Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৯০ তাফসীরে ইবৃন কাছীর (১৫) ইব্ন জারীর রে) বলেন, মুছান্না রে) ....হযরত সা'দ (রো) হইতে বর্ণিত। তিনি বলেন, যখন ওহী নাধিল হইল তখন রাসূলুল্লাহ্‌ (সা) হযরত আলী, তাহার দুই পুত্র এবং হযরত ফাতেমা (রা)-কে ধরিয়া একটি কাপড়ের দ্বারা আবৃত করিলেন । অত:পর তিনি বলিলেন $ ৮:15 :৮11০4৯ ০ হে আল্লাহ্‌! ইহারা আমার (১৬) ইমাম মুসলিম (র) তাহার সহীহ গ্রন্থে যুহাইর ইব্‌ন হারব (র) ....ইয়াধীদ ইব্‌ন হাব্বান (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি, হুসাইন ইবৃন সাববাহ্‌ ও উমর ইব্‌ন সালামাহ রে) হযরত যায়েদ ইব্ন আরকাম (রা)-এর নিকট উপস্থিত হইলাম | আমরা যখন তাহার কাছে বসিলাম তখন হুসাইন (রা) তাহাকে বলিলেন, হে যায়েদ! আপনি বহু কল্যাণ সঞ্চয় করিয়াছেন । রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখিয়াছেন। তাহার হাদীস শুনিয়াছেন এবং তাহার সহিত শরীক হইয়া জিহাদ করিয়াছেন আর তাহার পিছনে সালাতও পড়িয়াছেন। হে যায়দ! আপনি বহু কল্যাণ লাভ করিয়াছেন। আপনি রাসূলুল্লাহ্‌ (সা) হইতে যে হাদীস শুনিয়াছেন উহা বর্ণনা করুন। তখন তিনি বলিলেন, হে ভাতিজা! আমি বৃদ্ধ হইয়াছি আর রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহচর্ষের জামানা প্রাচীন হইয়াছে এবং রাসূলুল্লাহ্‌ সো)-এর যেই হাদীস সংরক্ষণ করিয়াছিলাম উহার কিছু ভুলিয়াও গিয়াছি। অতএব রাসূলুল্লাহ্‌ (সা)-এর যেই হাদীস নিজেই বর্ণনা করি উহা গ্রহণ কর আর যাহা আমি বর্ণনা করিতে চাই না উহার জন্য কষ্ট করিও না। অত:পর তিনি বলিলেন, একদা রাসূলুল্লাহ্‌ (সা) মক্কা ও মদীনার মাঝে 'খুম' নামক একটি কূপের নিকট দণ্ডায়মান হইয়া খুতবা দিলেন। তিনি আল্লাহ্‌র হামদ করিয়া নসীহতও করিলেন। তিনি বলিলেন, হে লোক সকল! আমিও একজন মানুষ । সম্ভবত সত্ত্বরই আমার কাছে প্রতিপালকের পক্ষ হইতে বার্তাবাহক আসিবেন এবং তোমাদিগকে ছাড়িয়া আমার পরপারে পাড়ি দিতে হইবে । তবে আমি তোমাদের নিকট দুইটি অতি গুরুতৃপূর্ণ বস্তু রাখিয়া যাইব। একটি আল্লাহ্র কিতাব। উহাতে হিদায়াত ও নূর রহিয়াছে। তোমরা আল্লাহ্‌র কিতাব সুদৃঢ়ভাবে ধারণ কর। অত:পর তিনি আল্লাহ্‌র কিতাব ধারণ করিবার জন্য তাকীদ করিলেন ও উৎসাহিত করিলেন । অত:পর তিনি বলিলেন ঃ -৮559% ৩3 01055559০৪০] 55 ৮545 আর আমার আহলে বাইত রাখিয়া যাইব। আমি তোমাদিগকে আমার আহ্‌লে বাইত সম্বন্ধে আল্লাহ্‌্কে স্মরণ করাইতেছি-_ এই কথা তিনি তিনবার বলিলেন। অত:পর হুসাইন (র) জিজ্ঞাসা করিলেন, হে যায়েদ! রাসূলুল্লাহ্‌ (সা)-এর আহ্‌লে বাইত কে? তাহার পত্তিগণ কি আহলে বাইত নহেন ? তিনি বলিলেন, তাহার পত্তিগণও তাহার আহলে বাইত; তবে তাহারও তাহার আহ্‌লে বাইত, যাহাদের উপর 4

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।