সূরা সাফ্‌ফ ১০৩ যাহারা তাহাকে মান্য করিল তাহাদের একদলও বাড়িয়া গিয়া সীমালংঘন করিল। তাহারা ঈসা (আ)-কে শুধু আন্রাহ্‌র প্রেরিত নবী মানিয়াই ক্ষান্ত হইল না, তাহাকে আরও উপরে নিয়া গেল। এই দলও আবার কয়েক দলে বিভক্ত হইল । একদল বলিল, তিনি আল্লাহ্‌র পুত্র। অপর একদল বলিল, তিনি তিনজনের একজন । বাপ, ছেলে ও রুহুল কুদ্দুস। একদল তো তাহাকে খোদাই বানাইয়া ছাড়িল। সুরা নিসায় এই ব্যাপারগুলি সবিস্তারে আলোচিত হইয়াছে । ১2১৫৮1৬৯৮০৪ ৯১এ০ ০15 19৮০ ১2311 1055258 অর্থাৎ যাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর ঈমান আনিল আমি তাহাদিগকে তাহাদের বেঈমান নাসারাদের উপর বিজয়ী থাকার জন্য সাহায্য করিলাম । ফলে তাহারা জয়ী হইল । তাহাদিগকে আল্লাহ্‌ তা'আলা শেষ নবী (সা) প্রদানের মাধ্যমেই সাহায্য করেন। ইব্‌ন জারীর রে) ..... ইব্ন আন্বাস (রা) হইতে বর্ণনা করেন। যখন আন্রাহ্‌ তা'আলা ঈসা (আ)-কে উর্বাকাশে নিয়া যাওয়ার ইচ্ছা করিলেন, তখন ঈসা (আট) ওযু গোসল সারিয়া শিষ্যবর্ণের নিকট আসিলেন। তখনও তাহার মাথার চুল হইতে পানি . টপকাইতে ছিল। সেই ঘরে তখন তাহার বারজন শিষ্য বসা ছিল। তিনি আসিয়া বলিলেন, তোমাদের ভিতর সেই লোকও বিদ্যমান যে আমার উপর ঈমান আনার পরেও সে আবার আমার সংগে কুফরী করিবে এবং একবার নহে বারোবার করিবে । অতঃপর তিনি বলিলেন- তোমাদের ভিতরে কে রাজী আছ যাহাকে আমার আকৃতি দেওয়া হইবে এবং আমার বদলে নিহত হইয়া জান্নাতে আমার মর্যাদায় পৌছিয়া আমার সাথী হইবে । তখন তাহাদের মধ্যকার সবচাইতে কম বয়সী এক তরুণ দীাড়াইয়া বলিল, আমি রাজী আছি। তিনি তাহাকে বসাইয়া দিয়া আবার আহ্বান জানাইলেন । তখনও সেই তরুণ দীড়াইল। তিনি তাহাকে বসাইয়া দিয়া আবার একই আহ্বান জানাইলেন। তৃতীয়বারও সেই তরুণই দীড়াইল। তখন তিনি বলিলেন, অতি উত্তম । সংগে সংগে সে ঈসা (আ)-এর আকৃতিপ্রাপ্ত হইল। আর তখনই ঈসা (আ)-কে ঘরের ছিদ্র দিয়া উর্ধ্বাকাশে উত্তোলন করা হইল। এবারে ইয়াহুদীদের পালা আসিল । তাহারা সেই তরুণকে ঈসা (আ) ভাবিয়া গ্রেফতার করিল এবং শূলীতে চড়াইয়া হত্যা করিল। অবশিষ্ট যে এগারজন ছিল তাহাদের কেহ কেহ ঈসা (আ)-এর ভবিষ্যদ্বাণী মোতাবেক একে একে বারোবার কুফরী করিল । অথচ শুরুতে ঈমানদার ছিল। ঈসা (আ)-এর অনুসারীগণ অবশেষে তিন দলে বিভক্ত হইল । একদল বলিল, স্বয়ং আল্লাহ্‌ মসীহ্রূপে আমাদের মাঝে বিদ্যমান ছিলেন৷ যতক্ষণ থাকার মী ছিল ছিলেন । অতঃপর আকাশে ফিরিয়া গিয়াছেন। এই ফির্কার নাম ইয়াকুবিয়া ।

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।