Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 11
/ ৬৪০
📝 লেখা 📖 পিডিএফ

00111091115 ১০২ তাফসীরে ইব্‌ন কাছীর মুমিনগণকে শক্তিশালী করিলাম তাহাদের শক্রগণের মুকাবিলায়; ফলে তাহারা বিজয়ী হইল। তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা তাহার মু'মিন বান্দাগণকে নির্দেশ দিতেছেন কথায় ও কাজে ধন প্রাণ উৎসর্গ করিয়া আল্লাহ্‌ দীনের সাহায্যকারী হওয়ার জন্য । ঈসা (আ)-এর _ সাহায্যকারীরা যেভাবে আন্রাহ্‌ ও রাসূলের সাহায্যে আগাইয়া আসিয়াছিল তাহারাও যেন তদ্ধপ আগাইয়া আসে । তিনি বলিয়াছিলেন £ «111 51 1০১৫ ০ অর্থাৎ আল্লাহ্‌র রাস্তায় মানুষকে ডাকার কাজে কে আমার সহায়ক হইবে? ১+১/-৯ 11.3 অর্থাৎ ঈসা (আ)-এর অনুরসারীরা বলিলেন ঃ 41111051১৯5 অর্থাৎ আপনাকে আল্লাহ তা'আলা যে দায়িত্‌ দিয়া পাঠাইয়াছেন তাহা পালনের ক্ষেত্রে আমরা আপনার সহায়ক হইব । তাহাদের এই তাৎক্ষণিক সাড়ায় সন্তুষ্ট হইয়া তিনি তাহাদিগকে সিরিয়ার বিভিন্ন শহরে গ্রীক ও ইসরাঈলীগণকে হিদায়াতের জন্য পাঠাইলেন। তেমনি রাসূলুল্লাহ্‌ (সা)-ও হজ্জের সময় উদাত্ত আহ্বান জানাইয়াছিলেন- কেউ কি এমন রহিয়াছে, যে আমাকে আল্লাহ্‌র দেওয়া রিসালতের কাজ চালাইয়া যাওয়ার জন্য আশ্রয় দিবে। মক্কার কুরায়শরা তো আমাকে বাধা দিতেছে । তখন মদীনার আওস ও খাজরাজ গোত্রের লোকদের আল্লাহ্‌ পাক এই ডাকের সাড়া দানের তওফীক দিলেন । তাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর হতে বায়“আত গ্রহণ করিলেন এবং তাহার ডাকে সাড়া দিয়া সুদৃঢ় প্রতিশ্রুতি প্রদান করিলেন যে, আপনি যদি মদীনায় আশ্রয় নেন তাহা হইলে জান-মাল দিয়া আমরা আপনাকে সাহায্য করিব এবং সেখানে এমন কোন শক্তি নাই, যে আপনাকে স্পর্শ করিবে কিংবা কোন প্রকার দুঃখ-কষ্ট দিবে। | অতঃপর যখন রাসূলুল্লাহ্‌ (সা) মুহাজির সংগীগণকে লইয়া তাহাদের আহ্বানে সাড়া দিলেন, তখন তাহারা তাহাদের প্রতিশ্রতি অক্ষরে অক্ষরে পালন করিল । তাই আন্নরাহ্‌ ও আল্লাহ্‌র রাসূল তাহাদিগকে আনসার নামে আখ্যায়িত করিলেন। অতঃপর তাহারা এই নামেই প্রসিদ্ধি লাভ করে। তাই আল্লাহ্‌ তাহাদের উপর সন্তুষ্ট এবং তাহারাও আল্লাহ্‌ পাকের উপর সন্তুষ্ট । আল্লাহ্‌ পাক বলেন ঃ ছি85155585 05702755589 55105 অর্থাৎ যখন ঈসা আ) আল্লাহ্‌র তরফ হইতে রিসালাতের দায়িতৃ লাভ করিলেন, তখন তাহার শিষ্যদিগকে বিভিন্ন এলাকায় নিজ সম্প্রদায়ের হিদায়াতের জন্য প্রেরণ করিলেন । ইহার ফলে বনী ইসরাঈলের কিছু লোক তো হিদায়াতপ্রাপ্ত হইল । পক্ষান্তরে অধিকাংশ লোক তাহাকে ও তাহার পৃত-পবিভ্র জননীকে নানারূপ অপবাদ দিয়া তাহার নবৃওতকে চ্যালেঞ্জ করিল। আন্রাহপাক সেই ইয়াহুদীগণকে অভিশপ্ত করিয়াছেন, কিয়ামত পর্যন্ত তাহারা কোথাও শান্তিতে বসবাস করিতে পারিবে না।

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।