Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর এতটুকু বর্ণনা করিয়াছেন, তখন ওয়াছিলা (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি কি আপনার পরিবারভুক্ত নহি। তিনি বলিলেন, 1 ১। ০০ ০-31)-_তুমিও আমার পরিবারভুক্ত । হযরত ওয়াছিলা (রা) বলেন, রাসূলুল্লাহর (সা) এই বাণী আমার জন্য অনেক বড় আশার বাণী । ইব্ন জারীর (র) আরো বলেন, আব্দুল আ'লা ইব্‌ন ওয়াছিল (র) শাদ্দাদ ইব্ন আবূ আম্মার হইতে বর্ণিত। তিনি বলেন, আমি একবার ওয়াছিলা ইব্‌ন আছকা (রা)-এর নিকট বসিয়াছিলাম । তখন কিছু লোক হযরত আলী (রা)-কে গালি দিতেছিল। তাহারা চলিয়া গেলে তিনি আমাকে বলিলেন, বস । আমি এই ব্যক্তি সম্পর্কে হাদীস তোমাকে বলিব, ইহারা যাহাকে গালি দিল। একবার আমি রাসূলুন্নাহ (সা)-এর নিকট বসা ছিলাম, এমন সময় হযরত আলী, হাসান ও হুসাইন (রা) তাহার নিকট আসিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদের সকলকে একটি কাপড় দ্বারা আবৃত করিয়া বলিলেন, হে আন্নাহ্‌! ইহারা আমার পরিবারবর্গ,. হে আন্নাহ! আপনি ইহাদের অপবিভ্রতা দুর করিয়া দিন এবং পরিপূর্ণভাবে পবিত্র করিয়া দিন। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমিও কি আপনার পরিবারভুক্ত? তিনি বলিলেন ৩:19 তুমিও । হযরত ওয়াছিলা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর এই বাণীই আমার সর্বাধিক ভরসার বস্তু। (8) ইমাম আহমদ (রা) বলেন, আব্দুল্লাহ্‌ ইবৃন নৃমাইর (র) হযরত উম্মে সালমাহ হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ তাহার ঘরে অবস্থান করিতেছিলেন, এ সময় হযরত ফাতেমা একটি পাত্রে হালুয়া লইয়া আসিলেন এবং রাসূলুল্লাহ (সা)-এর দরবারে পেশ করিলেন । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন__ ১১১5 এ ৯১ ০5১ __তুমি তোমার স্বামী ও দুই পুত্রকে ডাক। হযরত উম্মে সালমাহ্‌ (রা) বলেন অত:পর হযরত আলী, হাসান ও হুসাইন আসিলেন, ভিতরে প্রবেশ করিয়া সকলে হালুয়া খাইতে লাগিলেন । রাসূলুল্লাহ্‌ (সা) বিছানায় ছিলেন। তাহার নিচে ছিল খায়বার এর একটি চাদর । আর আমি তখন সালাত পড়িতেছিলাম, এমন সময় নাধিল হইল £ হযরত উম্মে সালমা রো) বলেন, অত:পর রাসূলুল্লাহ্‌ (সা) চাদরের অবশিষ্ট অংশ এবং বলিলেন, হে আল্লাহ্‌! ইহারা আমার পরিবারবর্গ এবং আপনি তাহাদের অপবিত্রতা দূর করুন এবং পরিপূর্ণরূপে পবিত্র করুন । হযরত উম্মে সালমাহ্‌ (রা) বলেন-জিজ্ঞাসা করিলাম € «| 4১-.).2 ৮৫-৯৯ 11১ ইয়া রাসূলাল্লাহ্‌! আমিও কি আপনাদের সহিত? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ৯: 41 41 ৯১১ ৬1 এ নিশ্চয় তুমি কল্যাণের মধ্যে আছ, নিশ্চয় তুমি কল্যাণের মধ্যে আছ। হাদীসের সনদে “আতা (র)-এর শায়খ এর নাম উল্লেখ করা হয় নাই । তবে অবশিষ্ট রাবী নির্ভরযোগ্য ।

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।