Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 নি তাফসীরে ইব্‌ন কাছীর তাহার যখম হইতে রক্ত প্রবাহ বন্ধ হইয়া গেল। হযরত আয়িশা বলেন, ইহার পর আল্লাহ্‌ তা'আলা মুশরিকদের উপর ঝড়ো হাওয়া প্রবাহিত করিলেন এবং মুসলমানদের আর যুদ্ধ করিতে হইল না। মুশরিক নেতা আবু সুফিয়ান তাহার দলবলসহ রণক্ষেত্র ত্যাগ করিয়া দ্রুত মক্কা পানে ছুটিল। উয়াইনাহ ইব্‌ন বদর স্বীয় দলবলসহ নজ্দ পলায়ন করিল এবং বনু কুরায়যা যুদ্ধের ময়দান ত্যাগ করিয়া তাহাদের কিন্তায় আশ্রয় গ্রহণ করিল আর রাসূলুল্লাহ্‌ (সা)-ও সাহাবায়ে কিরামকে লইয়া মদীনায় প্রত্যাবর্তন করিলেন এবং হযরত সা'দ (রা)-এর জন্য মসজিদে একটি চামড়ার তাবু খাটাইতে নির্দেশ দিলেন এবং তাহার নির্দেশ মুতাবিক তাবু খাটানো হইল । এমন সময় হযরত জিবরীল (আ)-এর আগমন ঘটিল। তাহার মুখমণ্ডল ছিল ধুলা আচ্ছাদিত । রাসূলুল্াহ্‌ (সা)-কে তিনি জিজ্ঞাসা করিলেন, আপনি কি অস্ত্র খুলিয়া ফেলিয়াছেন? আল্লাহ্‌র কসম, ফেরেশতাগণ এখনও তাহাদের অস্ত্র খুলেন নাই। আপনি “বনু কুরায়যা' এর সহিত মুকাবিলা করিবার জন্য বাহির হইয়া পড়ুন এবং তাহাদের সহিত যুদ্ধ করুন। এই নির্দেশ শুনিয়া রাসূলুল্লাহ্‌ (সা) তখনই স্বীয় বর্ম পরিধান করিলেন এবং সাহাবায়ে কিরামকে যুদ্ধের জন্য রওয়ানা হইবার হুকুম দিলেন। মসজিদে নববীর নিকটেই বনূ তামীম গোত্রের আবাস ছিল। যাত্রাকালে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, এখান দিয়া কে গমন করিয়াছে জান কি ? তাহারা বলিল, দেহ্য়া কালবী । বস্তুত হযরত জিবরীল (আ)-এর মুখমন্ডল, তাহার দাত ও দাড়ি হযরত দেহ্য়া কালবীর মুখমন্ডল, তাহার দাত ও দাড়ির সদৃশ ছিল। রাসূলুল্লাহ্‌ (সা) বনূ কুরায়যার বসতিতে উপস্থিত হইলেন এবং পঁচিশ দিন পর্যন্ত তাহাদিগকে অবরোধ করিয়া রাখিলেন। অবরোধ ও বিপদ যখন তাহাদের উপর হইয়া আস এবং তোমাদের সম্বন্ধে রাসূলুল্লাহ্‌ (সা)-এর যেই: নির্দেশ হয় উহা পালন কর। কিন্তু তাহারা এই বিষয়ে আবু লুবাবাহ ইবৃন আবদুল মুনযির এর সহিত পরামর্শ করিল। তিনি বলিলেন, এই প্রস্তাব মানিয়া লইলে তোমাদিগকে যে হত্যা করা হইবে ইহা অনিবার্য । তখন তাহারা এই প্রস্তাব অস্বীকার করিয়া বলিল, আমরা সা'দ ইব্‌ন ম:আয (রা)-কে বিচারক মানিয়া কিন্লা ত্যাগ করিতে প্রস্তৃত। রাসূলুল্লাহ (সা) বলিলেন, ১. ০ ৮৭ 74৯ এ: ১1১ তোমরা সা'দ ইব্‌ন মু'আয (রা)-কে বিচারক মানিয়াই কিন্লী হইতে বাহির হইয়া আস। তাহারা বাহির হইয়া আসিল এবং রাসূলুল্লাহ্‌ (সা) হযরত সা'দ ইব্‌ন মু'আয রো)-কে সেখানে আনিবার জন্য লোক প্রেরণ করিলেন। অত:পর তাহাকে একটি গাধার উপর আরোহণ করাইয়া তথায় হাজির করা হইল। গাধার উপর খেজুরের সরপার গদী ছিল। হযরত সা'দ রো)-এর স্বগোত্রীয় লোকজন তাহার চতুর্দিকে ঘিরিয়া ছিল। তাহারা তাহাকে বুঝাইতেছিল, বনূ

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।