0০011191115 ৬৬ তাফসীরে ইব্ন কাছীর তবে আপনি উহার জন্য আমাকে জীবিত রাখুন। আর যদি আমাদের পারস্পরিক যুদ্ধের অবসান ঘটিয়া থাকে তবে ক্ষতের রক্তধারা প্রবাহিত করুন। তবে বনূ কুরায়যার বিশ্বাসঘাতকতার প্রতিশোধ গ্রহণ করিবার পূর্বে আমাকে মৃত্যু দান করিবেন না।” আন্নাহ্ তা“আলা তাহার এই দু'আ কবুল করিলেন। ইহাও নির্ধারণ করিলেন যে, বনূ কুরায়যা স্বেচ্ছায় হযরত সা'দ ইব্ন মু'আয (রা)-কে তাহাদের বিচারক মানিয়া লইবে। কার্যত: হইলও তাহাই । তাহারা হযরত সাদ (রা)-কে বিচারক মানিয়া তাহাদের কিনল ' হইতে বাহির হইয়া আসিল । রাসূলুল্লাহ্ (সা) তখন হযরত সা'দ (রা)-কে বিচার করিবার জন্য মদীনা হইতে আনিবার জন্য লোক প্রেরণ করিলেন। রাসূলুল্লাহ্ সো) এর নির্দেশ পাইয়া তিনি একটি গাধার উপর আরোহণ করিয়া রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে উপস্থিত হইলেন । এদিকে আওস গোত্রীয় লোকেরা পথেই হযরত মু'আয (ো)-কে সবিনয় অনুরোধ করিতে লাগিল, বন কুরায়যা আপনার পূর্ব বন্ধু, তাহারা সদা সর্বদা আপনার সুখ-দুঃখের সাথী । অতএব তাহাদের সহিত আপনি কোমল ব্যবহার করিবেন । হযরত সা'দ (রা) নীরবে তাহাদের কথা শ্রবণ করিতেছিলেন; কিন্তু যখন তাহারা মাত্রা অতিক্রম করিল তখন তিনি মুখ খুলিলেন। তিনি বলিলেন, সা"দ এর সেই সময় আসন্ন, যখন সে কোন নিন্দুকের নিন্দার কোন পরোয়া করিবে না। তাহার এই বাক্য শ্রবণ করিয়া তাহারা বুঝিল, বনূ কুরায়যার প্রতি তিনি কোন অনুগ্রহ করিবেন না। তাহাদিগকে ধরা হইতে নিশ্চিহ্ন করিবেন। চলিতে চলিতে হযরত সা'দ (রা) যখন রাসূলুল্লাহ্ (সা) এর তীবুর নিকটবর্তী হইলেন তখন রাসূলুল্লাহ্ (সা) তাহাকে দেখিয়া ইহা শুনিয়া মুসলমানগণ দাড়াইয়া গেলেন এবং সম্মানের সহিত তাহাকে .তাহার বিচারের আসনে বসাইলেন। তিনি আসন গ্রহণ করিলেন। রাসূলুল্লাহ্ (সা) বনূ কুরায়যার প্রতি ইর্থগত করিয়া তাহাকে বলিলেন, ইহারা তোমাকে বিচারক মানিয়া কিন্সা হইতে অবতরণ করিয়াছে । অতএব তুমি যেমন ইচ্ছা তাহাদের বিচার কর। তখন হযরত সা'দ জিজ্ঞাসা করিলেন, তাহাদের মধ্যে কি আমার হুকুম পালিত হইবে? রাসূলুন্নাহ সো) বলিলেন, হা। তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন, এই তাবুর মধ্যে যাহারা আছে, তাহাদের মধ্যে কি আমার হুকুম পালিত হইবে ? রাসূলুল্লাহ্ (সো) বলিলেন, হাঁ । অত:পর তিনি এ দিকেও ইংগিত করিয়া যেদিকে রাসূলুল্লাহ্ (সা) বিদ্যমান, বলিলেন, এই দিকে যাহারা আছেন, তাহাদের উপর কি আমার হুকুম জারী হইবে । অবশ্য এই কথা বলিবার সময় তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর প্রতি সম্মান প্রদর্শনের নিমিত্ত স্বীয় মুখমণ্ডল অন্যদিকে করিলেন। রাসূলুল্লাহ্ সো) তখনও বলিলেন, হা। ইহাদের উপরও তোমার হুকুম জারী হইবে । এই সকল ভূমিকা শেষ করিবার পর হযরত মু'আয বলিলেন, আমার হুকুম হইল, বনূ কুরায়যার যেই সকল লোক যুদ্ধ করিবার উপযুক্ত, তাহাদের সকলকে হত্যা করা হইবে। তাহাদের মহিলা ও শিশু
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।