Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 09
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 সূরা আহ্যাব ৬৫ কুরায়যার বিরুদ্ধে অভিযান চালাইতে নির্দেশ দান করিয়াছেন । তিনি ইহাও বলিলেন, আল্লাহ তা'আলা আমাকে হুকুম দিয়াছেন, আমি যেন তাহাদিগকে উলট-পালট করিয়া দেই। রাসূলুল্লাহ্‌ (সা) তখনই প্রস্তুত হইলেন এবং সাহাবায়ে কিরামকেও বনূ কুরায়যার কয়েক মাইল দূরে অবস্থিত । রাসূলুল্রাহ্‌ (সা) জোহরের পর এই অভিযান শুরু করিলেন। সাহাবায়ে কিরামকে তিনি বলিলেন, ঠা ০০ নি চস $2০8 ৮4 বনূ কুরায়যার আবাসে না গিয়া কেহ যেন আসরের সালাত আদায় না করে। রাসূলুল্লাহ্‌ (সা)-এর নির্দেশ পাইয়া সাহাবায়ে কিরাম বন্‌ কুরায়যার উদ্দেশ্যে রওয়ানা হইলেন, কিন্তু পথেই সালাতের সময় হইয়া গেল । অতএব তাহাদের কেহ কেহ পথেই সালাত আদায় করিলেন। তাহারা বলিলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর উদ্দেশ্য হইল, আমরা যেন দ্রুত চলি। পথে সালাতের সময় আগত হইলে সালাত পড়িতে তিনি নিষেধ করেন নাই। অন্যান্য সাহাবায়ে কিরাম যাহারা সালাত পড়িতে বিরত ছিলেন তাহারা বলিলেন, বনু কুরায়যার বসতিতে না পৌছিয়া আমরা সালাত পড়িব না । যাহা হউক যে যাহা করিল উহাতে কেহ আপত্তি করিল না। হযরত নবী করীম (সা) হযরত ইবৃন উম্মে মাকতৃম (রা)-কে মদীনার খলীফা নিযুক্ত করিয়া পরে রওয়ানা হইলেন। পতাকা দিলেন হযরত আলী (রা)-কে। বনু কুরায়যার বস্তিতে উপস্থিত হইয়া তিনি তাহাদিগকে যুদ্ধের জন্য আহ্বান করিলেন এবং পঁচিশ দিন পর্যন্ত তাহাদিগকে অবরোধ করিয়া রাখিলেন ৷ অবরোধ দীর্ঘ হইলে তাহারা অস্থির হইয়া হযরত সাদ ইব্ন মু'আয (রা)-কে বিচারক মানিয়া কিল্লার বাহিরে আসিল । হযরত সা'দ ইব্‌ন মু'আয (রা) আওস গোত্রের নেতা ছিলেন এবং জাহেলী যুগে তাহাদের সহিত বনূ কুরায়যার মিত্রতা ছিল। তাহাদের ধারণা ছিল হযরত সা'দ ইব্‌ন মু'আয (রা) তাহাদের সহিত পূর্ব মিত্রতার কারণে তাহাদের প্রতি লক্ষ্য রাখিনেন। যেমন আব্দুল্লাহ ইব্‌ন উবাই ইব্‌ন ছালুখ “বনু কায়নুকা” গোত্রকে যখন রাসূলুল্লাহ (সা) এর নিকট হইতে মুক্ত করিবার সময় তাহাদের পারস্পরিক মিত্রতার প্রতি লক্ষ্য রাখিয়াছিল। অথচ তাহারা ইহা জানিত না যে, হযরত সা*দ (রা) তাহাদের সম্বন্ধে কি শপথ করিয়া রাখিয়াছিলেন। খন্দকের যুদ্ধে হযরত সা'দ (রা)-এর এক শিরায় তীরের আঘাতে অসাধারণ ক্ষত হইয়াছিল। অনবরত উহা হইতে রক্ত ধারা প্রবাহিত হইতেছিল। রাসূলুল্লাহ্‌ (সা) উহাতে দাগ দিয়াছিলেন এবং নিকট হইতে তাহাকে দেখা-শুনার জন্য মসজিদে এক তাবুতে তাহাকে রাখিয়াছিলেন। হযরত সা'দ এই পরিস্থিতিতে আল্লাহ্‌র নিকট এই দু'আ করিয়াছিলেন, “হে আল্লাহ্‌! কুরাইশদের সহিত যদি আর একটি যুদ্ধ করিতে হয় ইব্‌ন কাছীর-_-৯ (৯ম)

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।